দুর্গা পুজো উপলক্ষে অনুষ্ঠিত গানের একটি অনুষ্ঠান থেকে করা এই ভিডিওগ্রাফি টি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো। দুর্গাপূজোর সময় আসলে অনেক ধরনের ভিডিওগ্রাফি করা হয়েছিলো। সেগুলোই তোমাদের সাথে চেষ্টা করছি মাঝে মাঝে শেয়ার করার। আমাদের কলকাতাতে দুর্গাপূজোর সময় বিভিন্ন পুজো মন্ডপের পাশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করে। বিভিন্ন নিত্য,গান,কবিতা আবৃত্তি এসবের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করা হয়। কোন কোন জায়গায় সংক্ষিপ্ত নাটকেরও আয়োজন করা হয়। দুর্গাপূজোর সময় যখন ঘুরে ঘুরে বিভিন্ন পূজো প্যান্ডেল দেখি।এসব দেখার পাশাপাশি পুজো মন্ডপের পাশে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠান গুলো দেখতে অনেক ভালো লাগে। যদিও বড় বড় পুজো প্যান্ডেলের পাশে এই ধরনের অনুষ্ঠান একটু কম দেখা যায়। কারণ সেখানে প্রচন্ড ভিড় থাকে তবে ছোট ছোট যে পুজো প্যান্ডেলগুলো হয়ে থাকে।তার পাশে সাধারণত এই অনুষ্ঠানগুলো বেশি হয়ে থাকে।

আজকের শেয়ার করা এই ভিডিওগ্রাফিটিতে একটি গান শেয়ার করা হয়েছে। আসলে কিছু মধ্য বয়স্ক মহিলারা এই গানটা গেয়েছিলো। এটা মা দুর্গাকে স্মরণ করে গাওয়া একটি গান। আমি বারাসাতে বিভিন্ন খুঁজে প্যান্ডেল ঘুরতে ঘুরতে যখন এই প্যান্ডেলে এসে প্রতিমা দেখি। তারপর এই অনুষ্ঠানটা দেখতে পেয়ে আমি এখানে দাঁড়িয়ে কিছু সময় এই গানের অনুষ্ঠানটা উপভোগ করি। আমার কাছে খুবই ভালো লাগছিলো এই অনুষ্ঠানটা উপভোগ করতে,অনুষ্ঠানটা উপভোগ করার সময় যে ভিডিওগ্রাফিটি ধারণ করেছিলাম তাই এখানে তোমাদের সাথে শেয়ার করলাম।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ ।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38