ওল ডাটা গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফির মূলক পোস্ট শেয়ার করব। আমি কমবেশি প্রায় প্রত্যেক দিনই তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করে থাকি। কখনো ফুল গাছ প্রকৃতি সহ আরও বিভিন্ন কিছুর ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করি। আসলে প্রতিনিয়ত আমার চলার পথে প্রকৃতির যা যা সৌন্দর্য দেখতে পাই তা সবই তোমাদের সাথে শেয়ার করি। ওল ডাটা গ্রামের কমবেশি প্রত্যেকটি বাড়িতেই দেখতে পাওয়া যায়। পুরো গাছ গাঢ় সবুজ রঙের হয়ে থাকে এবং সাদা সাদা ছোপ ছোপ থাকে। গ্রামে অনেকে আবার ওল ডাটা চাষও করে থাকে এবং সঠিকভাবে পরিচর্যা এবং যত্ন নিলে এর ফলন ও অনেক হয় এবং গাছগুলো দেখতেও বেশ নান্দনিক হয়ে ওঠে। গাছের পাতা গুলো দেখতে বেশ সুন্দর লাগে। এই গাছটি খুব বেশি বড় ছিল না। সদ্য ছোট একটি চারা থেকে বড় হতে থাকা একটি গাছ।ওল খেলে রক্তশূন্যতা দূর হয় হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। ওল গাছের প্রায় সব অংশই খাওয়া যায়। ওল গাছের ডাটা ও কান্ড তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় এবং ওল গাছের পাতা বাটা হিসেবে খাওয়া হয়। এই ওল গাছের ফুলও হয়ে থাকে। তবে ওল গাছের প্রজাতিভেদে ফুল আসে মূলত এক থেকে তিন বছর অন্তর। যাইহোক, এই ওল গাছের ফটোগ্রাফি গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ির সামনে থেকে তুলেছি। তারা মূলত এসব চাষ করে না। তাদের বাড়ির সামনে বিভিন্ন জায়গায় এক দুটি করে এই ওল ডাটার গাছ ছিল। আর গাছগুলো সামনে থেকে দেখতে বেশ ভালই লাগছিল। তাই আমি তখন এই ওল ডাটা গাছের কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

IMG_20250529_125116.jpg

IMG_20250529_125122.jpg

IMG_20250529_125141.jpg

IMG_20250529_125137.jpg

IMG_20250529_125141_1.jpg

IMG_20250529_125140.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওল ডাটা গাছ খুব কাছ থেকে দেখা হয়নি কখনো। ওলডাটা গাছ অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফিতে ভালো করে দেখতে পেলাম এই গাছ।দারুণ হয়েছে ফটোগ্রাফি। ধন্যবাদ সুন্দর ওল ডাটা গাছের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

ওল ডাটা গাছের ছবিটি অসাধারণ! গাছের গঠন এবং রঙের সমন্বয় খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। ব্যক্তিগত ভাবে আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অনেক বেশি ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে।

 last year 

আপনি খুব সুন্দর করে ওল ডাটা গাছের ফটোগ্রাফি করেছেন। তবে আমাদের এদিকে এই গাছটি নেই। আমার মনে হয় না এই যার সামনে থেকে দেখেছি। যাইহোক ওল ডাটা গাছের চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

খুবই সুন্দর এবং ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি ফটোগ্রাফি দেখে খুব ভালই লাগলো৷ এরকম ফটোগ্রাফি আগে কখনো দেখা হয়নি৷ আপনার কাছ থেকে প্রথম এরকম ওল ডাটা গাছের ফটোগ্রাফি দেখতে পারলাম। এখানে যেভাবে আপনি এত সুন্দর ভাবে সব গুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে এই গাছ সম্পর্কে সবকিছু ভালোভাবে জানতে পেরে গেলাম৷

 last year 

ওল ডাটা গাছটি তো আমাদের এদিকে একদম নেই বললেই চলে। আপনি দেখছি বিভিন্ন রকম অপরিচিত একটি গাছের চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ওল ডাটা গাছের ফটোগ্রাফি কিন্তু খুব চমৎকার লাগলো। আপনি কিন্তু এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63043.66
ETH 1709.33
USDT 1.00
SBD 0.40