জেলে ভাইদের মাছ ধরার ভিডিও

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি নিয়ে। যে ভিডিওগ্রাফিতে দেখতে পারেন মাছ ধরার দৃশ্য।

IMG_20241102_134525.jpg

photography device:
Huawei P30 Pro-40mp


ফটো ও ভিডিওগ্রাফি:


শীতকাল চলে আসছে। এই মুহূর্তে প্রয়োজন যে সমস্ত পুকুরগুলোতে ছোট ছোট পাঙ্গাসের বাচ্চা রাখা হয়েছে সেগুলো বড় বড় পুকুরগুলোতে তুলে দেওয়া। আর এর জন্যই বড় পুকুরগুলোতে তেলাপিয়া মাছ সহ অন্যান্য মাছ কমানো প্রয়োজন। কারণ যেই পুকুরে পাঙ্গাস দেওয়া হয় সেই পুকুরে অন্যান্য মাছ একটু কম রাখাটাই বেটার। বিশেষ করে তেলাপিয়া মাছ যত কমিয়ে দেওয়া যায় তত ভালো। কারণ এ মাছটা সব সময় বাচ্চা তোলে তাই বেশি বেশি হয়ে যায়। এ সমস্ত চিন্তা গুলো মাথায় রেখে জেলে ভাইদের বলা হয়েছিল আমাদের বড় পুকুরটাতে জাল টানতে হবে। কারণ এই পুকুরটাতে 2000 এর বেশি পাঙ্গাস মাছের বাচ্চা দিতে হবে। যেমন কথা ঠিক তেমনি কাজ। জেলে ভায়েরা এসে গেলেন। এরপর পুকুরে জাল নামালেন। এদিকে শরীরের অবস্থা বেশি একটা ভালো ছিল না যার জন্য তাদের সাথে আমার নিজেরও নামা হলো না। তাই ভাবলাম বিশেষ বিশেষ মুহূর্তে ফটো ধারণ করি বসে বসে।

IMG_20241102_134515.jpg

IMG_20241102_134457.jpg

Photography device: Huawei P30 Pro-40mp
location



হঠাৎ মাথায় আসলো ফটো ধারণ এর পাশাপাশি যদি ভিডিও ধারণ করতে পারি তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারবো। তবে এই মুহূর্তে জেলে ভাইয়েরা পুকুরে নামার জন্য বেশ বলছিলেন। যেহেতু মাছ হলে তাদের সাথে নামতে হয়। তাই সেভাবে ফটো ভিডিও ধারণ করতে পারিনা। এই দিনটাই শরীরটা খুবই নরম ছিল তাই আমি তাদের বলছিলাম আমি নামবো না ভাই নামলে নামবে। যখন জেলেরা সংখ্যায় কম আসে তখন তাদের সাথে দুই ভাইকেই পুকুরে নামতে হয়। তবে ঐদিন আমি আমার অজুহাতে আর নামলাম না ফটো ভিডিও ধারণ করতে থাকলাম। এদিকে ভাই সে নিজেও নাবতে চাইলো না। যাই হোক এভাবে একটি মুহূর্তে জেলেরা পুকুরের ওইপার থেকে জাল টানতে টানতে নিয়ে চলে আসলো। আর এরপরে যখন আমাদের পাশে এসে উপস্থিত হলো তখন আমি ভিডিও ধারণ শুরু করলাম। মাছের ভিডিও ধারণ করতে ভালো লাগে। কারণ যখন জেলেরা মাছ ধরে তখন মাছগুলো একটু লাফালাফি করে। এই মুহূর্তটা একটু আনন্দদায়ক, আমি মনে করি।

Video device: Huawei P30 Pro-40mp
location



মাছ ধরার শেষে জেলে ভাইয়েরা যখন মাছগুলো মেপে নিয়েছিল, তখন হাঁড়ি থেকে ডলার মধ্যে নামিয়ে ছিল। বেশ কয়েকজন জেলে ভাই এসেছিল। যে যার মত করে মাছ ধরেছিল। আর সেই মাছগুলো ঢালাই নামিয়ে এরপর ডিজিটাল স্কেলে উঠানো হয়। তবে ডালার মধ্যে রাখার সময় বেশ কিছু ফটো ধারণ করার চেষ্টা করেছিলাম। কারণ প্রত্যেক ব্যক্তি হাড়ি থেকে ডালার মধ্যে নামিয়ে এরপর আবার হাঁড়িতে তুলে ডিজিটাল স্কেলে মাছগুলো মাপে। কারণ এখানে বিভিন্ন মাছের বিভিন্ন রেট থাকে। তাই আলাদা আলাদা ভাবে মাপা হয়। আর এভাবেই পুকুর থেকে ধারণ করেছিলাম ফটো ও ভিডিও। তবে বর্তমান সময়ে মাছের দাম একটু কম থাকায়, বেশি একটা ধরা সম্ভব হয়ে উঠছে না। এজন্য শুধু বড় পুকুরের মাছ ধরে মাছ ধরা কিছুদিনের জন্য অফ রাখা হয়েছে।

IMG_20241102_141345.jpg

Photography device: Huawei P30 Pro-40mp
location



গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
বিষয়মাছ বিক্রয়
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাছ ধরার দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে, খোলা মাঠের মধ্যে ছোট মাছ গুলো ধরতে একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে আপনাদের পুকুরের মাছ ধরার একটি ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া। এ ধরনের ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে। আগে এমন পুকুর পাড়ে থেকে মাছ ধরা দেখতাম তবে এখন সুযোগ হয়ে ওঠে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 2 years ago 

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আমি ছোট থেকেই মাছ ধরতে পারি না কিন্তু মাছ ধরা দেখতে আমি অনেক বেশি পছন্দ করি।মাছ ধরা দেখার মধ্যে অন্যরকম একটি আনন্দ খুঁজে পাই।আজ অনেকদিন পর আজকে আপনার পোষ্টের মাধ্যমে মাছ ধরা দেখার আনন্দ খুঁজে পেলাম।সম্পূর্ণ ভিডিওটি আমি দেখলাম।দেখে ছোটবেলায় নানির বাড়ির পুকুরে মাছ ধরার মুহূর্তের কথা মনে পড়ে গেল।অনেক ভালো লাগলো আজকে আপনার এই পোস্ট।

 2 years ago 

সাথে থাকবেন আরো দেখতে পারবেন।

 2 years ago 

জেলেদের মাছ ধরার সুন্দর দৃশ্য গুলো দেখে সত্যিই ভালো লাগলো। এরকম দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনাদের পুকুরের মাছ ধরার দৃশ্যগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আবারো নিয়ে আসবো এমন ভিডিও

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63272.77
ETH 1788.67
USDT 1.00
SBD 0.39