একটি জনপ্রিয় ইসলামিক সংগীত-আমি যদি কোন দিন পথ ভুলে যাই এর ভিডিও কভার
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি।আমি মাকসুদা আক্তার। যাকে আপনারা @maksudakawsar হিসাবে জানেন। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটি ভিডিও কভার করার জন্য। তাই আজও আমি আমার নিজের কণ্ঠে গাওয়া একটি ইসামিক সংগীত এর ভিডিও কভার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
মানুষ সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেবা জীব হিসাবে তাকে চলতে হয় অনেক টা পথ। আর এই পথ চলতে গেলে মানুষ হচ্ছে বিভিন্ন পাপের সম্মুখীন। চলার পথে আমাদের প্রত্যেকেরই ভুল ভ্রান্তিতে ভরা জীবন। তবে মানুষের এত শত ভুল আর পাপের শাস্তি কিন্তু তাকে পেতেই হয়। তাই তো ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহুর সানিধ্য লাভ আর পাপ হতে ক্ষমা ভিক্ষা চেয়ে আল্লাহুর কাছে কান্নাকাটি করে থাকে।
আমরা যতই পাপ করি না কেন মহান আল্লাহুতালা আমাদের কে বার বার ক্ষমা করে দিয়ে সত্য আর ন্যায়ের পথে চলার সুযোগ দেন। কিন্তু আমরা এতই হতভাগা যে, সে সুযোগটাও হেলায় হারিয়ে ফেলি। আল্লাহুর দয়া পরিসিম। তার দয়ার কোন শেষ নেই। নেই আল্লাহুর রহমতের কোন শেষ।তাই আমাদের উচিত পাপের পথ ছেড়ে দিয়ে ন্যায় আর সত্যের পথে নিজেকে পরিচালনা করা। তাহলেই মিলবে আমাদের আত্মতৃপ্তি।
বন্ধুরা আজও আমি আপনাদের মাঝে আরও একটি জনপ্রিয় ইসলামী সংগীতের ভিডিও কভার করার জন্য উপস্থিত হয়েছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি আপনাদের মূলবান মন্তব্য জানিয়ে কৃতজ্ঞ করবেন।
ইসলামিক সংগীতটির অজানা কিছু বিষয়।
|
|---|
আমার খুব প্রিয় একটি গজল আপনি গিয়েছেন। এই গজলটি আমার কাছে শুনতে খুব ভাল লাগে। গজলটির মধ্যে মানুষের হেদায়েতের একটা ভাব রয়েছে। কখনো নিজে যদি পথ ভুলে যায় তবে সেইটা যেন ধরিয়ে দেয় ঠিক এমন বিষয়টা উল্লেখ্য রয়েছে। আপনি যথেষ্ট ভালো গেয়েছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
সত্যিই বলেছেন ভাইয়া গজলটির মধ্যে একটি হেদায়েতের একটি ভাব রয়েছে।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
আপু, আমার খুবই প্রিয় একটি গজল আপনি কভার করেছেন। এই গজলটি যতবারই শুনি ততবারই হৃদয় ছুঁয়ে যায়। আজ আপনার কন্ঠে গজলটি শুনে সত্যিই খুব ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জি ভাইয়া গজলটি আমার ও বেশ প্রিয়। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সত্যি আপু আপনার গলায় এই ইসলামিক সংগীতটি শুনতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। ইসলামিক সংগীতটি মনটা ভরে গেল । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ইসলামিক সংগীত আমাদের মাঝে কভার করে তুলে ধরার জন্য।
ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর গেয়েছেন আপু। প্রিয় গজলটি আপনার কন্ঠে বেশ ভালই মানিয়েছে। এভাবে চেষ্টা করতে থাকুন ভবিষ্যতে আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ধন্যবাদ ভাইয়া। চমৎকার উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
খুবই চমৎকার একটি ইসলামিক গজল কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপু আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর গান এবং ইসলামিক গান শেয়ার করে যাচ্ছেন যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। পরবর্তীতে এরকম সুন্দর ইসলামিক গজল আপনার থেকে আশা করব।
আশা করি আপনারা পাশ থাকলে আমি আরও সুন্দর কিছু উপহার দিতে পারবো
এই জাতীয় গজল গুলো আমি খুব শুনতাম একসময়।
বিশেষ করে রমজান মাস এলে আরও বেশি শোনা।।
আপনার দারাজ কন্ঠে গাওয়া এই ইসলামী গানটি অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভালো।।
ভাইয়া আমি তো সারা বছরই ইসলামিক গান শোনার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ইসলামিক সংগীত শুনে মন জুরিয়ে গেলো। অসাধারণ কন্ঠ আপনার।আর এই গজল আমার খুবি প্রিয়।কভার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
দারুন একটা গজল কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই গজলটা এমনিতেই আমার কাছে খুবই ভালো লাগে আর আপনার কন্ঠেও এটা খুবই ভালো লাগলো।
গজলটি আমার ও বেশ পছন্দ। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনার কণ্ঠে গজলটা শুনতে পেরে অনেক ভালো লাগল। সত্যি আমরা বারবার পাপের সানিধ্য হয় আর মহান আল্লাহ রব্বীল আলামীন আমাদের ক্ষমাকরে দেন।তিনি অসীম শক্তির অধিকারী। আমরা যতই পথ ভুলি না কেনো হাতছানি দিয়ে সত্যি কাছে ডাকে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি গজল আমাদের মাঝে শুনানোর জন্য।
ঠিক মহান আল্লাহুর দয়ার সীমা নেই। আর তার দয়ায় তো আমরা বেচেঁ আছি। ধন্যবাদ আপু