ভ্রমণ :- ভাগ্নিদেরকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাগ্নেদেরকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে যাওয়ার মুহূর্ত। আমার দুটি ভাগ্নি আমাদের বাড়িতে বেড়াতে আসলো। একজনের নাম হচ্ছে ইকরা অন্যটির নাম হচ্ছে তাবাসসুম। দুইজন ভাগ্নি হচ্ছে সমবয়সী। একজন হচ্ছে আমার বোনের মেয়ে অন্যজন হচ্ছে ফুফাতো বোনের মেয়ে। তবে মাঝেমধ্যে আমাদের বাড়িতে বেড়াতে আসে ফুফাতো বোনের মেয়েও। কারণ ইকরা এবং তাবাসসুম তারা একই স্কুলে পড়ালেখা করে। এই কারণে দুইজনের সম্পর্ক ভালো। আমার ভাগ্নে ইকরাও মাঝেমধ্যে তাবাসসুমদের বাড়িতে যাই। আর তাবাসসুমু মাঝেমধ্যে ইকরাদের বাড়িতে যায়। কিছুদিন আগে স্কুল বন্ধ থাকার কারণে দুইজন আমাদের বাড়িতে আসলো।
মূলত সকালবেলা আসলো এবং বিকেল বেলা তারা চলে যাবে। খাওয়া দাওয়া করার পর দুইজন বায়না ধরেছে নদীর ধারে ঘুরতে যাবে। আপনারাও হয়তো অনেকে জানেন আমরা গ্রামে বসবাস করি। আর গ্রামের মেঠো পথ খোলা আকাশ গাছপালা দেখলে এমনিতে ভালো লাগে অনেকের কাছে। তবে ভাগ্নি গুলো যখন আমাদের বাড়িতে আসে তারা চেষ্টা করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আর আমি মাদ্রাসা থেকে আসার পর তারা বলতে লাগলো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে যাবে। যদিও তারা দুজন এখনো ছোট। তারপরও তারা গুরাগুরি করতে পছন্দ করে। এরপর আমি তাদেরকে বললাম খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা তারপর নিয়ে যাব।
এরপর দুপুর বেলা খাওয়া-দাওয়া করার পর আমি তাদেরকে নিয়ে ঘুরতে বাইর হলাম। ওই সময় আমি বাড়ির সামনে কয়েকটা ফটোগ্রাফি করলাম তাদের এবং রাস্তার। এরপর আমি আমাদের নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাদেরকে নিয়ে গেলাম। আর ওই সময় আকাশ মেঘলা ছিল এই কারণে প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার ছিল। আর তারা নদীর ধারের দিকে ঘুরতে গিয়ে খুশি হয়েছেন। যদিও তারা একদম নদীর ধারে যায় নাই। কারণ তারা নদীর ধারে যেতে ভয় পাই। কারণ তাদের বাড়ির পাশে কোন নদী নেই। আর আমাদের এদিকে নদীর ধারে জায়গাগুলো গাছ পালার কারণে দেখতে ভয়ঙ্কর লাগে।
যদিও আমি অনেকবার বলেছি নদীর ধারে যাওয়ার জন্য। ভাগ্নি দুইজন নদীর ধারে না গিয়ে নদীর উপরে খোলা মাঠগুলোর মধ্যে ঘুরতে লাগলো। আর ভাগ্নি দুজন এমনিতে অনেক দুষ্টামি করে। এক জায়গাতে স্থির ভাবে দাঁড়াচ্ছে না। একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। তবে নদীর উপরে অনেকখানি জায়গার মধ্যে গাছ আছে বিভিন্ন ধরনের। আর ওই জায়গা বসতে এবং আড্ডা দিতে ভালো লাগে। মানুষ নদীর ধারে ঘুরতে আসলে এই জায়গাতে বসে নাস্তা করে খাওয়া দাওয়া করে। আর ভাগ্নি দুইজনও ওইখানে অনেক দৌড়াদৌড়ি করতে লাগলো। আর আমাদের এদিকে নদীর ধারে শিয়ালের উৎপাত বেশি থাকে।
আর এই কারণে নদীর ধারে একা যেতে ভয় লাগে। যদিও সন্ধ্যার সময় শিয়াল বেশি থাকে। আর ভাগ্নি দুইজন সত্যি বলতে নদীর উপরে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে অনেক খুশি হয়েছে। আর তারা নাস্তা খাওয়ার জন্য বলেছিল। তবে ওই জায়গাতে কোন দোকান না থাকাই তাদেরকে আমি নাস্তা খাওয়াতে পারলাম না। আর তারা দুইজন ফসলের মাঠ থেকে কয়েকটি ফুল ও নিয়েছে বিভিন্ন ধরনের। আর এইসব জায়গাতে বন্যফুল থাকে বেশি। কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আমরা আবার আমাদের বাড়ির দিকে চলে আসলাম। এভাবে ঐদিন দুই ছোট ভাগ্নীকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে গিয়ে ভালই লাগলো। আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1914234595102564789?t=S2FmY81nY-gI51SbdOOSPA&s=19
https://x.com/Jamal7183151345/status/1914216214026465423?t=KqRBfELtYxPDpY_PJyK5Wg&s=19
https://x.com/Jamal7183151345/status/1914217452642468154?t=l6Y47rN-pna8JA4PFVUa5w&s=19
https://x.com/Jamal7183151345/status/1914233838391464140?t=6RKnuezybTQthpnSFOL2lQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1914290285590565106?t=5UXIvjG-uX8WG4dRleFIQA&s=19