অতীত ভুলে যেওনা অস্তিত্ব হারিয়ে ফেলবে||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে নিজের অনুভূতি দেখতে অনেক ভালো লাগে। যদিও শরীর মন কোনটাই একদম ভালো নেই। তবুও চেষ্টা করছি কিছু কথা লেখার।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
অতীত ভুলে যেওনা অস্তিত্ব হারিয়ে ফেলবে:
Source
মাঝে মাঝে আমরা অতীত নিয়ে বাঁচি। মাঝে মাঝে আমরা অতীতকে আঁকড়ে ধরে বাঁচি। কখনো বা অতীতের সুন্দর মুহূর্ত গুলোর স্মৃতি মনে করে মনে মনে হেসে উঠি। কখনো বা অতীত মনে করে কান্নায় ভেঙে পরি। আসলে অতীত কখনো মোছা যায় না। অতীত আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে। অতীত আমাদেরকে মনে করিয়ে দেয় পুরনো কথাগুলো। অতীত আমাদের মনে করিয়ে দেয় পুরনো সব ব্যথাগুলো। হয়তো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। তবে অতীত কখনো বদলায় না।
আমরা আমাদের চলার পথে অনেক বন্ধু পেয়েছি, অনেক আপন মানুষ পেয়েছি কিংবা আপনজন পেয়েছি। কিন্তু অতীত যেমন দূরে চলে যায় কোন একটা সময় গিয়ে মানুষও দূরে চলে যায়। কখনো অন্তরের দূরত্ব তৈরি হয় কখনো মনের দূরত্ব তৈরি হয়। চোখের সামনে থেকেও হাজার মাইল দূরত্ব তৈরি হয়ে যায় মানুষের মধ্যে। যাদের সাথে একটা সময় অনেক সখ্যতা ছিল তাদের সাথে কোন একটা সময় গিয়ে কথা হয় না। তাদের সাথে কোন একটা সময় গিয়ে আর দেখা হয় না। হয়তো আমরা অতীতকে মনে করতে চাই না।
আমার কেন জানি মনে হয় অতীত যেমনই হোক না কেন প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা অতীত। অতীত আমাদেরকে অনেক কিছু শেখায়। অতীত আমাদেরকে অনেক কিছু উপহার দেয়। আবার কখনো কখনো অতীত অনেক কিছুই কেড়ে নেয়। কিন্তু সবকিছু মিলিয়েই হচ্ছে আমাদের এই জীবন। এই ক্ষুদ্র জীবনে কি পেলাম কি হারালাম এসব নিয়ে ভাবতে গেলে কোন একটা সময়ে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন নিজের বলতে আর কিছুই থাকবে না।
যেই মানুষগুলোকে আমরা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি সেই মানুষগুলোই হারিয়ে যায়। যাদের কষ্টের অতীতে আমরা সাথী হয়ে ছিলাম সেই মানুষগুলোই সেই অতীত থেকে বেরিয়ে আসে। আর ভুলে যায় আমাদের মত কাউকে। কারণ কেউ কষ্ট গুলো মনে রাখে না। কষ্টের সাথীর কথা মনে রাখে না। একসাথে পথ চলার লড়াই কেউ মনে রাখে না। একে অন্যের সহযোগী হওয়ার চেয়ে প্রতিযোগী হয়ে ওঠে কিসের যে এত প্রতিযোগিতা বুঝি না। দিনশেষে কোন একটা সময়ে গিয়ে জীবনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। হারিয়ে যাব আমরা প্রত্যেকেই।
আমার আজকে কেন জানি বারবার একটি কথাই বলতে ইচ্ছা করছে নিজের অতীতকে কখনো ভুলে যেতে নেই। আমরা আমাদের অতীতগুলো যত বেশি মনে করবো আমাদের কাছের মানুষদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সবকিছুই অনেক বেড়ে যাবে। আমরা যত বেশি নিজের অতীতকে স্মরণ করবো ততবেশি নিজেকে সংযত করতে পারবো। তাই একটি কথাই বলবো কেউ কখনো নিজের অতীত ভুলে যাবেন না। তাহলে নিজের অস্তিত্ব হারিয়ে যাবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1933879766370881559?t=7bSr6OV6TytbHcKr0CDObg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুভ:

https://x.com/Monira93732137/status/1933728875852541965?t=Dr9wjT9oxuEOlMWfWQRocw&s=19
https://x.com/Monira93732137/status/1933729596064870423?t=C2IfZS-aiYe0iF1J6snJyQ&s=19
https://x.com/Monira93732137/status/1933730044813455571?t=B4ocoOqv7FgddHyYVf4kaA&s=19