ভিডিওগ্রাফি পোস্ট || গাড়ির ভিতর থেকে ধারণকৃত শ্রীমঙ্গলের চমৎকার ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20241108_145809.jpg



এই ভিডিওগ্রাফিটা আমি গাড়ির ভিতর থেকে ক্যাপচার করেছিলাম। এই বছর ঈদুল ফিতরের পরের দিন পরিবার নিয়ে শ্রীমঙ্গল ট্যুরে গিয়েছিলাম। তো শ্রীমঙ্গল এরিয়াতে আমরা যখন প্রবেশ করলাম,তখন ভীষণ ভালো লেগেছিল। কারণ আঁকাবাকা রাস্তা দিয়ে জার্নি করতে আমার বরাবরই খুব ভালো লাগে। তাছাড়া শ্রীমঙ্গলের রাস্তা বেশ ভালো। রাস্তার দুপাশে চা বাগান রয়েছে এবং প্রচুর গাছগাছালি রয়েছে। এছাড়াও পাহাড় আর পাহাড় ছিলো সেখানে। সবমিলিয়ে জায়গাগুলো আমার কাছে অসাধারণ লেগেছিল। ঈদের সময় আমার গাড়ির ড্রাইভার তার বাড়িতে অর্থাৎ বরিশাল চলে গিয়েছিল বলে,তার মামাতো ভাইকে পাঠিয়েছিল। তো আমি যেহেতু সামনে বসেছিলাম, তাই ভাবলাম ভিডিওগ্রাফি করা যাক। গাড়ির ভিতরে বসে ভিডিওগ্রাফিটা ক্যাপচার করার পর,আমরা গাড়ি থেকে নামলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। গাড়ি থেকে নেমে দেখলাম যে চা কন্যার ভাস্কর্য। তখন আমি প্রথম বারের মতো সরাসরি চা কন্যার ভাস্কর্য দেখলাম। ভাস্কর্যটা আসলেই খুব সুন্দর। অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিলো।


20241108_145739.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। গাড়ির সাউন্ড ছিলো বলে আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন গাড়ির শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20241108_145931.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৮.১১.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

গাড়ির ভেতর থেকেও অনেক সুন্দর করে ভিডিও করেছেন ভাইয়া। এরকম সুন্দর কোন জায়গায় ঘুরতে যেতে সত্যি অনেক ভালো লাগে। দারুণভাবে সময়টা উপভোগ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ আপু সময়টা সত্যিই বেশ উপভোগ করেছি। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। শ্রীমঙ্গলের সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। অসাধারণ লেগেছে আমার কাছে।

 2 years ago 

চেষ্টা করেছি ভিডিওগ্রাফিটা সুন্দর ভাবে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মঙ্গলের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যর আপনি ভিডিও করেছেন। আপনার এই ভিডিওর মাধ্যমে সৌন্দর্যময় দৃশ্য দেখতে পেলাম। আসলে এরকম সৌন্দর্যময় পরিবেশের মধ্যে গেলে মন অনেক ভালো হয়ে যায়।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই,এমন জায়গায় গেলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
 2 years ago 

ভাইয়া গাড়ি থেকে ভিডিওগ্রাফি করা খুব কষ্টকর তারপর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন।শ্রীমঙ্গলের জায়গা তো খুব চমৎকার। আপনার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে জায়গাটি অসাধারণ। আর সৌন্দর জায়গার ভিডিওগ্রাফি করলেও দেখতে অন্যরকম লাগে। চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,গাড়ির ভিতর থেকে ভিডিওগ্রাফি করাটা আসলেই বেশ কঠিন। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গাড়ি ভেতর থেকে সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন ভাই। যদিও গাড়ি থেকে ভিডিও করা অনেক কঠিন। তবু আপনার ভিডিও করাটা অনেক সুন্দর হয়েছে।প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আনন্দই অন্যরকম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভিডিওগ্রাফির ব্যাকগ্রাউন্ড মিউজিক টি খুবই ভালো ছিল। শ্রীমঙ্গলের রাস্তা সত্যিই অপূর্ব। পাহাড়ে ওঠার এই ধরনের রাস্তায় গেলে আমি অনেক ভিডিও করে থাকি। এই পরিবেশের সবথেকে বড় গুণ হলো আকাশের রং। কি ঝকঝকে নীল দেখায় তাই না? বেশ ভালো লেগেছে আপনার ভিডিওটি।

 2 years ago 

আসলেই এমন পরিবেশে আকাশের রংটা দেখতে দারুণ লাগে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ কী চমৎকার কী অসাধারণ সৌন্দর্য। প্রকৃতির এমন সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে। চমৎকার করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। পাশাপাশি খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শ্রীমঙ্গলের সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39