নাম না জানা একটি গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি গাছের ফটোগ্রাফি। এটি একটি জংলি গাছ এই গাছের নাম আমার ঠিক জানা নেই। গুগল ইমেজ সার্চের মাধ্যমেও এই গাছের আসলে কি নাম আমি সেটা খুঁজে পাইনি। এই গাছটির দিকে তাকালেই যেন মনে হচ্ছে গাছটি কত কোমল প্রকৃতির। গাঢ় সবুজ রংয়ের পাতাগুলো পরপর কত সুন্দর করে সাজানো। আর গাছে রয়েছে ছোট ছোট সাদা রংয়ের সুন্দর ফুল। ফুলগুলো ছোট ছোট হলেও দেখতে বেশ সুন্দর লাগছিল এবং এই গাছটির মধ্যে একটি সর্ষে গাছের ফুলও দেখা যাচ্ছে। হয়তো প্রাকৃতিকভাবেই এই গাছটির জন্ম হয়েছে। কারণ এই অচেনা গাছটির মধ্যে ছোট্ট হলুদ রঙের সরষে গাছসহ ফুল দেখা যাচ্ছে। যাইহোক, গাছটির সাদা রঙের এই ফুলগুলো দেখতে অনেকটাই ছোট হওয়ায় ফুলগুলো ততটা ও ক্যামেরায় প্রকাশ করা সম্ভব হয়নি। তবে আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো ঠিকঠাক ভাবে তোলার। এই গাছটির নাম আমার জানা নেই ঠিক কিন্তু গাছটির যে সৌন্দর্য রয়েছে তাতে কোন কমতি নেই। কিছুদিন আগে আমি একটি খোলা মাঠ থেকে এই গাছের ফটোগ্রাফিটি করেছি। আমাদের আশেপাশে প্রাকৃতিকভাবে এসব নানা গাছ বলা জন্মে থাকে। হয়তো সেগুলো আমাদের সবার চোখে পড়ে না। কিন্তু সত্যিই এসব গাছগুলোর সৌন্দর্য এতটাই যে কারও মনকে মুগ্ধ করবে।তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250604_091202_1.jpg

IMG_20250604_091201.jpg

IMG_20250604_091202.jpg

IMG_20250604_091204.jpg

IMG_20250604_091158.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া এই জংলি গাছটি আমাদের এদিকে ও দেখা যায় রাস্তার পাশে বা বনে জঙ্গলে। আপনি দেখছি নাম না জানা গেছে চমৎকার ফটোগ্রাফি করেছেন। এ ধরনের কিছু গাছ আছে এগুলোর নাম বেশিরভাগ মানুষই জানে না। ধন্যবাদ নামটা জানা গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

নাম না জানা গাছটিরও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। শেষের দুটো ফটোগ্রাফি সবথেকে সুন্দর লাগছে দেখতে। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। আপনি সবসময় এমন বিভিন্ন গাছের ফটোগ্রাফি দিয়ে তার সম্পর্কে বর্ণনা দিয়ে থাকেন যা আমার কাছে বেশ ভালো লাগে।

 last year 

সব সময় এর মত আজকে আপনি একেবারে অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে এই পোস্ট ফুটিয়ে তুলেছেন তা দেখার মধ্যে যেভাবে আপনি এত সুন্দর একটি গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আপনার কাছ থেকে প্রথম দেখতে পেলাম৷ অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39