এই বছরের শীত(অনুভূতির মিশেলে)

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

এই বছরের শীত:

IMG_20241219_060803.jpg

অন্যান্য বছরের তুলনায় এই বছর যেন শীত জাকিয়ে বসেছে।আসলে চাঁদের বুড়ি মনে হচ্ছে চরকায় বেশিই সুতা কেটে ফেলেছে তবে ছোট বরফের খন্ডগুলি বাঁধতে ভুলে গিয়েছে।দিন যতই যাচ্ছে ততই ষড়ঋতুর সেই প্রকৃতিগুলো কোথায় যেন নিজেকে মুখ লুকিয়ে নিচ্ছে ,আবার বলতে গেলে যে আবহাওয়ার রূপ-বৈচিত্র্য শুরু হচ্ছে সেটা যেন তার নিজস্ব ঢঙে আপন গতিতে চলছে বয়ে চলা নদীর স্রোতের মতো।

একটা সময় ছিল যখন ছয়টি ঋতুর প্রভাব ঠিকভাবে হতো এই গ্রাম বাংলায়।মানুষ উপভোগ করতো প্রতিটি ঋতুকে নতুনভাবে সাদরে।কিন্তু সেই ষড়ঋতুর এতটাই পরিবর্তন ঘটেছে যে,মানুষের আবেগের পরিবর্তনের কাছেও যেন হার মানে।এখন তিনটি কালের দেখা পাওয়া যায় গ্রীষ্ম,বর্ষা ও শীতের।সত্যি বলতে এগুলো প্রকৃতিতে আসলে যেন আর বাড়ি ফেরার নাম-ই করে না।

এই বছর যখন গরম পড়া শুরু করেছিলো এতটাই গরমের তীব্রতা হয়েছিলো যে খরার সৃষ্টি হয়েছিল।আবার এতটাই বৃষ্টির গতিবেগ হয়েছিল যে প্রবল বন্যার সৃষ্টি হয়েছিলো কোথাও কোথাও।তেমনি এখন এই শীতের সময়, যেটা এখন প্রকৃতিকে নিজের হাতের মুঠোয় কব্জা করেছে।শীতের তীব্রতা কাটিয়ে ওঠায় যেন মুশকিল।আগে শীতে একটি চাদরের সঙ্গে একটি ব্ল্যাংকেট গায়ে জড়িয়ে নিলেই শীতকালের বিদায় বেলা চলে আসতো।কিন্তু এখন একটার পর একটা গায়ে জড়িয়ে নিলেই যেন কোথা থেকে ফোকর কাটিয়ে ঠান্ডা ঠিক শরীরের লোমের মধ্যে বাসা বাঁধে পিঁপড়ার মতো।

জানি না, এখন শহরের কি অবস্থা।তবে আমাদের গ্রামের গতিবিধি ঠিক এমনটা।কোনো কোনো দিন সকালে উঠে দেখি এতটাই ঘন সাদা কুয়াশায় প্রকৃতি ঢেকে গিয়েছে যে,অন্য এক জগতে বাস করছি।যেন কাশ্মীরের বরফের মধ্যে কিংবা আকাশে সাদা মেঘের ভেলায়।যেখানে দূরের গতিবিধি পর্যবেক্ষণ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে, তার মধ্যে আবার খেজুর গাছগুলি উঁকি দিচ্ছে গাছিদের অপেক্ষায়।কিন্তু বর্তমানে গাছির দেখা পাওয়া দায় হয়ে পড়েছে।যাইহোক আজ এই পর্যন্ত-ই।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20241225_065718951.jpg

IMG_20241225_065828.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দিদি আমার মনে হয় এটা প্রকৃতির এক বিরূপ পরিবর্তন। গরমের মৌসুমে মাত্রার অতিরিক্ত গরম আবার বৃষ্টির মৌসুমে মাত্রার অতিরিক্ত বৃষ্টি। যার কারণে হয়তোবা শীতের মৌসুমে এরকম হাড় কাঁপানো শীত পরছে যেন মনে হয় শীতের কাপড় ভেদ করে গায়ে পিপড়ার মত চিমটি কেটে ধরছে।

 last year 

হি হি,ঠিক বলেছেন ভাইয়া।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই বছর গরমও বেশি পড়েছে, আবার শীতও বেশি পড়েছে। সামনে হয়তোবা আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তবে এমন আবহাওয়ার জন্য আমরাই দায়ী। আসলে পরিবেশের উপর আমরা অতিরিক্ত অত্যাচার করে ফেলেছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রকৃতির এমন বিরূপ প্রভাবের জন্য আমরাই দায়ী,একেবারেই সঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47