জেনারেল রাইটিং-সময় রং বদলায়||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই কোন কিছু লিখার চেষ্টা করি। আজকে আমি একটি টপিক নিয়ে লিখার চেষ্টা করবো। আশা করছি সবার ভালো লাগবে।


সময় রং বদলায়:

IMG_20250213_210916.jpg


সময় সময়ের গতিতেই কেটে যায়। জীবনের প্রত্যেকটা সময় যেন এক এক রকমের ভিন্ন সমীকরণ। সময়ের সাথে সাথে জীবনের সমীকরণটাও বদলে যায়। আর সময়ের ধারাবাহিকতা জীবনের সমীকরণটাকে পাল্টে দেয়। হয়তো সময়ের সাথে সাথে আমরা আমাদের জীবনটাকে পাল্টে ফেলি কিংবা সময়ের গতিতে জীবনের গতি বদলে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো সময়টা একরকম ছিল আর বড় হওয়ার সাথে সাথে সময়টা পাল্টে গেছে। সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে গেছে।


ছোটবেলার ভাবনা গুলো যেমন আলাদা ছিল তেমনি ছোটবেলাকার সময় গুলো আলাদা ছিল। কোন চিন্তা, ক্লান্তি কিংবা কষ্ট মনে ছিল না। আনন্দ উল্লাস আর খেলাধুলাই যেন জীবনের অংশ ছিল। একটু মন খারাপ হলেও আনন্দ উল্লাসে মেতে উঠতাম আমরা। হয়তো সেই সময়টা এখন আর নেই। কিন্তু জীবনের সমীকরণটা যখন বদলে যায় তখন সময়ের সাথে সাথে সুন্দর দিনগুলো হারিয়ে যায়। আর আমরা হারিয়ে ফেলি জীবনের সেই সুন্দর মুহূর্ত গুলো।


আমরা যখন ধীরে ধীরে বড় হতে শুরু করি তখন ধীরে ধীরে জীবন সম্পর্কে বুঝতে শিখি। জীবনের বাস্তবতা উপলব্ধি করতে শিখি। আসলে জীবনের সমীকরণ খুব একটা সহজ নয়। সময়ের সাথে সাথে জীবনের সমীকরণটা যেমন বদলে যায় তেমনি ভালো থাকার ধরণটাও বদলে যায়। হয়তো কোন একটা সময় আমরা একটা চকলেট খেলে অনেক খুশি হয়ে যেতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের ভালো থাকাটাও বদলে গেছে। এখন ভালো থাকাটা অনেক বেশি কঠিন।


হয়তো সময়ের সাথে সাথে সময়ের ধরনটা বদলে গেছে। আর জীবনের সমীকরণটাও বদলে গেছে। এখন আর ভালো থাকাটা খুঁজে পাওয়া যায় না। এখন আর ভালো থাকার চেষ্টা করা হয় না। আসলে ভালো থাকার অর্থটা বিলীন হয়ে গেছে। হয়তো আমরা চাইলেও আর ভালো থাকতে পারিনা। কিংবা চেষ্টা করার মত শক্তি আমাদের হারিয়ে গেছে। আসলে ভেতরের ইচ্ছাশক্তি হয়তো কমে গেছে। তাই তো ভালো থাকার চেষ্টা করতেও আজ ভয় লাগে। হয়তো ভালো থাকার চেষ্টা করতে গিয়েও ব্যর্থতায় বারবার ফিরে আসি আমরা।


সময় রং বদলায় আর জীবনের গতি বদলায়। সময়ের সাথে সাথে জীবনের গতি যেমন বদলে গেছে তেমনি সময় নিজেকে বদলে ফেলেছে। সময়ের সাথে সাথে পাল্টে গেছে সময়ের ধরন কিংবা রং। আসলে এভাবেই হয়তো কোন একদিন জীবনের শেষ সময় চলে আসবে। হয়তো হারানো দিনগুলোকে খুবই মনে পড়বে। হয়তো হারানো সময় গুলোকে অনেক বেশি খুঁজে বেড়াবো। এটাই হয়তো জীবনের বাস্তবতা।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-02-13-21-26-14-61_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-13-21-26-43-60_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

Screenshot_2025-02-13-21-29-29-89.jpg

Screenshot_2025-02-13-21-30-40-52.jpg

 last year 

আসলে আপু, সময়ের সাথে সাথে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে যায়। আপনি ঠিক বলেছেন, সময় সাথে রং বদলায় তা খুবই বাস্তব। জীবন হচ্ছে প্রবহমান নদীর মতোন। জীবনের গতিপথ সব সময় পরিবর্তনশীল। পোস্টটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু

 last year 

ঠিক বলেছেন ভাইয়া জীবন হলো বহমান নদীর মতো। আর সময় রং বদলায় তাই সবকিছু বদলে যায়।

 last year 

আপু এখন বুঝতে পারি আসলে জীবন এবং সময় ক্ষণে ক্ষণে বদলায়। এই বদলানোটা মানুষকে অনেক বেশি বিস্মিত করে তুলে। কারণ মানুষ বুঝতেই পারে না সময়ের সাথে কিভাবে রং বদলে যায়। হয়তো আমরা বদলানোটাকে মেনে নিতে পারি না। কারণ আমরা মানুষ পুরাতনকে আঁকড়ে ধরে থাকতে চাই। তারপরও আমাদের মধ্যে পরিবর্তন আসে এবং সেগুলোকে মেনে নিতে হয়। আপনার আজকের লেখাটা আমার অনেক ভালো লেগেছে।

 last year 

আমরা সবাই হয়তো সময়ের সাথে সাথে সব কিছু বুঝতে শিখি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ছোটবেলার দিনগুলো খুব ভালো ছিলো আপু। কারণ তখন জীবন সম্পর্কে তেমন বুঝতাম না এবং জীবন নিয়ে কোনো টেনশন ছিলো না। কিন্তু এখন বুঝি জীবনের সমীকরণ মেলানোটা খুব কঠিন। সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো কেমন যেনো বদলে যায়। গিরগিটির মতো তারা রং পাল্টায়। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63469.67
ETH 1683.58
USDT 1.00
SBD 0.41