ভিন্ন স্বাদের লাউ পাতার ভর্তা।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আপনাদের ভালো লাগবে।
আমাদের দেশে ঘরের চালে, উঠানে বা খেতে খামারে অনেক জায়গাতেই লাউ গাছ ও লাউ শাক জন্মাতে দেখা যায়। লাউ শাক আমাদের দেশের মানুষের একটা জনপ্রিয় শাক। লাউ শাক পছন্দ করেন না এমন বাঙ্গালী পাওয়া মুস্কিল হবে। দেখতে খুব সাদাসিধে হলেও এর উপকারিতা এবং পুষ্টিগুণ কিন্তু অনেক। লাউ শাকও যে আমাদের শরীর ও স্বাস্থ্যের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে পুষ্টিগুণ সমৃদ্ধ লাউশাক দিয়ে আজ আমি মজাদার একটি ভর্তা তৈরি করেছি সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি,আশাকরি আপনাদের ভালো লাগবে!
চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক
উপকরণ
১.লাউ পাতা
২.আলু
৩.মসুরের ডাল
৪.পেঁয়াজ
৫.রসুন
৬.কাঁচামরিচ
৭.শুকনা মরিচ
৮.সরিষার তেল
৯.লবণ
প্রথমে আলু পেঁয়াজ রসুনগুলো কেটে ধুয়ে নিয়েছি।
লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
মসুরের ডাল গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এবার একটি কড়াই নিয়ে তার মধ্যে কয়েকটি লাউ পাতা বিছিয়ে নিয়েছি।তারপর উপর দিয়ে রসুন কেটে রাখা আলু মসুরের ডাল ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি।
এবার উপর দিয়ে আবার লাউ পাতা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে ঢেকে নিয়েছি।তারপর সামান্য পরিমাণে জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি,একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
অল্প আঁচে অনেক সময় ধরে সিদ্ধ করে নিয়েছি।
সিদ্ধ করা লাউ পাতাগুলো শিলপাটায় ভালোভাবে মিহি করে বেঁটে নিয়েছি।
কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি।
পেঁয়াজ কুচি গুলো বাদামি করে ভেজে নিয়েছি।
পেঁয়াজ ভাজা হলে তার মধ্যে বেঁটে রাখা লাউ পাতা গুলো দিয়ে দিয়েছি।তারপর স্বাদমতো লবণ দিয়ে অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে,অনেক সময় ধরে ভেজে নিয়েছি।যখন ভাজা হয়ে আঠালো হয়ে কড়াই থেকে উঠে আসছিলো তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।
এবার একটা পাত্রে পরিষ্কার একটি লাউ পাতা বিছিয়ে নিয়েছি।তারপর মাঝখানে লাউ পাতার ভর্তা দিয়ে স্লাইস করা লেবু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি।আর উপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি।আর এভাবেই তৈরি হয়ে গেলো মজাদার লাউ পাতার ভর্তা রেসিপি টি।
"পরিবেশন"
এই ছিলো আমার আজকের রেসিপি।আশাকরি আপনাদের ভালো লেগেছে?সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
"ধন্যবাদ"
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
চিংড়িমাছ দিয়ে লাউপাতা বাটা খেয়েছি। কিন্তু মুসুরডাল দিয়ে এমন করে ভর্তা খাইনি৷ বেশ ভালো লাগল রেসিপিটা। তোমার মায়ের রেসিপি? জানো এই ধরণের আলু আমাদের এদিকে মানে গ্রামে কেবল মাত্র বাবারবাড়ির গ্রামেই পাওয়া যায় আর কোথাও দেখি না৷
আমাদের এখানে অনেক ধরনের আলু পাওয়া যায় খেতে খুবই মজার।এরকম একটা কচু বাটা একটা ভিডিও তে দেখেছিলাম ওটাকেই আমি ৱাউ পাতা দিয়ে করেছি।ধন্যবাদ।
অনেক সুন্দর এবং ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। লাউ পাতা যে এভাবে ভর্তা করে খাওয়া যায় সেটা আমার জানা ছিল না। খুবই ভালো লাগলো ইউনিক এই রেসিপিটা দেখে।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
লাউ পাতার ভর্তা আমার খুব পছন্দের। ভর্তা খেতে বেশ ভালো লাগে। আপনার ভর্তা তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।
ভর্তা আমারও খুব পছন্দের।ধন্যবাদ ভাইয়া।
অনেক মজার রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার মজার এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। লাউ পাতার শাক আমি অনেক পছন্দ করি। আমাদের বাসায় লাউ গাছ হলে বেশ খাওয়া হয়।
লাউ পাতা দিয়ে রান্না করা সকল খাবার আমারও অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।
টুইটার লিংক
লাউ পাতা ভর্তা অনেক দিন হলো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।আসলে গরম ভাতের সাথে এমন রেসিপি খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু গরম ভাতের সাথে খুবই মজার ছিলো।ধন্যবাদ আপু।
একদম ইউনিক একটি রেসিপি। যা আগে কখনো খাওয়াতো দূরের কথা দেখাই হয়নি। স্বাস্থ্যকর একটি রেসিপি কিন্তু এটি। ঠিকই বলেছেন আপনি বাসার চালে খেতে খামারে বিভিন্ন জায়গায় লাউ শাক লক্ষ্য করা যায়। প্রচুর পুষ্টি গুনাগুন রয়েছে এই শাকের মধ্যে। লাউ পাতার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি মন্তব্য করেছেন তারজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
প্রথমেই বলি এটা ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। আমিও কয়েকবার খেয়েছি তবে আপনার তৈরি প্রনালী একদমই ভিন্ন রকম ছিল। আর তৈরি করা এতো সহজ নয়। যাইহোক আমি একবার তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপু চমৎকার রেসিপি উপহার দেয়ার জন্য।
রেসিপি টি করতে সত্যিই অনেক সময় এবং ঝামেলা ছিলো ভাইয়া।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
লাউ পাতার ভর্তা খেয়েছি। কখনো এভাবে ডাল দিয়ে লাউ পাতা ভর্তা বানিয়ে খাওয়া হয়নি। যেকোনো ভর্তায় গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আপনার এই ভর্তা রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগলো। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখব। ধন্যবাদ বৌদির মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।
দেশি আলু ডাল সাথে লাউ পাতা সবমিলিয়ে অসাধারণ একটি টেস্টি ভর্তা ছিলো।অবশ্যই বানিয়ে খাবেন আশাকরি অনেক ভালো লাগবে।ধন্যবাদ ভাবি।