সবাইকে জানাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। বিশেষ দিনগুলোতে নিজের অনুভূতি থেকে কোন কথা লিখতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো।আশা করছি সবার ভালো লাগবে।
সবাইকে জানাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা:
Source
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে বাঙ্গালীদের একটি গুরুত্বপূর্ণ দিন। ছোটবেলা থেকে মাতৃভাষা দিবসের বিশেষ দিনটি পালন করে আসছি। তবে বড় হওয়ার সাথে সাথে হয়তো সেই শৈশবের দিনগুলো হারিয়ে ফেলেছি। তবে এখনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ দিনটিকে আমরা সবাই নিজের মতো করে পালন করার চেষ্টা করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে বাঙ্গালীদের অন্য রকমের এক অনুভূতির দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে হৃদয়ের মাঝে শ্রদ্ধা আর ভালোবাসা।
ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলা ভাষা বাংলা অর্থাৎ আমাদের মায়ের ভাষা। আর যারা এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। ভাষা শহীদদের প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারা নিজের মায়ের ভাষার জন্য লড়াই করেছে। নিজের রক্ত দিয়েছে। জীবনের বিনিময়ে ছিনিয়ে এনেছে নিজের অধিকার। এই লড়াই হয়ত মোটেও সহজ ছিল না। তবে তাদের ত্যাগের বিনিময়ে আমরা নিজের মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি।
ছোটবেলার সেই দিনগুলো এখন হারিয়ে গেছে। তবে স্মৃতিগুলো রয়ে গেছে। ছোটবেলায় ভোর বেলায় উঠে খালি পায়ে চলে যেতাম স্কুল মাঠে। হাতে একগুচ্ছ ফুল নিয়ে রওনা দিতাম সেই সকালবেলায়। শহীদ মিনারে ফুল দিতে অনেক ভালো লাগতো। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই ছিল যত আয়োজন। সবার হাতেই হয়তো কম বেশি ফুল থাকতো। সেই সময়কার সুন্দর অনুভূতিগুলো এখনো মিস করি। এখনো মনে পড়ে দিনগুলোর কথা। মনে হয় এই তো সেদিন সময়গুলো পার করে এসেছি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানেই ছিল অন্য রকমের আনন্দ আর অন্য রকমের উৎসবমুখর পরিবেশ। সকাল বেলায় সবাই মিলে যখন শহীদ মিনারে ফুল দিতে যেতাম তখন সত্যিই অনেক ভালো লাগতো। শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ হৃদয় থেকে জাগ্রত হতো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ দিনটিকে ঘিরে বিভিন্ন রকমের অনুষ্ঠান কিংবা বিভিন্ন রকমের আয়োজন করা হতো। এখনো স্কুল কলেজ গুলোতে বিভিন্ন রকমের আয়োজন করা হয়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে হয়তো সেগুলোর সাথে আর যুক্ত থাকা হয় না।।
সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেলেও সেই অনুভূতি এখনো খুঁজে বেড়াই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই পুরনো স্মৃতিগুলো এখনো মনে পড়ে। ছোট ছোট বাচ্চারা যখন শহীদ মিনারে ফুল দিতে যায় তাদেরকে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মনে হয় আমরা অনেক আগেই সেই সুন্দর সময় গুলো পার করে এসেছি। স্কুল জীবনের সুন্দর মুহূর্ত গুলো পার করে এসেছি। যাই হোক নিজের অনুভূতি থেকে কথাগুলো বলে ফেললাম। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1892859504573947947?t=7yDMkis-9RObOqNO_qS5GA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
স্কুল কলেজে থাকা অবস্থায় ভোর বেলা উঠে বের হয়ে যেতাম। এরপর সবাই মিলে শহীদ মিনারে ফুল দিতাম। এই দিনগুলো মনে পড়লে এখন আসলেই ভালো লাগে। একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য একটা গৌরবের দিন। রক্ত দিয়ে অর্জন করা এই ভাষাকে আমাদের সব সময় সম্মান করা উচিত। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
শুধুমাত্র বাংলা ভাষার জন্য সারা পৃথিবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে। এ আমাদের কাছে যেমন অহংকারের তেমন গর্বের। আপনি খুব সুন্দর করে একুশে স্মরণ এর মধ্য দিয়ে ব্লগে এই পোস্টটি শেয়ার করেছেন। ঢাকার শহীদ মিনারে আমি একবার গেছি। সেই স্মৃতি আজ আবার মনে পড়ে গেল। বাঙালি মানেই অমর একুশে আর মাতৃভাষার অহংকার। আমরা উচ্চকণ্ঠে বলতে পারি -
সকল বীর শহীদদের কে শ্রদ্ধা জানাই।তাঁদের এই ত্যাগের কারনেই আজ আমরা মাতৃভাষা বাংলাকে পেয়েছি।এই দিনটিকে ঘিরে কতোই না উত্তেজনা কাজ করতো ছেলেবেলায়।এখন এই বাচ্চাদের কে দেখে সেই সব স্মৃতি মনে পরে যায় আমার ও আপু।খুব ভালো লাগে তখন।অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য।
আসলেই ছোটবেলায় মহান ২১শে ফেব্রুয়ারীকে কেন্দ্র করে অনেক প্ল্যান করতাম। তবে এখন তেমন কিছুই করা হয় না ব্যস্ততার জন্য। যাইহোক আমাদের সবার উচিত, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে যথাযথ সম্মান করা এবং ভাষা শহীদদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।