ভিডিওগ্রাফি পোস্ট || রাতারগুলের ওয়াচ টাওয়ার সহ আরও কিছু চমৎকার দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20250609_104306.jpg



এর আগে রাতারগুল থেকে ধারণকৃত দুটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে আরও একটি ভিডিওগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। পরবর্তীতে আরও একটি ভিডিওগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আমরা ঘন্টা খানেক বোটে চড়ে, রাতারগুলের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছিলাম। ওয়াচ টাওয়ারের সামনে থেকে এই ভিডিওগ্রাফিটা ক্যাপচার করা শুরু করেছিলাম। ইচ্ছে ছিলো ওয়াচ টাওয়ারের উপরে উঠে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করবো। কিন্তু নৌকার মাঝি বললো ওয়াচ টাওয়ারে নাকি ওঠা যায় না এখন। অর্থাৎ ওয়াচ টাওয়ারের গেইটে নাকি তালা ঝুলিয়ে রেখেছে। তাই আমরা ওয়াচ টাওয়ারের একেবারে সামনে আর যাইনি। তবে জঙ্গলের ভেতরটা আসলেই খুব সুন্দর। যেদিকে তাকাই সেদিকে শুধু রাতা গাছ আর রাতা গাছ। তাছাড়া পানি একেবারে পরিষ্কার ছিলো। নৌকায় চড়তে আমার এমনিতেই খুব ভালো লাগে। আর এতো সুন্দর জায়গায় নৌকা দিয়ে ঘুরতে তো আরও বেশি ভালো লাগে। যদিও আমি সাঁতার কাটতে পারি না হা হা হা।


20250609_104313.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250609_104300.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২২.৭.২০২৫
লোকেশনরাতারগুল,সিলেট,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সুন্দর কোন জায়গার ভিডিওগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে ভিডিওগ্রাফি উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।

 last year 

চেষ্টা করেছি ভিডিওগ্রাফিটা দারুণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আসসালামু আলাইকুম, @mohinahmed!

আপনার রাতারগুলের ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হলাম! আপনার আন্তরিক উপস্থাপনা এবং সুন্দর ভিডিওগ্রাফির কারণে পোস্টটি খুবই আকর্ষণীয় হয়েছে। ছবিতে রাতারগুলের মনোমুগ্ধকর সৌন্দর্য যেন জীবন্ত হয়ে উঠেছে। আপনার ভিডিওগ্রাফির পাশাপাশি ফটোগ্রাফি শেয়ার করার প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।

এটা জেনে ভালো লাগলো যে আপনি আপনার শখ এবং ভালো লাগাগুলো আমাদের সাথে শেয়ার করেন। আপনার ভবিষ্যৎ ভিডিওগ্রাফিগুলোর জন্য শুভকামনা রইল।

আমাদের সাথে এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ! আপনার অন্যান্য বন্ধুদেরও এই পোস্টে মন্তব্য করার জন্য উৎসাহিত করছি।

 last year 

ওয়াচ টাওয়ার এর ভিডিওগ্রাফি এবং কয়েকটি আরো ভিন্নরকম ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। পাশের প্রাকৃতিক পরিবেশ না ঘুরলে হয়তো বোঝা যায় না। আপনি প্রায়ই দেখি বেশ ভালো ভালো জায়গায় ঘুরতে যান। এবং কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝেও শেয়ার করেন। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখতে পেলাম। বেশ ভালো লাগলো।

 last year 

হ্যাঁ আপু আমার ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এমন সুন্দর প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে। রাতারগুলের ওয়াচ টাওয়ার এর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টি দেখেও ভীষণ ভালো লাগলো। আর আপনি অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ধন্যবাদ।

 last year 

আসলেই দাদা এমন জায়গায় ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38