"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন ফলের ফটোগ্রাফি পর্ব : 3)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

বিভিন্ন ফলের ফটোগ্রাফি পর্ব : 3

IMG_20250217_213344.jpg

শীতকাল মানেই বাহারি ফুল-ফল ও সবজি।আর এই শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া যায়।এই ফুলের মেলায় মানুষ তার ফলের গাছও নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমিও সেই মেলা থেকেই সংগ্রহ করেছি এই বিভিন্ন সুন্দর কিছু ফলের ফটোগ্রাফিগুলি,আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---

পাকা কমলা লেবু ফল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250215_200227.jpg

এটা হচ্ছে পাকা কমলা লেবু ফল।কমলা লেবু ফল খুবই রসালো জাতীয় হয়ে থাকে।একটি গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু ফল ধরে থাকে।কাঁচা অবস্থায় কমলা লেবুর রং গাড় সবুজ এবং পাকা অবস্থায় হলুদ রঙের হয়ে থাকে।বর্তমানে টবেও খুব ভালো কমলালেবুর চাষ করতে দেখা যাচ্ছে।যেমন-এই একটি ছোট্ট গাছে অনেক কাঁচা ও পাকা কমলালেবু ধরে রয়েছে।

কাঁচা কমলা লেবু ফল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250217_212729.jpg

এটি হচ্ছে কাঁচা কমলালেবু ফল।এই প্রজাতির গাছগুলো ছোট হয়ে থাকে।এছাড়া এর ফলগুলি গোলাকার হয়ে থাকে।উঁচু পাহাড়ি অঞ্চলে এবং বেলে দোআঁশ মাটিতে কমলার চাষ ভালো হয়।কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে।

স্ট্রবেরি ফল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250217_212152.jpg

এটা হচ্ছে স্ট্রবেরি ফল।এটি এক ধরনের উদ্ভিদ এবং সারা বিশ্বে এটির বেশ চাহিদা রয়েছে।এই ফল দিয়ে অনেক ধরনের মজাদার খাদ্য তৈরি করা হয়ে থাকে।স্ট্রবেরি একটি সুগন্ধীযুক্ত ফল এবং টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। স্ট্রবেরির পাকা ফল টকটকে লাল রঙের হয়।বর্তমানে টব কিংবা বাড়ির ছাদ বা বারান্দায় এ ফল চাষ করতে দেখা যায়।গাছে থাকা ফলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো।

বিলিতি আমড়া ফল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250217_212037.jpg

বিলিতি আমড়া আমাদের অতি পরিচিত একটি ফল।এছাড়া এর অনেক উপকারীতা রয়েছে। এটি মুখের রুচি ফিরিয়ে আনতে অনেক কার্যকরী।বিলিতি আমড়াতে
রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন।এটি টক-মিষ্টি স্বাদের হয়ে থাকে। বিলিতি আমড়া কাঁচা অবস্থায় যেমন খাওয়া যায় তেমনি বিভিন্ন আচার, চাটনি জাতীয় রেসিপি তৈরি করে খেতেও দারুণ মজাদার।এই ফল আমার কাছে খুবই প্রিয়।

কামরাঙ্গা ফল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250217_212212.jpg

আমাদের পরিচিত ফলের আরো একটি হলো কামরাঙ্গা।কামরাঙ্গাগুলি পাকা অবস্থায় ঝুলে রয়েছে গাছে।এই কামরাঙ্গা ফল কাঁচা ও পাকা দুই অবস্থায় খাওয়া যায়। এই ফলের মধ্যে নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে।এটি কাঁচা অবস্থায় খুবই টক ও পাকা অবস্থায় বেশ মিষ্টি ও রসালো হয়ে থাকে।তবে কামরাঙ্গা ফলের আচার ও চাটনি খেতেও কিন্তু বেশ মজার হয়ে থাকে।

ডালিম ফলের কুড়ি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250217_212930.jpg

এটি একটি ডালিম ফল গাছ।যে গাছে একটিও ফল ছিল না কিন্তু ফলের অনেক কুড়ি ছিল।লাল রঙের কুঁড়িগুলি দেখতে খুবই সুন্দর লাগছিলো।আসলে ছোট ছোট গাছে ফল ধরলে খুবই সুন্দর দেখতে লাগে।

আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250218_065839417.jpg

 last year 

মেলায় গিয়ে দেখছি অনেক ফলের ফটোগ্রাফি করেছেন। আর সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। আসলে এ ধরনের মেলায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন রকম ফুল ফল যদি মেলায় দেখতে পাওয়া যায় তখন মেলার পরিবেশ আরো মুখরিত হয়ে ওঠে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 last year 

আসলেই ফুল-ফলের দৃশ্যে মেলা বেশি আকর্ষণীয় হয়ে ওঠে,একেবারেই ঠিক বলেছেন।ধন্যবাদ আপু।

 last year 

দিদি আজকে আপনি বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বাসা বাড়িতে ছাদে টবে করে এ ধরনের ফলের গাছ লাগালে বেশ ভালোই ফল খাওয়া যায়। স্ট্রবেরি ফলের গাছ কখনো দেখেছিলাম না আজকে দেখা হলো আপনার পোষ্টের মাধ্যমে। প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 last year 

বাসা বাড়িতে ছাদে টবে করে এ ধরনের ফলের গাছ লাগালে বেশ ভালোই ফল খাওয়া যায়।

ঠিক বলেছেন দাদা,তাছাড়া স্ট্রবেরি গাছগুলো খুবই অল্প জায়গা নেয়।ধন্যবাদ আপনাকে।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।প্রতিটি ফলসহ গাছ দেখে গাছ লাগানোর ইচ্ছা জাগছে।কমলার গাছ লাগিয়েছিলাম কিন্তু ফল ধরার আগেই গাছটি আমার মরে গেছে এবং অনেক কষ্টও পেয়েছিলাম আমি। অনেক ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ইস, আপনার কমলার লেবু গাছ মারা গেছে জেনে খারাপ লাগলো।ধন্যবাদ আপু।

 last year 

বাহ বেশ দারুণ ছিল আপনার ধারণ করা ফলের ফটোগ্রাফি গুলো। পাকা কমলালেবু গুলো খুবই সুন্দর লাগছে। কামরাঙ্গা এর ফটোগ্রাফি টাও দারুণ করেছেন আপু। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

 last year 

আপনার প্রশংসাভরা মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61217.01
ETH 1624.35
USDT 1.00
SBD 0.42