🚓 " বছরের শেষে "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।

বছরের শেষেঃ


20241230_140200.jpg

20241230_140109.jpg

20241230_140049.jpg

বন্ধুরা,আজ ভ্রমন পোস্টের কিছু অনুভূতি নিয়ে হাজির হয়ে গেলাম।যদিও বাইরে খুব কমই বের হওয়া হয় আমার।তবে নতুন বছরের আগে বাবার বাসা ওয়ারীতে গিয়েছিলাম।সেই অনুভূতিই আজ শেয়ার করে নেব।গত '২৩ সালের শেষের দিনটিতে আমি আমার বাবার বাসায় ছিলাম।সেদিন ভীষণ আনন্দে কেটেছিল দিনটি।কারন তখন বাবা ছিল পাশে।আমি সেই অনুভূতি ও আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম।তবে গত বছরের শেষ এই দিনটিতে আম্মু একা ছিল।দিনটি ভীষণ কষ্টের।যার বাবা নেই সেই ই ভালো বুঝতে পারবে বিষয়টি কতোটা হৃদয় বিদারক।

20241230_140149.jpg

গত বছরের শেষে আম্মুকে বলেছিলাম আমার বাসায় চলে আসার জন্য। কিন্তু আম্মু কিছুতেই তখন আসতে চাইছিল না।আমাকে বার বার বলছিল আমি ই যেনো বাবার বাসায় যাই। তাই কি আর করার বছর শেষ হবার দুদিন আগে ই চলে গিয়েছলাম বাবার বাসায়।সকালে যাবার কথা হলেও দুপুর হয়েছিল যেতে আমার।আমি যাবার পথে কিছু ফটোগ্রাফি করেছিলাম।তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

20241230_141227.jpg

20241230_141222.jpg

বাসার কাছাকাছি অর্থাৎ পুরনো ঢাকায় যাওয়ার পর ঘোড়ার গাড়ি দেখতে পেলাম।তাই ফটোগ্রাফি না করে আর পারলাম না।২৩ সালের শেষের দিনটিতে মনে ভীষণ আনন্দ ছিল।কিন্তু ২৪ শের শেষের দিনটি অনেক বেশি বেদনার ছিল।সেদিন আর বাবা ফোন দিয়ে বলেনি এতো দেরি কেন হচ্ছে??প্রিয় মানুষ গুলো জীবন থেকে হারিয়ে গেলে পৃথিবীতে নিজেকে বড় নিঃস্ব লাগে।গত বছর নতুন দিনে সবাই ভীষণ আনন্দে বছরটিকে বরণ করে নিয়েছিলাম।

20241230_141230.jpg

এ বছর আম্মুকে নিয়েই নতুন বছরটি কে আমরা বরণ করে নিলাম।আমরা বসে স্মৃতিচারণ করলাম গত বছরের। আমার আব্বু ভীষণ সৌখিন মানুষ ছিলেন।গত বছর আব্বু নাতি-নাতনিদের মুরগী এনে দিয়েছিলেন বারবিকিউ করে খাওয়ার জন্য।এ বছর ও ভাইয়া মুরগী তন্দুরি করে দিতে বলেছিলেন।ভাবী করে দিয়েছিল তন্দুরি চিকেন।আসলে মানুষ টি আজ নেই তাই খুব বেশী মনে পরছিল এই দিনে।সবাই বছরটিকে বরণ করে নিলেও গত বছরের স্মৃতি রোমন্থন করেছিল।সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আম্মুর জন্য ই সেদিন আবার গিয়েছিলাম।যাতে করে আম্মু একা বসে থেকে বছরের এই শেষের দিন কষ্ট না পায়।সেই কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে নিজের মতো করে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের সকলের কাছে আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।আজ এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিভ্রমন
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানওয়ারী,ঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

Screenshot_20250105-182443_SuperWalk.jpg

Screenshot_20250105-182344_Chrome.jpg

Screenshot_20250105-182103_Chrome.jpg

Screenshot_20250105-181707_Chrome.jpg

 last year 

মানুষের কখন মৃত্যু হয় কেউ বলতে পারেনা। তেইশালে আপনি পিতা-মাতাকে পেয়েছিলেন কিন্তু ২৪ সালের শেষে পিতাকে হারিয়েছেন। হয়তো আগের মত আর সেভাবে সবাই মিলে আনন্দ করতে পারছেন না তবুও তার মধ্যে শুকরিয়া আদায় করতে হবে মহান সৃষ্টিকর্তা যেন আপনার আম্মুকে ভালো রাখেন। আপনার আব্বুর জন্য দোয়া করি আপনিও দোয়া করবেন। আজকে খুব সুন্দর ভাবে আপনি বছরের শেষ চিন্তা নিয়ে আলোচনা করেছেন এবং ভ্রমণ বিষয় শেয়ার করেছেন। এ থেকে অনেক কিছু দেখাও জানার সুযোগ হল। পথের জ্বলন্ত টম টম গাড়ির ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

বাবা মা ছাড়া বাবার বাড়িতে যাওয়া সত্যিই অনেক কষ্টের। আপনার বাবা পরপারে ভালো থাকুন এই দোয়া রাখি। পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটুক আপনার।

 last year 

শুকরিয়া আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65909.61
ETH 1720.47
USDT 1.00
SBD 0.42