ছুটির দিনের ঘুরাঘুরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পূর্বাচলের ওইদিকে ঘুরতে যাওয়ার গল্প। আমার শরীর খারাপ ছিল এজন্য হাজব্যান্ড চাচ্ছিলো বাইরের পরিবেশের ঘোরাঘুরি করলে শরীর কিছুটা যদি ভালো হয়। তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম পাশে একটি খোলা জায়গায়। সেখানে একটি নদী ছিল। পাশ দিয়ে খুব সুন্দর বসার জায়গা এবং ছোট ছোট অনেক রেস্টুরেন্টের তৈরি হয়েছে। বর্তমান সময়ে কোন একটি ভালো জায়গা দেখলে মানুষজন সেখানে ঘুরতে যায়। লোকজনের ঘুরতে যাওয়া দেখলেই তার পাশেই তৈরি হয়ে যায় রেস্টুরেন্ট। মানুষ ঘুরতে আসলে কিছু না কিছু খাওয়া-দাওয়া করবে। আমরা যখন গিয়েছিলাম তখন মাত্র দুপুর শেষ হওয়ার মতো অবস্থা। তখনও বিকালের পরিবেশ হয়নি। তাই লোকজন একদমই কম ছিল। তাছাড়া বিভিন্ন দোকানে লোকজন মাত্র খাবার দাবারের প্রিপারেশন করছিল। তখনও কোন খাবার দাবার তৈরি করেনি। জায়গাটি খুবই সুন্দর ছিল। ফাঁকা পাওয়ার জন্য আরও বেশি ভালো সময় কাটানো গিয়েছিল।



IMG_3383.jpeg


IMG_3385.jpeg


নদীর পাড় দিয়ে এরকম ছোট ছোট টেবিল আর চেয়ার বসানো ছিল। বিকালবেলা লোকজন এখানে এসে বসে চা ফুচকা এবং বিভিন্ন ভাজা আইটেম খায়। আমার হাজব্যান্ড পাশের একটি দোকান থেকে দই নিয়ে খেলো। বেশ মজা ছিল দই। বাচ্চারাও চিপসের খেলো। আমরা এখানে বসে চারপাশে সুন্দর পরিবেশ ইনজয় করছিলাম। দেখতেই পারছেন কি সুন্দর পরিবেশ। গাড়ি থেকে নামার পরে দেখলাম যে একটি রেস্টুরেন্টে এরকম ছাতা দিয়ে সাজিয়ে রেখেছে। খুব সুন্দর লাগছিল দেখতে। এই রেস্টুরেন্টের লোকজন এখনো আসেনি।


IMG_3380.jpeg


IMG_3381.jpeg


IMG_3382.jpeg


বেশ কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম যে ছোট ছেলে হাঁটতে হাঁটতে দূরে চলে গিয়েছে। আমিও পিছন পিছন গেলাম। গিয়ে দেখি যে বেশ কতগুলো ছোট ছোট দোলনা নদীর পারে। খুবই ভালো লাগে নদীর পাড়ের দোলনায় বসে দোল খেতে। ছোট ছেলে দোলনায় উঠতে চাচ্ছে কিন্তু একা সাহস পাচ্ছে না। ওকে নিয়ে আমি বেশ কিছুক্ষণ দোলনায় বসে দোল খেলাম। এর আগে যখন এসেছিলাম তখন এই নদীর পানি খুবই পরিস্কার পেয়েছিলাম। কিন্তু এবার দেখলাম যে পানি খুব নোংরা। আস্তে আস্তে পানিগুলো আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে।


IMG_3386.jpeg


IMG_3384.jpeg


নদীতে বেশ কিছু নৌকা দেখলাম। নৌকা গুলোতে ফুল দিয়ে সাজানো। বিকাল বেলায় সবাই এসে নৌকায় উঠে। আমার নৌকায় ওঠার ইচ্ছা ছিল। কিন্তু হাজবেন্ড রাজি হলো না। আবার বাচ্চাদের নিয়ে রিস্ক হয়ে যায়। কিছুক্ষণ বসে থাকার পর আমার ভালো লাগছিল না। শরীর ভালো না লাগলে কোন জায়গায় গিয়ে আরাম পাওয়া যায় না। তাই তখন তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম।


IMG_3387.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
PhoneI Phone 15 Pro Max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

আপু বেশ মনযোগ দিয়ে দেখছিলাম আপনার ছুটির দিনে ঘুরে আসা জায়গাটি। আর পড়ছিলাম আপনার লেখা গুলো। আমার কাছে যেমন ভালো লেগেছে আপনার ঘুরে বেড়ানোর গল্প তেমন করে ভালো লেগেছে আপনার শেয়ার করা জায়গাটিও। যাই হোক এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সময় সুযোগ হলে এদিক থেকে ঘুরে আসতে পারেন আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

IMG_3516.png

IMG_3514.png

IMG_3515.png

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

আপনি তো দেখছি ছুটির দিনে খুব ভালো এই ঘুরাঘুরি করেছেন। ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। মাঝেমধ্যে এভাবে বাহিরে গেলে খুব ভালো সময় কাটানো যায়। এই পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল। ঘুরাঘুরি করার সময় সুন্দর কিছু ফটোগ্রাফিও করলেন দেখে ভালো লেগেছে।

 last year 

জি আপু ছুটির দিনে একটু ঘোরাঘুরি করার সুযোগ হয় এজন্যই ঘুরতে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ছুটির দিনে ঘুরাঘুরি একটা সম্পূর্ণ নতুন জীবনানুভূতি এনে দেয়। কাজের চাপ থেকে কিছুটা সময় দূরে গিয়ে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি বা শহরের সান্নিধ্যে কিছু সময় কাটানো মন ও শরীরের জন্য অনেকটা প্রশান্তি নিয়ে আসে।আপনি নদীর পাড়ে বেশ ভালো সময় পার করছেন, ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু ছুটির দিনে এই ঘোরাঘুরি কাজের চাপ থেকে কিছুটা মুক্তি দেয়। যাই হোক ধন্যবাদ।

 last year 

ছুটির দিনে খুব সুন্দর একটা জায়গায় সময় কাটিয়েছেন। মাঝে মাঝে এরকম খোলা পরিবেশে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। জায়গাটা খুব সুন্দর। আর নদীর পাশে চেয়ার টেবিল গুলো দিয়ে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছে। ছাতার ডেকোরেশনটা বেশ ভালো লাগছে দেখতে। এছাড়া নৌকা এবং দোলনা গুলো দেখেও ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 last year 

মাঝে মাঝে এরকম খোলা জায়গায় সময় কাটানোর চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

 last year 

ঘুরাঘুরি ঘুরতে পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুবই কম রয়েছে। আপনি দেখছি অনেক ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। ছুটির দিনে ঘুরাঘুরি করার মুহূর্তটা অনেক ভালো ছিল, এটা তো বুঝতেই পারছি পুরো পোস্টটি পড়ে। ঘুরাঘুরি করার সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে। এজন্য ঘুরতে যাওয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার হাসবেন্ড ভাল করেছে আপনাকে নিয়ে ঘুরতে বাইর হলো। আসলে মাঝেমধ্যে মন খারাপ বা শরীর খারাপ থাকলে ঘুরতে গেলে ভালো হয়। আর পরিবেশ সুন্দর হলে ওইসব জায়গাতে মানুষ ঘুরতে এমনিতে বেশি যায়। তবে জায়গাটির পরিবেশ দেখছি চমৎকার। কারণ নদীর পাশে ছোট ছোট দোকান এবং বসার জায়গা আছে এই কারণে এসব জায়গা তো লোক বেশি যায় ঘুরতে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 last year 

কিন্তু শরীরে এতই খারাপ ছিল যে ঘুরতে ভালো লাগছিল না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42