নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে আমি একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আজকের শেয়ার করা এই ফুলটির নাম আমার সঠিক জানা নেই। এই ফুলের ফটোগ্রাফিটি আমি আমার পুরনো কলেজ ক্যাম্পাস থেকে করেছি।বেশ কিছুদিন আগে আমি আমার একটি কাজে আমার পুরনো কলেজে গেছিলাম। সেই কলেজে ক্যাম্পাসের পাশে এই ফুল গাছটি আমি দেখতে পাই। গাছটি বেশ অনেকটাই বড় ছিল। আর গাছটিতে অসংখ্য এই কমলা কালারের ফুলগুলো ফুটে ছিল। পুরো গাছ জুড়ে অনেক ফুল ফুটে ছিল। তবে ফুলগুলো সামনে থেকে দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল। কারণ আমি যখন ফটোগ্রাফি গুলো করছিলাম গাছটি তে অনেক হাওয়া দেওয়ার কারণে ক্যামেরায় ঠিক করে ফোকাস করতে পারছিলাম না। তারপরও অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত এই ফটোগ্রাফি গুলো করেছি। গাছটিতে একসাথে এতগুলো ফুল দেখতে সত্যিই অনেক ভালো লাগছিল। সবুজের মাঝে থোকায় থোকায় কমলা রঙের এই ফুলগুলো যেন মন ছুঁয়ে যাচ্ছিল। তবে ফুলগুলোর নিজস্ব কোন ঘ্রাণ ছিল না। তবে সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।তবে আমার যতদূর মনে হয় এই ফুল গুলোর নাম ঘন্টি ফুল। তবে আমি শিওর নামটা জানিনা। তোমাদের কারও যদি এই ফুলের নাম জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যাইহোক, তাহলে আমার আজকে শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250317_155826.jpg

IMG_20250317_155931.jpg

IMG_20250317_155839.jpg

IMG_20250317_160005.jpg

IMG_20250317_155837.jpg

IMG_20250317_155824.jpg

IMG_20250317_155819.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
Screenshot_20250401-033726_X.jpgScreenshot_20250401-034052_X.jpg
Screenshot_20250401-034301_X.jpgScreenshot_20250401-034513_X.jpg
 last year 

চমৎকার একগুচ্ছ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। এই ফুল গুলোর নাম আমারও জানা নেই। আগে দেখেছি বলেও মনে হচ্ছে না। তবে ফুলগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। আপনি বেশ অনেকক্ষণ চেষ্টা করে সুন্দর করে ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন জেনে ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সাথে এত সুন্দরভাবে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

এরকম হলুদ ফুল দেখেছিলাম লাল রঙের গুলো দেখা হয়নি। ফুলগুলো আসলেই খুব সুন্দর। আমারও নাম জানা নেই। চমৎকার ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এই ফুলের নামটা সম্ভবত টিকোমা। আগে আমি হলুদ রঙে দেখেছিলাম তবে অন্য কোন কালার দেখিনি তবে আজকাল গোলাপি এবং এই অরেঞ্জ কালার টাও রাস্তাঘাটে দেখা যাচ্ছে। খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38