মধ্যমগ্রামের একটি পুজো প্যান্ডেলের বাইরে থেকে ধারণ করা একটি ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো । আসলে বেশ কিছুদিন আগে যে দুর্গাপূজো ছিল সেই সময় অনেক ভিডিওগ্রাফি ধারণ করেছিলাম পূজো প্যান্ডেলের। আমি মাঝে মাঝে চেষ্টা করছি বিভিন্ন ব্লগের মাধ্যমে সেই ভিডিওগুলো তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আসলে আগে প্রতি সপ্তাহে চেষ্টা করতাম একটি করে ভিডিওগ্রাফি দেওয়ার।তবে যেহেতু অনেক ভিডিওগ্রাফি করেছি তাই এখন প্রতি সপ্তাহে দুটো করে ভিডিওগ্রাফি পোস্ট তোমাদের সাথে শেয়ার করছি। আজকের এই ভিডিওগ্রাফি পোস্টটিতে মধ্যমগ্রামের একটি পূজো প্যান্ডেল থেকে ধারণ করা ভিডিওগ্রাফি তোমাদের সামনে উপস্থাপন করবো। আসলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় দুর্গাপূজা অনেক বড় করে হয়ে থাকে। তবে কলকাতার দিকে সব থেকে বড় বড় পূজো প্যান্ডেল হয়। আর আমাদের বারাসাতের দুর্গাপূজো খুব বেশি বড় করে হতে দেখা যায় না। তবে মোটামুটি ভাবে হয় আর আমাদের পার্শ্ববর্তী জায়গা মধ্যমগ্রামের বেশ কয়েকটি জায়গায় বেশ সুন্দর সুন্দরই পূজা প্যান্ডেল করা হয়। এই বছর ষষ্ঠীর দিনে গেছিলাম আমি এই মধ্যমগ্রামের বিভিন্ন পূজো প্যান্ডেল ঘুরে দেখার জন্য।

ষষ্ঠীর দিন একজন বন্ধুকে নিয়ে পাশের স্টেশনে গিয়ে কয়েকটি পূজা প্যান্ডেলে দেখেছিলাম। এসব পূজো প্যান্ডেল ঘুরে দেখার সময় প্রথমের যে প্যান্ডেলটা দেখেছিলাম তার ভিডিও এখানে শেয়ার করেছি। এই পূজো প্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। এই পূজো প্যান্ডেলটির বাইরে লাইটিংটা বেশ দারুন লেগেছিল। বিভিন্ন গানের সাথে সাথে এখানে লাইটিংটা চেঞ্জ হচ্ছিলো যা তোমরা ভিডিওগ্রাফিতে দেখতে পারবে। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছিলো। এই পূজো প্যান্ডেলটি যে কোন থিমে করেছিল সেটা সঠিকভাবে আমার জানা নেই। আর যেহেতু পূজা প্যান্ডেল দেখার সময় অনেক ভিড় ছিল।তাই সেটা ভালো করে আমি জানতেও পারিনি। বাইরে থেকে দাঁড়িয়ে কিছু সময় এখানে ভিডিওগ্রাফির ধারণ করি। তারপর পুজো প্যান্ডেলের ভেতরে ঢুকে সবকিছু বেশ ভালোভাবে দেখে অন্য একটি পূজা প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়ি।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পূজা উৎসবের জন্য জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এত সুন্দর ডেকোরেশন দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে যে কোন উৎসব অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে এই ডেকোরেশন। যাইহোক আপনি স্বচক্ষে উপভোগ করতে পেরেছেন এবং আমাদের দেখানোর সুযোগ করে দিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আজকাল বিভিন্ন প্যান্ডেলের কারুকার্য দেখে আমি ভীষণ অবাক হই। এত সুন্দর করে শিল্পের নিদর্শন প্রতিটা প্যান্ডেলে যেন আরো আমাকে আকর্ষণ করে। সেখানে আপনি একটি সুন্দর পূজা মন্ডপের ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে ধন্যবাদ। এত সুন্দর প্যান্ডেলের গায়ে আলোকসজ্জা দেখেই বড় ভালো লাগছে। শুধু পুজো চলে গেল বলে মনটা একটু খারাপ হচ্ছে।

 2 years ago 

এই পূজা প্যান্ডেলের লাইটিংটা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম ভাই। ভিডিওগ্রাফিটা দারুণভাবে ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো ভিডিওগ্রাফিটা দেখে। যাইহোক এতো সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38