ভিডিওগ্রাফি || প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার কিছু দৃশ্য উপভোগ করা ।

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই পোস্টে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো। আসলে প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি নতুন নতুন ভিডিওগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এর আগেও তোমাদেরকে বলেছি ভিডিওগ্রাফি পোস্ট করার মাধ্যমে কোন বিষয়কে বেশ ভালোভাবে সবার সামনে উপস্থাপন করা যায়। আর যে বিষয়টা আমার কাছে এখন অনেক ভালো লাগে। আজকের এই ভিডিওগ্রাফিটি আমি বেশ কিছুদিন আগেই করেছিলাম আমি একটি জায়গায় ঘুরতে গিয়ে।

Screenshot_20241004-000325_InShot.jpg

Screenshot_20241004-000157_InShot.jpg

আসলে সেখানে ঘুরতে গিয়ে বেশ কিছু সুন্দর জায়গা দেখতে পেয়েছিলাম। এক পাশে ছিল সুন্দর লেক অন্য পাশে ছিল বড় মাঠ এবং সেই মাঠে ছিল খেলাধুলা করার জন্য অনেক বড় জায়গা। আমি লেকের এবং আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছিলাম সেখানে গিয়ে। তাছাড়া এসব দেখার পাশাপাশি ছোট বাচ্চাদের বিভিন্ন খেলাও এনজয় করেছিলাম। আসলে ছোট বাচ্চাদের কোন খেলা দেখলে অতীতে ফিরে যেতে ইচ্ছে করে। আসলে ছোটবেলায় আমরাও অনেক খেলা করেছি যেহেতু গ্রামে বড় হয়েছে সেই কারণে। যাইহোক, সেদিন সেই জায়গাতে ঘুরতে গিয়ে দেখতে পেয়েছিলাম বাচ্চাদের ফুটবল খেলা দৃশ্য তাছাড়া একটি রডকে কেন্দ্র করে ডিগবাজি করার মত করে খেলা করছিলো কয়েকটি বাচ্চা। এই খেলাগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগায় সেই মুহূর্তে ভিডিওগ্রাফিটি ধারণ করি। আসলে প্রথম অবস্থাতে তারাও ভিডিওগ্রাফিতে আসবে একটু লজ্জা বোধ করছিলো। পরে তাদেরকে বলাতে ভিডিওগ্রাফিতে আসতে চায় এবং আমি যেহেতু একটু ভিডিওগ্রাফি করছিলাম তাই বেশিক্ষণ তারা আর এগুলো করেনি। অল্প সময়েই এই ব্যাপারগুলো ক্যামেরা বন্দী করতে পেরেছিলাম। তবে যতক্ষণ না ক্যামেরা অন করেছিলেন তার আগেও তার এগুলো অনেকক্ষণ করেছিলো। সেইগুলো সেখানে দাঁড়িয়ে বেশ ইনজয় করছিলাম। যাইহোক, সেদিনের ধারণ করার ভিডিওগ্রাফিতে নিচে শেয়ার করলাম।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনসুভাষ নগর, নীলগঞ্জ, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38