ভ্রমণ :- আউরার খিল ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আউরার খিল জায়গা ঘুরতে যাওয়ার মুহূর্ত। এই জায়গাটি খুব পুরনো একটি জায়গা। পাকিস্তান আমলে এই জায়গাটি খুব নাম করা ছিল। কারণ এই জায়গার মধ্যে বসার এবং পর্যটকের জায়গা ছিল। বড় বড় অফিসার গুলো এই জায়গায় এসে বসতো। এবং এইখানে সরকারি জিনিসপত্র রাখা হতো। আর ওই সময় এই জায়গাটিও ঘেরাও করা ছিল। যদিও এখনো কিছু কিছু পুরনো জিনিসপত্র আছে জায়গাটিতে। আর স্বাধীনের পর থেকে এই জায়গাগুলো বেশিরভাগ মানুষ দখল করেছে। যদিও এখন এইখানে মানুষ বসবাস করে। আর সরকারি কোন কিছুই নেই এইখানে। তবে এই জায়গার পাশে একদম নদী। যদিও এই জায়গাটি সোনাগাজীর মধ্যে পড়েছিল।
যখন আমরা ছোট ছিলাম তখন এইখান দিয়ে বাজারে যখন যেতাম তখন ও পুরনো বড় বড় কিছু বিল্ডিং ছিল। আর কয়েক বছরের মধ্যে এইখানে বিল্ডিং গুলো নষ্ট হয়ে গেছে। এবং এইখানের ইট গুলো মানুষ নিয়ে গেল। তবে দূর থেকে মানুষ এখনো এসব জায়গাতে ঘুরতে আসে। আর হঠাৎ করে ঘুরতে আসলে ভালোই লাগে। তবে আউরার খিল এ জায়গার মধ্যে আগে বিষাক্ত সাপ পাওয়া যেত। কারণ দূর-দূরান্ত থেকে সাপুড়ি এসে সাপ ধরতো। যদিও এখন সবকিছু বিলীন হয়ে গেল। কিছুদিন আগে আমার এক বড় ভাই আসলো আমাদের এদিকে। তখন সে আমাকে বলতে লাগলো সোনাগাজী কাজিরহাট যাবে। ওই সময় বড় ভাইটি আমাকে রিকোয়েস্ট করল তার সাথে যেন সোনাগাজী যায়।
যদিও প্রথম আমি যাওয়ার জন্য রাজি হয় নাই। তারপর যেতে রাজি হলাম। আর এই বড় ভাইয়ের সাথে প্রায় আমার সাথে ১৫ বছর পর দেখা হল। এরপর নদীর পার হয়ে আমরা দুজন নদীর ওপারে গেলাম। আর ওই সময় নদীর ওইপারে কোন গাড়ি ছিল না। তারপর আমরা দুইজন কথা বলতে বলতে সামনের দিকে গেলাম। এবং নদী পার হয়ে যখন কিছুদূর গেলাম আউরার খিল জায়গাটি আসলো। এরপর আমরা দুইজন ঐখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এবং বড় ভাইয়ের মুখ থেকে আরও অনেক কিছু জানতে চাইলাম। আমি নিজেও জানি এই জায়গাটি এক সময় সরকারি জায়গা ছিল। আর আমার এই বড় ভাইটি বলতে লাগলো এইখানে কিছু প্রভাবশালী লোক জায়গা গুলো দখল করেছে।
যদিও এখন এখানে চাষাবাদ করা হয়। আর এই জায়গার আশেপাশে জায়গাগুলোতে ঘর বাড়ি হয়ে গেল। সত্যি বলতে ওই সময় প্রচুর গরমও ছিল। তারপর আমরা ঐখানে দাঁড়িয়ে চারপাশে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তবে গেটের সামনে বাড়িটি এক সময় প্রভাবশালী লোক ছিল। এখন এই জায়গার কিছু লোক ওই বাড়িতে বসবাস করে। তবে এইখানে মাছ চাষ করা হয় প্রচুর। যদিও গতবার বন্যার কারণে এইখানে মাছগুলো নষ্ট হয়ে গেল। কারণ রাস্তার উপরে প্রায় চার থেকে পাঁচ হাত পানি ছিল। আর এই কারণে এইবার ওইখানে মাছ চাষ করা হয় নাই। তবে দূরদূরান্ত থেকে মানুষ আসলে আগের মত বসার বা অন্য কিছু জায়গা নেই।
এরপর আমি আর আমার ওই বড় ভাইটি অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম। একদিকে গাড়ির জন্য অপেক্ষা করলাম অন্যদিকে ভালো একটা সময় কাটালাম। আর এসব পরিবেশে হঠাৎ করে গেল ভালো লাগে। আর এখন এসব জায়গাতে চাষ বাস করার কারণে প্রকৃত সৌন্দর্যগুলো অসাধারণ। যদিও আমরা আরো কিছুক্ষণ ওইখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য হব করতাম। তবে বড় ভাইটির জরুরী কাজ থাকার কারণে আমরা কিছুক্ষণ বসে ওইখান থেকে চলে গেলাম। তবে আউরার খিল জায়গাটি এখনো দেখতে কিন্তু ভয়ঙ্কর লাগে। মনে হচ্ছে এখনো ভয়ংকর সাপ আছে এই জায়গাতে। ছোটকালে শুনেছি ভয়ংকর সাপে অনেক মানুষকে আক্রমণ করেছে এবং মারা গেল। এই হচ্ছে আউরার খিল জায়গাতে ঘুরতে যাওয়ার মুহূর্ত। তারপরে আমার পোস্টটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1918593742107197872?t=bhfXi-dijRi3RAlQ8K_BOA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1918650827637416095?t=vgtTIUEIslp708_JEmcpUw&s=19
https://x.com/Jamal7183151345/status/1918651486826868761?t=sNodXzRveRXy07x3UUr-ww&s=19
আউরার খিল ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন।আউরার খিলের ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগল।আপনার শেয়ার করা স্মৃতিগুলো খুব নস্টালজিক লাগল! আমরা ছোটবেলায় এমন জায়গায় গেলে ভয় পেতাম, বিশেষ করে বিষাক্ত সাপের কথা শুনে।পুরনো স্থাপনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুনে দুঃখ লাগে। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে
আউরার খিল জায়গাটি এমনিতে খুব সুন্দর। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
https://x.com/Jamal7183151345/status/1918709928383959439?t=r82DsKlDFQ6vEho6QzZVUw&s=19
https://x.com/Jamal7183151345/status/1918710883272049026?t=9Pc96duGtnGk_4yuZg_XBA&s=19