বনের বাঘে খায় না মনের বাঘে খায়।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বনের বাঘে খায় না মনের বাঘে খায় এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000075936.jpg
source

আসুন শুরু করি

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের জীবনের গতিপথে অনেক রকম বাধা বিপত্তির আসে বা, হয়ে থাকে। আমার জীবনে হঠাৎ বিপদ আসে বা, বিপদ আসার সম্ভাবনা থাকে। এই পৃথিবীতে যে কোন প্রাণী সে যতো শক্তিধর বা, হিংস্র হোক না কেন বেঁচে থাকতে হলে তাকে সংগ্রাম করতেই হবে। এই পৃথিবীতে কেউ একেবারে সহজ ভাবে বেঁচে থাকতে পারে না। পৃথিবীর প্রকৃতি হচ্ছে এমনি তাকে বেঁচে থাকতে হলে কোন না কোন ভাবে সংগ্রাম করে যেতে হয়। হয়তো কোনো প্রাণীর ক্ষেত্রে সংগ্রাম করা অনেক বেশি লাগে বেঁচে থাকতে হলে।

আবার অনেকে কম সংগ্রাম করে বেঁচে থাকে, তবে সংগ্রাম করে যেতে হয়। এইটি প্রকৃতির বাস্তবতা। ঠিক মানুষের ক্ষেত্রেই একই রকম। মানুষকে বেঁচে থাকতে হলে তাকে অনেক বাধা বিপত্তি সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। যে মানুষ বাধা-বিপত্তি সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যায় সেই পৃথিবীতে বেঁচে থাকতে পারে সুন্দরভাবে স্বাভাবিক পর্যায়ে। না হয় মানসিক ভাবে ভেঙ্গে পড়ে, শারীরিক ভাবে দুর্বল অসুস্থ হয়ে পড়ে। প্রত্যেক মানুষকে বেঁচে থাকতে হলে তার নিজ নিজ জায়গা থেকে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা লাগে ।

কারণ না হলে বিপদ আসার সম্ভাবনা খুব বেশি থাকে। যেকোনো মুহূর্তে যে কোন পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে এইটি প্রকৃতির নিয়ম। কিন্তু এই সতর্কতা অর্থ যদি হয়, সব সময় ভয়ের মধ্যে থাকা , সব সময় আতঙ্কের মধ্যে থাকা, যে কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা। যেকোনো বিষয়ে অল্পতে ঘাবড়ে যাওয়ার । তাহলে তা মানুষের কল্যাণ চেয়ে অকল্যাণ বেশি বয়ে আনে । তবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বেশ অল্পতেই ঘাবরে যায়।

যে কোন বিষয় নিয়ে চিন্তা করে বেশী। যার ফলে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে । সব সময় চিন্তার মধ্যে থাকে তাই পায় না একটু শান্তি বা, স্বস্থি। সব সময় মনের মধ্যে আতঙ্ক কাজ করে। বনের বাঘে খায় না মনের বাঘে খায়। যেকোনো পরিস্থিতিতে মনে সাহস থাকা খুবই প্রয়োজন। যে কোনভাবে অতিরিক্ত চিন্তা করা বা, ঘাবড়ে যাওয়া উচিত নয়। সতর্ক থাকতে হবে তবে অতিরিক্ত চিন্তা করে ভেঙে পড়া যাবে না। সব সময় মনে সাহস রাখতে হবে।

মনের মধ্যে ভয় রাখা যাবে না। মনের মধ্যে ভয় থাকলে তাহলে খুব সহজে মানসিকভাবে ভেঙ্গে পড়বে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। মনের মধ্যে ভয় থাকবে আরও ভয় কাজ করবে আর যদি অতিরিক্ত চিন্তা করে তাহলে মানসিকভাবে খুব বেশি অসুস্থ হয়ে যাবে। এজন্য বলা হয় বনের বাঘে খায় না মনের বাঘে খায়।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

আপনার পোস্টে মানসিক সংগ্রামের দিকটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বাহ্যিক বিপদ থেকে বাঁচলেও মানসিক উদ্বেগ, ভয় ও অতিচিন্তা আমাদের ধীরে ধীরে গ্রাস করে। তাই শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। মেডিটেশন, পজিটিভ থিংকিং এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা মনের বাঘকে নিয়ন্ত্রণ করতে পারি।

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই, বিপদ থেকে বাঁচলেও মানসিক উদ্বেগ, ভয় ও অতি চিন্তা আমাদের ধীরে ধীরে গ্রাস করে। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63884.33
ETH 1774.38
USDT 1.00
SBD 0.39