রুইমাছ ও ফুলকপির ঝোল❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241211_152143.jpg

অনেক ব্যাস্ত সময় পার করছি।মেয়ের পরিক্ষা এবং বাড়িতে কেউ নাই পুরা সংসার আমাকেই সামলাতে হচ্ছে। সংসারের সামলানোর ঝামেলা আমার নাই বল্লেই চলে তাই হঠাৎ করে সংসারের চাপ কাঁধে আসলে একটু সামলাতে কষ্ট হয়।

সকালে উঠে রান্না করে মেয়েকো খাইয়ে তারপর স্কুলে গেছি এবং এসে দুপুরের রান্নার আয়োজন রান্না করে খাওয়া দাওয়া মিটিয়ে শুয়ে পোস্ট লিখতে বসলাম।আজ আমি রান্না করেছি শীতকালীন সবজি ফুলকপি ও আলু দিয়ে রুই মাছের ঝোল সেই রেসিপি করেছিলাম।সারা বছর ফুল কপি পাওয়া গেলেও শীতকালের মতো সুস্বাদ অন্য কোন সময় হয় না।শীতকালে ফুল কপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।মাছ দিয়ে রান্না করে খেতে দারুণ লাগো।
তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন।

IMG_20241211_151430.png

ফুল কপি
রুই মাছ
জিরা বাটা
আদা বাটা
পেঁয়াজ বাটা
পেঁয়াজ কুচি
লবন
হলুদ
ভোজ্য তেল

PhotoCollage_1733908798346.jpg

প্রথম ধাপ

প্রথমে রুই মাছের পিস গুলো ধুয়ে পরিস্কার করে নিয়েছি ও ফুলকপি আলু কেটে নিয়েছি।

PhotoCollage_1733909188057.jpg

দ্বিতীয় ধাপ

এখন মাছে লবন হলুদ দিয়েছি ও মেখে নিয়েছি মাছ গুলো।

IMG_20241211_152838.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে মাছ গুলো ভেজে নিয়েছি।

PhotoCollage_1733910821179.jpg

চতুর্থ ধাপ

এখন কড়াইয়ে গোটা জিরা ফোঁড়ন দিয়েছি ও তাতে পেঁয়াজ কুচি দিয়েছি ও হালকা করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1733910997317.jpg

পঞ্চম ধাপ

এখন ফুলকপি ও আলু দিয়েছি তাতে লবন হলুদ দিয়েছি ও নারাচারা করে মিশিয়ে নিয়েছি ও ভেজে নিয়েছি ভালো করে।

PhotoCollage_1733911227879.jpg

ষষ্ঠ ধাপ

এখন ভেজে নেয়া ফুলকপিতে বাটা মসলা উপকরণ গুলো দিয়েছি ও তা ভালো করে মিলিয়ে নিয়েছি এবং হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1733911397183.jpg

সপ্তম ধাপ

এখন পরিমাণ মতো জল দিয়েছি ও জ্বাল করে নিয়েছি।আগে থেকে ভেজে রাখা মাছ দিয়েছি ও ফুটিয়ে নিয়েছি। তরকারি হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1733911512006.jpg

অষ্টম ধাপ

মাছও ফুল কপির ঝোল হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি।

IMG_20241211_152143.jpg

পরিবেশন

IMG_20241211_161122.jpg

IMG_20241211_161112.jpg

IMG_20241211_161122.jpg
এই ছিলো আমার আজকের মজাদার সুন্দর সুস্বাদু শীতকালীন সবজি ফুলকপি ও রুই মাছের ঝোল রেসিপিটি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FWAc9u8UL5qkERyCARdyuGdv36EPPgT9wJkVvkkAyr1Hx9G1H4Xvvi1mVoYy19...vtkDy7mpVPcckyGhJYRYfiAqMQpZAtrvZHLspJwsk9VzQemYw47ATtyLRSBRLDbuUhgUXefAkCkYv7bLLYuXZVfYMWQqp3sxWR2ZH1iXwCqeaxTecywkPUQ6J.jpeg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1P2b8TFnHAXJZz4yTkRky1WRY9Vk9TAHyLGLeyh1MbqsZonPr2gkYD2tXt46LCF9Yn5Gk9dgMj3RWnWXp.png

Sort:  
 2 years ago 

রুইমাছ ও ফুলকপির ঝোল রেসিপি দেখতে পেয়ে খেতে ইচ্ছা করছে। আপনার পরিবেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। এতো অসাধারণ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শীতের সবজি ফুলকপি আমার ভীষণ পছন্দ। আপু আপনি খুবই মজাদার ভাবে ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। আমার কাছে মনে হয় ফুলকপি দিয়ে যেকোনো ধরনের মোটা মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। খুবই লোভনীয়একটি রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ফুলকপি দিয়ে মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

শীতের সবজির রাজা হল ফুলকপি। আর ফুলকপি দিয়ে রুইমাছের ঝোল তো এক কথায় দারুণ। আজকাল প্রায়ই খাচ্ছি৷ আসলে শীতের সবজির আলাদাই স্বাদ রয়েছে৷ তাই না? ফুলকপি বছরের অন্য সময়ও পাওয়া যায় কিন্তু এমন স্বাদ হয় না। আমি এই ঝোলটাতে একটু ধনে পাতাও দিই।

 2 years ago 

আমার মেয়ে ধনেপাতার গন্ধ সহ্য করতে পারে না তাই দেওয়া হয়নি তবে ধনেপাতা আমার বেশ লাগে।

 2 years ago 

শীতের সময়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপি খুবই পছন্দের। প্রায় সময় এই রেসিপি তৈরি করা হয়। শীতের সময়ে যেকোনো সবজির যেনো স্বাদ বেড়ে যায়। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই রেসিপি আমারও অনেক পছন্দের আপু।

 2 years ago 

শীতকালের প্রত্যেকটা সবজি খেতে খুবই সুস্বাদু। তবে ফুলকপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি রুই মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করেছেন। শীতকালে এই রেসিপি কমবেশি খাওয়াই হয়। ভালো লাগলো আপনার আজকে রেসিপি পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন শীতকালে এই রেসিপিটি খাওয়া হয় প্রায় সবারই।

 2 years ago 

ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি দারুন হয়েছে। দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অনেক লোভনীয় লাগছে দেখতে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যাঁ খেতে সত্যি দারুণ হয়েছিল।

 2 years ago 

ফুলকপির তরকারি খেতে অনেক ভালো লাগলো। আসলে আপু আপনি ঠিক বলেছেন শীতের সময় ফুলকপির তরকারি খেতে অনেক ভালো লাগে। কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ শীতে ফুলকপি খেতে বেশি মজা হয়।

 2 years ago 

শীতকালে যে কোন মাছের রেসিপির মধ্যে ফুলকপি ব্যবহার করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রুইমাছ ও ফুলকপির ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন যে কোন মাছ দিয়ে ফুলকপি রান্না করে খেতে দারুণ লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফুলকপি দিয়ে রুই মাছের অনেক মজাদার ঝোল রেসিপি তৈরি করেছেন আপু। শীতকালীন সবজি খেতে আমি অনেক পছন্দ করি। বিশেষ করে ফুলকপির তরকারি খেতে আমি অনেক পছন্দ করি। ফুলকপি দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে অনেক মজাদার লাগে। ধন্যবাদ আপু এত সুস্বাদু একটি রেসিপি করার জন্য।

 2 years ago 

ফুলকপির তরকারি রান্না করতে আপনি ভালোবাসেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

ডিসেম্বর মাসে সবার পরীক্ষা থাকে। আর কিছুদিন পরেই সব শেষ হবে। তারপর তেমন ঝামেলা থাকবে না আর। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আমার পছন্দের। রুই মাছ দিয়ে মজা করে রান্না করেছেন দেখছি।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38