জেনারেল রাইটিং:- "ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তা শক্তি প্রয়োগ করেও করা যায়না"

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250213_091323_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ধৈর্যের মাধ্যমে আমরা নিজেদের জীবনে অনেক কিছুই করতে পারব। ধৈর্যের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে সক্ষম হবো। যে মানুষের মধ্যে ধৈর্য নেই সে কখনো নিজের জীবনে কিছু করতে পারেনা। একটা মানুষের যতই শক্তি থাকুক না কেন, তার ধৈর্য থাকাটা সবথেকে বেশি প্রয়োজন। কারণ আমরা শক্তি দিয়ে কখনোই কিছু অর্জন করতে পারবোনা। আর যদিও অর্জন করি তাহলে তা ভুল পথেই অর্জন করতে হবে। ধৈর্য ধরে কোনো কিছু অর্জন করলে তা নিজের জন্য অনেক বেশি ভালো হয়।

ধৈর্য এমন একটা জিনিস যেটার মাধ্যমে মানুষের জীবনটাই বদলে যায়। নিজের জীবনে এগিয়ে যাওয়ার পথে আমরা অনেক সময় ধাক্কা খাবো। তাই বলে যে মাঝ পথে আমাদেরকে থেমে যেতে হবে এটার কোনো প্রশ্নই আসে না। বরং আবারো আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর অনেক বেশি ধৈর্য ধরতে হবে। যার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারব। আর নিজের জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাদের আশেপাশে যে সফল মানুষগুলো রয়েছে, তারা সবাই ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পর্যন্ত আসতে পেরেছে।

ধৈর্য একটা কাঁটাযুক্ত গাছ, কিন্তু এই গাছের ফল অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। কাঁটাযুক্ত গাছ বলে এই গাছের ফল মিষ্টি নয় আমরা এরকমটা বলতে পারি। কিন্তু এরকম ধারণা গুলো সব সময় ভুল হয়ে থাকে। চকচক করলেই সোনা হয় না। ঠিক তেমনি উপরের দিকে ভালো থাকলে ভেতর ভালো থাকে না। উপরে কাটা থাকলেও ভেতরটা মিষ্টি। আর এরকমটা ধৈর্যের ক্ষেত্রে অনেক বেশি হয়। ধৈর্য ধরার ফলে আমরা কখনো না কখনো অবশ্যই সফল হতে পারব। যে বিষয়ে আমরা ধৈর্য ধরবো, তার থেকে হয়তো আরও অনেক গুন ভালো কিছু অর্জন করবো।

কখনোই আমাদেরকে ধৈর্য হারা হওয়া উচিত নয়। মাঝপথে আমরা যদি নিজের গন্তব্য ছেড়ে চলে যাই, তাহলে কখনোই আর সেটা আমরা পূরণ করতে পারব না। সবকিছুর মূলে রয়েছে ধৈর্য। যেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব থেকে বেশি সাহায্য করে থাকে। জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা সমস্যার সম্মুখীন আমরা হবো। আর ধৈর্যের মাধ্যমেই আমরা সেই সমস্যার সম্মুখীন হতে পারব। তারপর আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো, আর এরকম হাজারো সমস্যার সম্মুখীন করতে পারব শুধুমাত্র ধৈর্যের মাধ্যমে।

যে মানুষের মধ্যে ধৈর্য রয়েছে সে খুবই ভালোভাবে পারে নিজের জীবনে এগিয়ে যেতে। ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, আর প্রত্যেকটা কাজ করার চেষ্টা করলে সেই কাজে সফলতা আসে। আর এই জন্য নিজের ভেতরে সব সময় ধৈর্যটা রাখতে হবে। হাজারো শক্তি প্রয়োগ করে আমরা কিছু করতে পারবো না, ধৈর্য ধরে যত কিছু করতে পারবো। মানুষ শক্তি অপচয় করে কিন্তু ধৈর্য ধরে না। তবে শক্তির মাধ্যমে কিছুই করা যায় না। ধৈর্য ধরে এগিয়ে যান আপনার জীবনে ভালো কিছু অবশ্যই হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

writing genarel story bangladesh amarbanglablog

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-02-11-09-59-39-42_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-11-09-57-46-23_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

আমি একমত। আপনি বেশ সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। আমরা যদি আমাদের জীবনে ধৈর্য ধারন করতে শিখে যাই তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই সাথে আমাদের জীবনের অনেক সমস্যাই সমাধান হবে বেশ সহজে।

 last year 

হ্যাঁ ধৈর্য ধরলে কাঙ্খিত লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাতে পারবো।

 last year 

ধৈর্য ধারণ করা একজন মানুষের সবচেয়ে মহৎ গুণ। যেই মানুষটি ধৈর্য ধারণ করে সে সবসময় সফল হয়। আপু আপনার লেখাগুলো পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। অসাধারণ লিখেছেন আপনি।

 last year 

আর এই জন্য অবশ্যই ধৈর্য থাকা প্রয়োজন।

 last year 

খুব সুন্দর একটা টপিক নিয়ে আজকের পোস্ট শেয়ার করেছেন আপু। ধৈর্য শক্তি মহৎ একটা গুণ। এটা সবার মধ্যে থাকে না। যেকোনো বিষয়ে ধৈর্য ধারণ করতে পারলে খুব সহজেই সফলতা অর্জন করা যায়। আপনার লেখা গুলো পড়ে খুবই ভালো লাগলো। বাস্তব কথাগুলো লিখেছেন। ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন ধৈর্য শক্তি অনেক মহৎ একটা গুন। আর এটা সবার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ।

 last year 

সব কাজ শরীরের জোরে হয়না।কিছু কাজ ধৈর্যধারন করে করতে হয়।যারা মনে করে শক্তি দিয়ে সব কাজ করে ফেলবে এটা মোটেও ঠিক নয়।কাজ করতে হয় সময় ও ধৈর্য ধরে। তবেই যেকোনো কাজে সফলতা অর্জন করা যায়।

 last year 

ধৈর্য আমাদেরকে সাফল্যে পৌঁছাতে খুব সাহায্য করে। আমার পোস্টটা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42