জেনারেল রাইটিং-ছুটির দিনের ব্যস্ততা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। নিজের অভিজ্ঞতা গুলো কিংবা অনুভূতিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। নিজের অভিজ্ঞতাগুলোই সব সময় আপনাদের মাঝে উপস্থাপন করি। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।
ছুটির দিনের ব্যস্ততা:
ছুটির দিন মানে অন্য রকমের ব্যস্ততা। পুরো সপ্তাহের অনেক কাজ ছুটির দিনে এসে ভিড় জমায়। আর ছুটির দিন মানে আমরা নিজেদের মতো করে সময় কাটাতে চাই। কিন্তু মাঝে মাঝে ছুটির দিনগুলো অনেক বেশি ব্যস্ততায় পূর্ণ হয়ে ওঠে। ছুটির দিনে অনেক সকাল বেলা ঘুম ভেঙে গিয়েছিল। রাতে খুব একটা ঘুম হয়নি। তাই শরীর খুবই খারাপ লাগছিল। সকালবেলা উঠেই প্রচন্ড মাথা ব্যথা করছিল। কারণ ঘুম একদমই হয়নি। এরপর তো চলে গেলাম গ্রামের বাসায়।
গ্রামের বাসায় অনেক মেহমান এসেছিল। তাই অসুস্থ শরীর নিয়েও বাধ্য হয়ে যেতে হয়েছিল। আসলে যখন বাসায় মেহমান আসে তখন অনেক কিছু অনিচ্ছা সত্বেও করতে হয়। তাই আমাকেও যেতে হয়েছিল। যেহেতু আমার বাসা থেকে গ্রামের বাসার দূরত্ব অনেকটাই বেশি তাই সময় লেগেছিল। কি আর করার। দূর থেকে গিয়ে সবার সাথে দেখা হয়েছিল এজন্য ভালো লেগেছে।
বাসায় মেহমান মানে অন্যরকমের আয়োজন আর খাওয়া-দাওয়া। একের পর এক মজার মজার খাবার তৈরি করা হয়েছিল। আর সবাই মিলে একসাথে হাতে হাতে সব কাজগুলো করে ফেলছিল। সবাই যখন একসাথে কাজ করে তখন সত্যিই অনেক ভালো লাগে। আর তখন খুব একটা কষ্ট হয় না। ছুটির দিনটা যেন ব্যস্ততায় একেবারে ভরে উঠেছিল।
যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তাই খুব দ্রুত সেখানে চলে গিয়েছিলাম। সারাদিনে ক্লান্তিতে কেটেছে রাতে ঘুম কম হওয়ার কারণে। বিকেল বেলায় আর কিছুই ভালো লাগছিল না। একটু গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করেছিলাম। তখন মনটা খুবই ভালো হয়েছে। সারাদিনের শত ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। আসলে হঠাৎ করে কোথাও গেলে খারাপ লাগে। এরপর ভালো লাগতে শুরু করে।
অবশেষে দেখতে দেখতে ছুটির দিনের মুহূর্তগুলো একদম শেষ হয়ে গেল। অনেক কাজ হয়তো বাকি রয়ে গেছে। আর আগামী সপ্তাহের প্রতীক্ষায় রয়েছি আমরা। এভাবেই হয়তো ব্যস্ততায়, আনন্দে কিংবা অন্য কোন উপায়ে আমাদের ছুটির দিনগুলো কেটে যাবে। আর ছুটির দিনগুলো সবার সাথে কাটাতেই বেশি ভালো লাগে। জানিনা আমার আজকের এই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমি নিজের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1943707062812479643?t=wUgd8XmfJv5n_s73s4BYwQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1943709740820803694?t=BYAyvJXZKvxX_Bd5WhvKNg&s=19
https://x.com/Monira93732137/status/1943710744593248628?t=8dwlPqxk1KWRLyDAyFW1yQ&s=19
https://x.com/Monira93732137/status/1943711008049992170?t=7aYZJxs9TFlfBTJPEg33wg&s=19
https://x.com/Monira93732137/status/1943711576415932560?t=OA_xPAy8Jp-nMx9MClRK6w&s=19
https://x.com/Monira93732137/status/1943712277179301945?t=dtm1ki_i9Kv6L0h2TzK8Aw&s=19