" আজ ছেলের স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা "⚽
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
আজ ছেলের স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করার।আজ এসেছি ভ্রমন বিষয়ক ব্লগ শেয়ার করতে। গত সপ্তাহে আমি আমার ছেলের স্কুলের ফুটবল টুর্নামেন্টের বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম।সেদিন ওদের ফুটবলের প্রাকটিস হয়েছিল।আজ ছিল বাছাই পর্ব ও ফাইনাল।সত্যি কথা বলতে ওদের গ্রুপ করা হয়েছিল ক্লাস ফাইভ থেকে সেভেনের স্টুডেন্টদের নিয়ে।ওরা বয়সে ও বড়,এমনকি সাইজেও বড়।আমার ছেলে আর ওর বন্ধুরা একদম ই ছোট ওদের কাছে।
আমি আজ সকাল ৭ টায় উঠে ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। শুক্রবার ও শনিবার দুই দিন স্কুল বন্ধ থাকাতে এই দুই দিন একটু বাসায় ঘুমিয়ে কাটাতে ভালো লাগে।কিন্তু ছেলের খেলার কারনে সকাল ৭.৩০ টায় আমি ওকে নিয়ে স্কুলে পৌঁছে যাই।স্কুলে গিয়ে দেখি বাচ্চারা সব চলে এসেছে স্কুলে।সবাই প্র্যাকটিস করছে।আমার ছেলে ও সবার সাথে মিশে গেলো।আর খেলা শুরু করে দিল।এতো সকালবেলা ছেলে কিছুই খেয়ে আসেনি।আমিও এতো সকালে চা ছাড়া কোন কিছুই খেতে পারিনা।আজ চা ও খেতে পারিনি।এমনিতে ই দেরী হয়ে গিয়েছিল।তাই তাড়াতাড়ি স্কুলে চলে আসতে হলো।কিন্তু আমি আসার সময় ছেলের জন্য হাল্কা খাবার ও পানি নিয়ে এসেছিলাম।
আমি যদিও চেয়েছিলাম ছেলেকে রেখে চলে আসব বাসায়।কিন্তু আর আসতে পারিনি।ছেলে বলল বসো।তাই বসে বসে খেলা দেখছিলাম।আর ফটোগ্রাফি করছিলাম।কোথাও গেলে আসলে চুপচাপ বসে থাকা যায় না।হাত নিসপিস করে ফটোগ্রাফি করার জন্য।আপনাদের মাঝে সামান্য কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।আশাকরি বুঝতে পেরেছেন খেলা কোন মাঠে হচ্ছে।খেলার ফাঁকে ছেলে পানি খেতে এলে ওকে আমি খাবার খাইয়ে দিয়েছিলাম।কাল এতো পরিমান বৃষ্টি হয়েছিল মাঠে তাই অনেক পানি জমে ছিল।প্রতিটি বাচ্চার জুতা ও জার্সি কাঁদায় মাখামাখি হয়ে গিয়েছিল।আমার ছেলেও এর থেকে বাদ পরেনি।
ওদের খেলা ৮ টার সময় শুরু হয়েছিল।স্যার প্রথমে এসেই সব বাচ্চাদেরকে প্র্যাকটিস করিয়েছিল।এরপর খেলা শুরু হয়েছিল।আমার ছেলের টিম হেরে গেল ১-০ গোলে।ছেলেকে বুঝালাম,খেলাতে তো হারজিত থাকবেই।তুমি আর তোমার ফ্রেন্ডরা তো এই প্রথম খেললে কোন টুর্নামেন্টে।এতে আপসেট হওয়ার কি আছে।এবার হেরে গিয়েছ,সামনে আবার জেতার সম্ভবনা রয়েছে।তুমি যখন স্পোর্টসে প্রতিনিয়ত খেলা শিখবে তখন আরো বেশী খেলা ভালো মতো করে জয়ী হতে পারবে।নিরাশ হওয়ার কিছু নেই।খেলায় অংশগ্রহণ করাই হলো আসল কথা।
এরপর আমি ১০.৩০ টার পর খেলা শেষ করে ছেলেকে নিয়ে বাসায় চলে আসি।এই ছিল আমার আজকের ব্লগের বিষয়বস্তু।সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য।সামনের দিনগুলোতে ও যেনো আরো ভালো খেলতে পারে।আজ আমি আমার অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আশাকরি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | ভ্রমন |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | পিলখানা,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1925853852361798089?t=uLfqYgY8HAafyJJL_nDoIQ&s=19
https://x.com/shimulakter403/status/1925853276324442163?t=_SJ15DbyWG8i7Hivo_QA8A&s=19
https://x.com/shimulakter403/status/1925894778509509086?s=19
https://x.com/shimulakter403/status/1925894478016954852?t=mo9zCj-mh7_NhNQw1pfPEA&s=19
ম্যাচ হেরে যাওয়া সত্যি বেশ কষ্টের। যাইহোক আপনার ছেলের জন্য শুভকামনা। ছেলের জন্য মাঠে বসে খেলাটা দেখেছেন দেখে ভালো লাগল। ধন্যবাদ আপু আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।