গিমে শাকের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি শাক গাছের ফটোগ্রাফি। এই শাক গাছকে অনেকেই অনেক নামে চেনে। যেমন ডেমি শাক, ডিমে শাক, জিমা শাক, গিমা শাক ইত্যাদি আরও অনেক নাম। আসলে বিভিন্ন অঞ্চল ভেদে এই শাককে একেক জন একেক নামে চিনে থাকে। যেমন আমরা এই শাককে গিমে শাক বলে থাকি। এই শাকের উপকারিতা অনেক। এই গিমে শাক নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। গিমের শাকের অনেক ঔষধি গুণ ও উপকারিতা রয়েছে। যেমন জন্ডিস, জ্বর, চুলকানি, হাড়ের ব্যথা ইত্যাদি নানা রোগের জন্য এই শাকের উপকারিতা অনেক। এই শাক যে কোন জায়গাতেই জন্মায়, ছোট ছোট ডাল বিশিষ্ট ঝোপালো এবং মাটি আঁকড়ে লেগে থাকে এই শাক। এই শাক গুলো মূলত আগাছার মত জন্মায়। এই শাকের আবার ফুলও হয়ে থাকে। ফুলগুলো সাদা বর্ণের হয়ে থাকে। আর গাছের প্রত্যেকটি ডাল জুড়ে ছোট ছোট সাদা ফুল ধরে থাকে। এই শাক গুলোর পাতা খাওয়া হয়ে থাকে এবং এর স্বাদ তিতা হয়ে থাকে। এই গাছের পাতা থেকে শুরু করে কান্ড ও ফুল সব কিছুই ঔষধি গুনাগুনের ভরপুর। আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়ে দু-তিনবারের মতো এই শাক খেয়েছিলাম। এর স্বাদ নিম পাতার মতো তেতো হলেও এর উপকারিতা অনেক। যাইহোক, কিছুদিন আগে একটি গ্রামে আমি গেছিলাম একটি কাজে। তো সেই গ্রামে যাওয়ার পথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে হঠাৎ করে চোখ পড়ে আমার এই গাছ গুলোর উপরে। তখন আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম আর যা আজকের এই এ তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250505_152843.jpg

IMG_20250505_152836.jpg

IMG_20250505_152834_1.jpg

IMG_20250505_152842.jpg

IMG_20250505_152834.jpg

IMG_20250505_152840.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন গিমে শাক নিয়ে আপনার অভিজ্ঞতা ও তথ্য। লেখাটি পড়ে অনেক কিছু জানতে পারলাম এই উপকারি শাক সম্পর্কে। ফটোগ্রাফির সঙ্গে এমন তথ্যভিত্তিক বর্ণনা পোস্টটি আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। আপনাকে ধন্যবাদ এত চমৎকার একটি ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 last year 

গিমে শাক আমার দেখা একদম নতুন একটি শাক। এর আগে আমি কখনো এমন গিমে শাকের কথা শুনিনি বা নামও শুনিনি। তবে অনেক সুন্দর দেখতে এই শাক। ছোট্ট ছোট্ট ফুটে থাকা ফুলগুলো অনেক সুন্দর দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি শাকের সম্পর্কে আমাদের জানানোর জন্য।

 last year 

এই গিমে শাকের নাম আমি প্রথম শুনছি। এবং হয়তো আমি কখনো দেখিওনি। তবে এই শাক দেখতে অনেক সুন্দর এবং গাছ ভর্তি ছোট ছোট ফুল অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনি সবসময় আমাদের মাঝে নতুন নতুন ফুল ফল এবং গাছের পোস্ট করে থাকেন। তাই অনেক কিছু জানার সৌভাগ্য হয়।

 last year 

সব সময় আপনার কাছ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এত সুন্দর শাকের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফি দক্ষতাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63398.51
ETH 1702.04
USDT 1.00
SBD 0.41