ট্রেনে করে বাড়ি যাওয়ার অভিজ্ঞতা
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আপনাদের সাথে আরো নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক:-
বাসা থেকে যখন রিক্সায় উঠলাম ওঠার কিছু সময় পর থেকে বৃষ্টি নামা শুরু করলো।এক পর্যায়ে রিক্সায় গন্তব্যে পাইলাম কিন্তু বৃষ্টি ছাড়ার কোন সম্ভবনা ছিল না। সেই বৃষ্টি ভেজা অবস্থায় রেলস্টেশন পৌঁছালাম। রেলস্টেশনে গিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ। এতো মানুষ দেখে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে উঠতে পারবো কিনা।
ট্রেন ছিল ২.৪৫ মিনিট ট্রেন আসতে আসতে এক ঘন্টা লেট হয়ে গিয়েছিল।এই জন্য একটু বিরক্ত লাগছিল।এক পর্যায়ে ট্রেন এক ঘন্টা পর আসলো।
নরমাল সিট গুলোতে উঠা খুবই কষ্টকর ঈদের মধ্যে। অনেকেই তার সিটের কাছে যাইতে পারে নাই। এতো ভিড় ছিল। আমি গত ঈদে বাড়ি যাওয়ার সময় টিকিট পাইছিলাম কিন্তু সিটের কাছে পৌঁছাতে পৌঁছাতে স্টেশন পেয়ে গিয়েছিলাম। এইজন্য এইবার এসিতে টিকিট কাটা হয়েছিল। এসিতে টিকিট ছাড়া অন্য কোন লোক এলাও করে না। এইজন্য এসিতে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ করা যায়। আর সব ভ্রমণ চেয়ে ট্রেন জার্নি সবচেয়ে আরামদায়ক জার্নি। সবসময় চেষ্টা করি ট্রেন জার্নি করার জন্য।
এরপর সিট এ গিয়ে পৌঁছালাম। ট্রেন টা ছিল আন্তঃনগর ট্রেন কিন্তু ট্রেন সিডিউল বিপর্যয় কারণে বিভিন্ন স্টেশনে বিরতি দিয়েছিল।এই জন্য একটু বিরক্ত লাগছিল। আমার স্টেশনে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা ৬ টা কিন্তু সেই ট্রেন যেতে ৮.৩০ মিনিট গিয়ে পৌঁছেছে। আসলে দেরি হলেও ঈদের মধ্যে বাসের চাইতে ট্রেন জার্নি অনেক মজার। আপনাদের কাছে ট্রেন জার্নি কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
ঈদের সময় যেন এই ধরনের লেট হওয়া অনেকটাই আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। এবারের ঈদের সময়ে মানুষদের জার্নিতে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে বৃষ্টি।
যেহেতু এখন বর্ষার সময় যেকোনো সময় বৃষ্টি হতে পারে আর এটাই স্বাভাবিক। রিকশায় চড়ে আসার সময় বৃষ্টিতে ভিজে গেছেন যদিও স্টেশনে পৌঁছেছেন কিন্তু ট্রেন আসতে ১ ঘন্টা দেরি। এটাই বাংলাদেশের ট্রেন যা সব সময় দেরিতে আসে। আর ঈদের সময় সবাই যেহেতু বাড়িতে আসে সে তো ট্রেনের মধ্যে একটু ভিড় হবে এটাই স্বাভাবিক। যাইহোক সবকিছু অপেক্ষা করে বাড়িতে ভালোভাবে পৌঁছেছেন বেশ ভালো লাগলো জেনে। পরিবারের সবার সাথে খুব সুন্দর ভাবে ঈদ উদযাপন করুন ঈদ মোবারক।