নামে নামে মিল থাকলেও বিপদ।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


match-6924197_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এক ও বাড়িতে নামে মিল থেকে বিপদের পড়া কাহিনী। একই পরিবারের দুটি ভাই আছে। আর দুটি ভাই বিবাহিত এই কারণে তারা একেক জন একেক জায়গায় বসবাস করে। যদিও এই ঘটনা অনেক বছর আগে। ওই সময় তাদের হাতে বা মানুষের কাছে মোবাইল ছিল না। চাকরির কারণে ছোট ভাই যশোর জেলায় বসবাস করতেন। আর বড় ভাই দেশে থাকতেন চাষবাস করতেন। যদিও ছোট ভাই শিক্ষিত লোক ছিল এই কারণে চাকরির কারণে যশোরে থাকতো। তবে তাদের দুটি ভাইয়ের দুটি করে ছেলে আছে। আর দুই ভাইয়ের কোন মেয়ে নেই।

এবং ছোট ভাই যখন যশোর গেলেন প্রায় ১০ বছর গ্রামে আসলেন না। যদিও ছোট ভাই বিয়ে করেছে অন্য জেলায়। আর এই কারণে মা-বাবার সাথে তেমন যোগাযোগও ছিল না। আর যখন দশ বছর পরে দেশে আসলো তাদের দুই ছেলে নিয়ে। ওই সময় বড় ভাইয়েরও দুটি ছেলে আছে। মজার বিষয় হচ্ছে বড় ভাইয়ের বড় ছেলের নাম হচ্ছে জসিম। আর ছোট ভাইয়ের বড় ছেলের নাম হচ্ছে জসিম। আর বড় ভাইয়ের ছোট ছেলের নাম হচ্ছে বেলাল। এবং ছোট ভাইয়ের ছোট ছেলের নাম হচ্ছে বেলাল। তবে একই রক্ত একই পরিবার ছেলেগুলোর নাম একই। এই কারণে সবাই অবাক হয়ে গেল। যদিও কেউ জানতো না বড় ভাই ছেলের নাম কি এবং কি ছোট ভাইয়ের ছেলের নাম কি।

বাড়িতে আসার পর দেখতেছে দুই ভাইয়ের ছেলে দুইটির নাম একই। এবং একই বাড়িতে ভাই দুজন বসবাস করে। যদিও এখন দুই ভাইয়ের ছেলে গুলো বড় হয়ে গেল। আর এই ছেলেগুলো এখন বিবাহিত। কিছুদিন আগে বড় ভাইয়ের বড় ছেলে জসিম তার ওয়াইফের সাথে ঝগড়া করেছিল। এবং ঝগড়ার কারণে তার ওয়াইফে থানায় মামলা করেছে। আর মামলা করার কারণে পুলিশ রাত্রে এসে ছোট ভাইয়ের ছেলে জসিমকে ধরে নিয়ে গেল। থানায় নিয়ে পুলিশ তাকে মারধর করল। আর সকাল বেলা বাড়ির সবাই বলতে লাগলো জসিমকে কেন থানা নিয়ে গেল। পরে থানায় গিয়ে জানতে পারলো জ্যাঠাতো ভাই জসিমের ওয়াইফ থানায় মামলা করেছে।

তার স্বামীর নামে। অথচ নাম মিল থাকার কারণে চাচাতো ভাই জসিমকে পুলিশ নিয়ে গেল। আর রাত্রে বেলা পুলিশ ধরে নিয়ে তাকে অনেক মারধর করেছে। কারণ নারী নির্যাতনের মামলা করায় এক জসিমের জায়গা অন্য জসিমকে নিয়ে । পরে থানায় থেকে ছোট জসিমকে নিয়ে আসলো। আর বাড়িতে আসার পর দুই ফ্যামিলির মধ্যে অনেক ঝগড়া হল। তবে এইখানে ঝগড়ার মূল হচ্ছে দুইজনের নাম মিল থাকার কারণে। আর বড় জসিম তো আগে জানতো তার ওয়াইফ মামলা করবে। এই কারণে বাড়ি থেকে সেই চলে গেল। আর এই ভুল বোঝাবুঝির কারণে তাদের ফ্যামিলির মধ্যে অনেক দিন ঝগড়া ছিল।

যদিও বর্তমান সময়ে জসিম ভাই ও তার ওয়াইফ ঠিক হয়ে গেল এবং সংসার করতেছে। এক সময় ভুল বোঝাবুঝির কারণে তাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছিল। আর বর্তমানে এখন দুই জসিম এবং দুই বেলা সবাই বিবাহিত জীবন পরিবার নিয়ে সুখেই আছে। আর এখনো অনেকজনই দেখলে দুষ্টামি করে বলে জ্যাঠাতো ভাইয়ের পুলিশের মারদোর তুমি নিজে খেলে। আর এই নিয়ে এখনো অনেক অনেক ধরনের দুষ্টামি করলে অনেক সময় জসিম অনেক গরম হয়ে যায়। মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এতে করে গ্রামের লোক গুলো আরো দুষ্টামি বেশি করে। আর সকাল বিকাল এই কথা নিয়ে জসিম একদিন একজনের সাথে ঝগড়া করে। এই হচ্ছে মজার একটি কাহিনী।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

IMG_20250603_192605.jpg

 last year 

হ্যাঁ নামে নামের মিল থাকলেও অনেক সময় বিপদ হয়ে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে একই বাড়িতে একই নামে লোক থাকলে বেশি বিপদ। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম দুই ভাই দুই জায়গায় থাকার কারণে তাদের ছেলে গুলোর নাম মিল হয়ে গেল। আর নাম মিল থাকার কারণে একজনের জায়গা অন্যজনকে পুলিশ ধরে নিয়ে গেল। যাই হোক পোস্টটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

এই লেখাটি শুধু মজারই না, বাস্তব জীবনের এক চমৎকার শিক্ষা বহন করে। নামে নামের মিল যে এমন বিভ্রান্তি আর বিপদের কারণ হতে পারে, তা এতটা বাস্তব ও নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন যে একটানে পুরো লেখাটি পড়ে ফেললাম। গ্রামের জীবন, সম্পর্কের জটিলতা, এবং সহজ-সরল কথায় লেখা ,সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত।আসলেই, নাম রাখার সময় একটু আলাদা কিছু ভাবা দরকার নইলে 'জসিম' হয়ে 'জসিমের ভুলে' পুলিশি হেনস্থা কেউই ভুলবে না।

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন নামে নামে মিল থাকলে মহাবিপদ। তবে পুলিশ সব কিছু জাচাই করে থানায় নিলে আর কোন সমস্যা হতো না।যাইহোক আপনার পোস্ট পড়ে অনেক হাসি পেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59982.55
ETH 1576.28
USDT 1.00
SBD 0.42