গল্প-মায়াজাল||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করবো। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। তাই নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার লেখা গল্প সবার ভালো লাগবে।
মায়াজাল:
Source
অনিরুদ্ধ আর অনিন্দিতার সংসারটা বেশ জমে উঠেছিল। পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল তাদের। প্রথম দেখাতেই অনিরুদ্ধ অনিন্দিতাকে ভালোবেসেছিল। প্রথম দেখাতেই হয়তো তাদের প্রেম হয়েছিল। অনিরুদ্ধর মামা আর অনিন্দিতার বাবা একই অফিসে চাকরি করতেন। সেই সুবাদেই তাদের পরিচয়। অনিরুদ্ধর মামা অনিন্দিতাকে ভীষণ পছন্দ করতেন। তাইতো নিজের ভাগ্নে অনিরুদ্ধর সাথে বিয়ের সম্বন্ধ ঠিক করেন। অনিরুদ্ধ ভালো চাকরি করতেন। তাই অনিন্দিতার বাবার এই বিয়েতে কোন আপত্তি ছিল না।
ধুমধাম করে দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর নতুন সংসার আর নতুন সম্পর্ক ভালোই চলছিল। নতুন সম্পর্কের ভিত্তিটা যেন ধীরে ধীরে ভালোবাসায় পূর্ণ হতে শুরু করেছিল। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। অনিন্দিতা নিজেকে সংসারের মায়ায় বেঁধে নিয়েছিল। আর অনিরুদ্ধ অনিন্দিতার বেশ খেয়াল রাখত। দিনগুলো তাদের ভালোই কাটছিল। এভাবে দেখতে দেখতে কেটে গেল দুটি বছর। অনিন্দিতার ঘরে কোন সন্তান এলো না। প্রথমদিকে অনিরুদ্ধ অবশ্য এ নিয়ে কিছুই বলত না।
এরপর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলো অনিন্দিতার শারীরিক কিছু ত্রুটি রয়েছে। ধীরে ধীরে যত সময় যেতে লাগলো অনিন্দিতা আরো বেশি ডিপ্রেশনে চলে যেতে লাগলো। অনিরুদ্ধ কেমন জানি বদলে যেতে শুরু করল। অনিরুদ্ধ আর তেমনভাবে অনিন্দিতাকে সময় দেয় না। সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেই কথা বলে। হয়তো ফেলে দিতে পারেনা তবে আগলে রাখতেও চায় না। দেখতে দেখতে বিয়ের বেশ কয়েকটা বছর পেরিয়ে গেল। সন্তানের মুখ দেখতে না পারায় দুজনের সম্পর্ক কেমন যেন হয়ে গেল। অনিন্দিতা নিজের ভালোবাসায় অনিরুদ্ধকে ভালো রাখতে পারছিল না। নিজে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছিল তেমনি তার জীবনের বাস্তবতা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল।
হঠাৎ একদিন অনিন্দিতা জানতে পারে অনিরুদ্ধর মা বাবা অনিরুদ্ধকে দ্বিতীয় বিবাহের জন্য বলছে। অনিরুদ্ধ অবশ্য প্রথম দিকে বেশ আপত্তি করেছিল। কিন্তু মা-বাবার কথা ফেলতে পারেনি। সেও রাজি হয়ে গেছে। অনিরুদ্ধ অনেকটাই বদলে যেতে শুরু করেছে। এখন খুব একটা কথা হয়না তাদের দুজনের মাঝে। এত কিছু জানার পরেও কেন জানি অনিন্দিতা এই সংসার থেকে বেরিয়ে আসতে পারছিল না। কারণ সংসারের মায়াজালে সে নিজেকে বিলিয়ে দিয়েছিল। অদ্ভুত মায়াজাল কেন জানি তাকে আঁকড়ে ধরেছিল। অনিন্দিতা অপমান সহ্য করেও সেই বাড়িতেই পড়েছিল।
দেখতে দেখতে সেই দিনটি চলে এলো। অনিরুদ্ধ ঘরে নতুন বউ নিয়ে এলো। অনিন্দিতা নিজে নতুন বউকে বরণ করে নিল। অনিরুদ্ধর মুখের দিকে তাকানোর সাহস করেনি অনিন্দিতা। একবারের জন্যও তার প্রিয় মানুষটিকে চোখের দেখা দেখেনি সে। নতুন বউকে হাসিমুখে বরণ করে নিয়েছিল। ভেতরে তার চাপা কষ্ট কিংবা চাপা কান্না কেউ দেখতে পায়নি। তার কষ্টটা কেউ অনুভব করতে পারেনি। অনিন্দিতা নতুন বউকে ঘরে তুলে নিয়েছে ঠিকই কিন্তু নিজে শেষ পর্যন্ত তার সংসারের মায়াজাল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে।অনিন্দিতা অনিরুদ্ধকে মুক্ত করে দিয়ে গেছে। ছেড়ে গেছে তার মায়াজাল আর ভালোবাসার মানুষটিকে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1939327233065381934?t=9em0e08M5sw6xPNpYFpURg&s=19
ডেইলি টাস্ক প্রুভ:

https://x.com/Monira93732137/status/1939161536519696493?t=ITVk1zyU8Kd7b6Cf-zGJyQ&s=19
https://x.com/Monira93732137/status/1939162036413567200?t=iz3A_MU1Asf-ulBo8QuI2w&s=19
https://x.com/Monira93732137/status/1939162408876204095?t=JH6Q4GivQW8AlNVRkvhiRw&s=19
https://x.com/Monira93732137/status/1939163008842022912?t=R6MJ0C_ajzg470Xzg2X1mg&s=19
https://x.com/Monira93732137/status/1939163331929219547?t=Lf5KzqEQMk__73echqt7BQ&s=19