General Writing: সব মানুষ এক মানুষ - এক মানুষ সব মানুষ।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 24 অক্টোবর ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000179689.webp

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

সব মানুষ এক মানুষ - এক মানুষ সব মানুষ।
ইমাম হায়াত

মানুষ শব্দের সাথে আমরা একদম জড়িত। কারন আমরা নিজেকে মানুষ দাবী করি। হাত পা চোখ কান দুইটি পা থাকলেই মানুষ মানুষ মনে করে। কিন্তু আসলে নিজে মানুষ এটি স্বীকার করলেও, অন্যজনকে মানুষ হিসেবে মনে করে না। যার কারণে পৃথিবীতে আজ অন্যায় অবিচার জুলুম শোষণ পরাধীনতা বেড়েই চলেছে। যদি আমরা শুধু এই লাইন এর সাথে পরিচিত হই, তাহলে নিজেকে অনেক বেশি পরিবর্তন করতে পারবো। সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ। একজন অন্যজনকে মানুষ হিসেবে মনে করলেই তখন হৃদয়ে মানবতা জেগে উঠবে।

একজন মানুষ অন্যজন মানুষকে ভালবাসবে। সে যে ধর্মের লোক হোক না কেন। একজন মানুষ অন্যজনকে নিয়ে ভাববে। একজনের বিপদে একজন এগিয়ে আসবে। সুখে-দুখে একসাথে সব ধর্মের মানুষ বাস করবে। আর এজন্যই সৃষ্টিকর্তা মূলত দুনিয়া তৈরি করেছেন। কিন্তু কিছু মানুষ দেশকে আলাদা করে ফেলেছে। যার কারণে একেক দেশে এক এক ধর্মের মানুষ বেশি হলে। ওই দেশটাকে ওই ধর্মের দেশ বলা হয়। এটাই মূলত আমার দৃষ্টিতে খারাপ। যখন বিভিন্ন মানুষকে বিভিন্ন জাতে বিভক্ত করা হয় , তখন একজন অপরজনকে শত্রু মনে করে।

এক দেশের মানুষ অপর দেশের মানুষকে শত্রু মনে করে। এক দেশের মানুষ অন্য দেশের বর্ডারে গেলে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করা হয়। তাদের কাছে দেশের চাইতে মানুষের মূল্য নেই বললেই চলে। একটা পাখি যদি বিভিন্ন মৌসুমে এক দেশ থেকে অন্য দেশে উড়ে আসে। তাদের কিন্তু কোন সীমানা নির্ধারণ করা নেই। কিন্তু ওই জায়গায় মানুষ হিসাবে মানুষ যেতে পারে না। শিক্ষা চিকিৎসার জন্য ভিসা নিয়ে অনেক কষ্ট করে যেতে হয়, অনেক টাকা খরচ করে যেতে হয়। সৃষ্টিকর্তা কিন্তু মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন।

দুনিয়ার সকল কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। কিন্তু আজ আমরা বস্তুর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিই। বস্তুর জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করি। মানুষকে পশুর মত মনে করে। আবার বিভিন্ন যাতে মানুষ মানুষকে বিভক্ত করে। ধর্ম বর্ণ জাত বিভিন্ন নামে মানুষকে আখ্যায়িত করি। একজন মানুষ অন্যজন মানুষকে শত্রুতে পরিণত করে। এজন্যই হয়তো পৃথিবীটা আজ অন্যায় অবিচার জুলুম শোষণের দিকে দিয়ে দেয়ে যাচ্ছে।

যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালবেসে বুকে আগলে রেখে, সহযোগিতার মাধ্যমে পুরো দুনিয়াটা থাকতো তাহলে অনেক বেশি সুন্দর হতো। পরকালের জান্নাত আমরা দুনিয়াতে দেখতে পেতাম। আমার দেখা একটা কুকুরকে মানুষ বিশ্বাস করে। কিন্তু একজন মানুষ অন্যজন মানুষকে বিশ্বাস করতে পারেনা। কারণ অন্য মানুষগুলো ওই বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে তাই। একটা কুকুর যদি বিশ্বস্ত হতে পারে তাহলে সে জায়গায় আমরা মানুষ হিসেবে কেন নয়।

আমার চোখের দেখা অনেক পশু পাখি , অন্য পশু পাখির জন্য যে ভালবাসা দেখায়, সেটি আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের মধ্যে নেই। এটা কেন? মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে ভীষন খারাপ লাগে। আমরা মানুষ হিসেবে মানুষকে ভালবাসতে পারে নাই। আমরা একজন মানুষ অন্য জনের শত্রু হিসেবেই গড়ে উঠি। যদি নিজেকে পরিবর্তন করি এবং পাশের জনকে পরিবর্তন করতে পারি তাহলে একটা সময়, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালবাসবে। তখন সবার মুখে মুখে থাকবে সব মানুষ এক মানুষ - এক মানুষ সব মানুষ।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একে অপরের প্রতি হিংসা অহংকার এসব কিছু রাখা একেবারেই ভালো না। আমাদের সবারই উচিত সবাই একসাথে মিলেমিশে থাকা। একে অপরের বিপদে আপদে এগিয়ে আসা। মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা দরকার। যেখানে শুধু সত্য থাকবে। যেই মানুষ যে ধর্মেরই হোক না কেন, সবাই একসাথে থাকা দরকার। আসলেই মানুষের একে অপরের প্রতি এখন ভালোবাসা নেই।

 2 years ago 

সব মানুষ সব মানুষকে ভালবাসলে দুনিয়াটা খুব সুন্দর বেহেশতের মতো হবে। ধন্যবাদ

 2 years ago 

পোষ্টের মাধ্যমে দারুন একটি বার্তা দিলেন ভাই। মানবতাই সব ধর্মের উপরে। এসব ধর্ম জাতি বিভাজন মানুষেরই বানানো। কিন্তু সবার উপরে মানব ধর্ম। একজন মানুষ আরেকজন মানুষের পাশে না দাঁড়ালে সে মানুষই নয়। ভীষণ সুন্দর একটি পোষ্ট আমাদের সকলের সঙ্গে শেয়ার করলেন।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ জানাই ভাই এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখলাম। আসলে ভাইয়া সব মানুষ এক মানুষ কিন্তু আমরা মানুষের ভেদাভেদ তৈরি করে দেই।আর দেশ জাতি সব আলাদা করে দিয়েছি।তবে এই পথ থেকে আমাদের বেরিয়ে আসা অবশ্যই উচিত। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন মানুষে মানুষে ভেদাভেদ করে আজ বিভিন্ন জাতি গড়ে উঠেছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63835.32
ETH 1798.30
USDT 1.00
SBD 0.38