হুমকি ধামকি # বিয়ের আগে ও পরে

in #writing8 years ago

★বিয়ের আগে..

জন্মদিন ডায়মন্ডের রিং চাই চাই চাই, নাহলে তোমার মাথা ফাটাবো।images.jpg

কালকের মধ্যে আমার নোটস চাই,দিলে দাও নাহলে আমার ছেলেবন্ধুর কাছ থেকে নিচ্ছি।

বেশি ন্যাকামি করবা না, তোমার মত শত শত ছেলে ফেসবুকে পেছন পেছন ঘুরে, গ্যন্জাম করবা তো একদম ছেড়ে চলে যাবো।

বেশি বাজে কথা বললে ফোন অফ করে রাখবো।

আমি ছাড়া অন্য কোন মেয়ের দিকে তাকালে চোখ তুলে দেব।

এতো ওয়েট করতে পারবো না, ঠিক সময় ফোন না এলে যে ছেলে আমাকে প্রপোজ করেছিলো তার সাথে কথা বলবো।

কী করো সারাদিন? অন্য মেয়ের সঙ্গে ফেসবুকে কথা বল?অন্য মেয়ের সঙ্গে চ্যাটিং করলে একদম ব্লক মেরে দেব।

ফেসবুক আইডির পাসওয়ার্ড না দিলে ব্রেকআপ, আমার সাথে প্রেম করা লাগবে না, তুই ফেসবুক নিয়া থাক!

★বিয়ের পরে...

বাজার লিস্টের একটাও যদি বাদ পরে ঘরে ডোকা বন্ধ।

তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? আর যদি শুনেছি মেয়ে কলিগের সাথে কফি খেতে গিয়েছো তাহলে ঘরে খাবার বন্ধ।

অফিসের কাজই যদি করবে,বাসায় এসেছ কোন?বাসায় অফিসের কাজ করলে ফ্লোরে ঘুমাতে হবে হুম!

আমার সিরিয়াল দেখার সময় যদি ডিস্টার্ব করো, তাহলে তোমার আমার রুম আলাদা করে দেব।

আমার সাফ কথা, আমার কথামতো না চললে বাপেরবাড়ি চলে যাব।

তোমার জন্য অনেক ওয়েট করেছি আর না,ঠিক সময় অফিস থেকে বাসায় না এলে অন্য ছেলের সাথে বের হবো।

পাশের বাসার ভাবির সাথে আর যদি কথা বলতে দেখি, একদম ছেড়ে চলে যাব।

ফেসবুকের পাসওয়ার্ড না দিলে এই চললাম, থাকো তোমার সংসার নিয়ে।

সূত্র, সাদা কাগজ কালো রঙ!
বিয়ে করলেন তো! মরলেন। আমি বিয়ে করবো... ভাই...............।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ!

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42