ভিডিওগ্রাফি পোস্ট || রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ এবং আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারো ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পরলে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।
এই ভিডিওগ্রাফিটা আমি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের সামনে থেকে ক্যাপচার করেছিলাম বেশ কয়েক মাস আগে। রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ আসলেই খুব সুন্দর। আমরা রাত ১ টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম এবং ভোরবেলা রাঙ্গামাটি পৌঁছে গিয়েছিলাম। আমরা সেখানে পৌঁছানোর পর দেখি যে ঝুলন্ত ব্রিজের দিকে যাওয়ার জন্য যে-ই কাউন্টার থেকে টিকেট কিনতে হবে, সেই কাউন্টার তখনও বন্ধ। তবে গেইট খোলা ছিলো বলে অনেকেই দেখলাম প্রবেশ করছে টিকেট ছাড়াই। তবে আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম টিকেট কাউন্টার খোলার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখলাম কাউন্টার ওপেন করা হলো। তারপর আমরা টিকেট কিনে ভিতরে ঢুকলাম এবং রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কারণ রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখার ইচ্ছে ছিলো আমার দীর্ঘদিনের। আমরা যখন ঝুলন্ত ব্রিজে উঠলাম, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। এতে করে চারপাশের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছিলো। গাছপালা গুলো দেখতে একেবারে সতেজ লাগছিলো। ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম।
ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষের চিৎকার চেচামেচির সাউন্ড ছিলো প্রচুর, তাই আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন সেই শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
👇ভিডিওগ্রাফির লিংক👇
ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
|---|---|
| ভিডিওগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ২৭.৯.২০২৪ |
| লোকেশন | w3w |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ এবং আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি দেখে আমাদেরও ঘুরতে যাওয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠলো। সিয়াম কেউ নিয়ে গিয়েছিলাম রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজ দেখতে। আমি উঠে প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও পরে স্বাভাবিক হয়েছি। খুবই চমৎকার হয়েছে আপনার ভিডিওগ্রাফিটি।
হ্যাঁ সিয়াম ভাই বলেছিল আপনারা রাঙ্গামাটি গিয়েছিলেন। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
X-promotion
অনেক ভালো লাগলো ঝুলন্ত ব্রিজের এই সুন্দর ভিডিওটা দেখে। আমি অনেকবার অনেক ভিডিওতে এই ব্রিজটা লক্ষ্য করেছি। অনেকে এই জায়গা ভ্রমণ করতে যায় ব্রিজটার কারণে। যাইহোক আপনি কি দারুন ভাবে ভিডিও ধারণ করেছেন। লোকেশন টা বেশি দারুন।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজ ভ্রমনের অনেক ইচ্ছা। কিন্তু কোন না কোন এক কারণে প্রতিবার যাওয়া ক্যান্সেল হয়ে যায়। আজকে আপনি আমাদের মাঝে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এবং সেখানকার কিছু সুন্দরতম মুহূর্ত ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি জায়গার ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও বেশ কয়েকবার যেতে চেয়েছিলাম,কিন্তু এর আগে যাওয়া হয়নি আর। আপনিও আমার মতো হঠাৎ করে একদিন চলে যাবেন রাঙ্গামাটিতে। যাইহোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রাঙ্গামাটিতে যদিও আমি ছোটবেলায় গিয়েছিলাম। কিন্তু এখন তেমন কিছুই মনে নেই। আজ আপনি দারুন একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এই ভিডিওগ্রাফিটি দেখে জায়গাটিতে খুবই যেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সময় সুযোগ হলে যেকোনো সময় রাঙ্গামাটি চলে যাবেন আপু। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজ টিভিতে অনেক দেখেছি। একেবারে প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের মাঝে ব্রিজ টা অবস্থিত। চমৎকার লাগছে ভিডিওগ্রাফি টা। খুবই সুন্দর করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ এবং আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশটা খুবই সুন্দর। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রাঙ্গামাটি জায়গাটি এমনিতে বেশ চমৎকার। আপনি দেখতেছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আসলে কিছু কিছু জায়গা আছে গেলে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার ভিডিওগ্রাফি এর মধ্যে চমৎকার ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য আমরাও উপভোগ করতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভিডিওগ্রাফিটা উপভোগ করেছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
রাঙ্গামাটির এই দৃশ্যগুলো আমি নিজে সরাসরি দেখেছি। জায়গাটা সত্যিই অনেক সুন্দর। যারা সেখানে একবার ঘুরতে যায় তাদের বারবার যাইতে মন চাইবে। আপনার ভিডিওগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
হ্যাঁ ভাই এমন জায়গায় বারবার যেতে ইচ্ছে করে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।