" ভিলেজ পার্কে ঘুরতে যাওয়া "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।

ভিলেজ পার্কে ঘুরতে যাওয়াঃ


20250225_174037.jpg

বন্ধুরা,শরীর খুব একটা ভালো না।অসুস্থতায় খুব বেশী কাবু করে ফেলেছে আমায়।কিছুই খেতে পারছি না।শুধু ফল খেয়ে বেঁচে আছি।শরীরের যা তা অবস্থা। তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো ই আছি।এই সুযোগে ওজন আরো কমে যাবে। তবে আফসোস রোজা গুলো রাখতে পারছি না।এই আফসোসেই শেষ হয়ে যাচ্ছি।সবাই আমার জন্য একটু বেশী বেশী দোয়া করবেন যাতে বাকি রোজা গুলো রাখতে পারি।আজ শেয়ার করবো ভ্রমন পোস্ট। হে বন্ধুরা,বরিশালে একটি ভিলেজ পার্ক আছে শুনেছি কিন্তু কখনও যাওয়া হয়নি আমার।একদিন বিকেলে রওনা দিয়ে গিয়েছিলাম।আমি আমাদের গাড়ি নিয়েই গিয়েছিলাম।আধা ঘন্টার পথ।

20250225_174057.jpg

20250225_174044.jpg

ভিলেজ পার্ক বলতে বড় একটি মাঠ।মাঠের চারিদিকে বড় বড় গাছ আছে।মাঠের মধ্যে কোন ঘাস নেই।পুরো মাঠ জুড়ে ছেলেরা খেলছিলো।আমরা তাই বাইরে বসে ছিলাম।মাঠের অবস্থা খুবই শোচনীয়।কিছু দোকান আছে মাঠের মধ্যে কিছু লোক খাবার খেয়ে সেই মাঠের মধ্যে ই ফেলছিল।আর বাইরে একটি পুকুর কিন্তু ওটাকে এখন ডোবা বলা যেতে পারে। পানি খুব কালো।

20250225_175023.jpg

20250225_174228.jpg

20250225_174109.jpg

20250225_174044.jpg

এক ভাবির সাথে গিয়েছিলাম ঘুরতে।আর আমার এক ফুপু শ্বাশুড়ি এসেছিল বরিশাল থেকে আমার সাথে দেখা করতে।তিনজনে মিলে গল্প করতে করতে ফটোগ্রাফি করার কথা ভুলেই বসেছিলাম।এরপর আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।এরপর আমরা পুকুরপাড় বসে আইসক্রিম খেলাম।একপর সন্ধ্যা হওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা করলাম।এই ছিল আমার ভ্রমন কাহিনী। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিভ্রমন
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানভিলেজ পার্ক,বরিশাল

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

Screenshot_20250308-160319_Chrome.jpg

Screenshot_20250308-160201_Chrome.jpg

 last year 

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার ভিলেজ পার্ক ঘুরা তেমন আনন্দের হয়নি। তবে তিনজনে কিছুটা ভালো সময় কাটিয়েছেন এটাই পাওনা। আমরা জনগনরাই এই সকল পার্ক নোংরা করে রাখি। কিন্তু এই আমরাই যখন বাহিরে যাই, বেশ সচেতন হই যেখানে সেখানে ময়লা ফেলার ব্যাপারে।

 last year 

সচেতনতা ভীষন জরুরী। ধন্যবাদ আপু।

 last year 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করি। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। অসুস্থতার কারণে রোজা গুলো রাখতে পারছেন না, যার জন্য অনেক খারাপ লাগছে আপনার কাছে বুঝতেই পারছি। ভালোভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে থাকুন। আজকে আপনি ভিলেজ পার্কে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। পুরো মুহূর্তটা অনেক সুন্দর ছিল।

 last year 

ডাক্তার দেখিয়েছি আপু।দোয়া করেন ইনশা আল্লাহ সুস্থ হয়ে উঠবো।

 last year 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করি। সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত। তবে আপনারা তিনজন দেখছি ভিলেজ পার্কে ভালোই ঘুরাঘুরি করেছেন। আর আপু এ ধরনের পার্ক গুলো পরিষ্কার রাখা দরকার। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম ভিলেজ পার্কে ঠিকমতো পরিষ্কার করে না। আর সৌন্দর্য জায়গা গুলো যদি সুন্দর থাকে দেখতে হবে ভালো লাগে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last year 

অনেক শুকরিয়া।আমাদের সকলেরই সচেতন হতে হবে আসলে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65672.91
ETH 1771.95
USDT 1.00
SBD 0.44