ভ্রমণ পোস্ট।। পোড়াদহ জংশন।।

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

1000002072.jpg
কিছুদিন আগে গিয়েছিলাম কুষ্টিয়া ঘোরাঘুরি করার জন্য। অনেকদিন হলো বাসার বাইরে কোথাও যাওয়া হয়নি। তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে নিলাম কোথাও একটু ঘুরতে যাবো। কিন্তু কোথায় যাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই কুষ্টিয়ার আশিক ভাইয়ের সাথে কথা হয়।তখনই সিদ্ধান্ত নিই কুষ্টিয়া যাওয়ার। প্রথমে ভাবছিলাম বাসে করে যাবো কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম বাসে কুষ্টিয়া যাওয়ার থেকে ট্রেনে করে গেলেই জার্নিটা অনেক বেশি আরামদায়ক হবে। তাই সিদ্ধান্ত পাল্টিয়ে ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম।
1000002071.jpg
তবে কুষ্টিয়ায় যাওয়ার জন্য রেলপথ দিয়ে গেলে নামতে হয় পোড়াদহ রেলওয়ে জংশনে। তারপরে সেখান থেকে বাস কিংবা অটোযোগে কুষ্টিয়ার মেইন শহরে পৌঁছাতে হয়। যাইহোক বন্ধুরা সেসব বিষয় অন্য কোনো পোস্টে বর্ণনা করবো। আজকে শেয়ার করবো আপনাদের সাথে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন নিয়ে। সত্যি বলতে পড়াদহ রেলওয়ে স্টেশন দিনের বেলা যতটা সুন্দর লাগে দেখতে তার থেকেও বেশি সুন্দর লাগে রাতের বেলা দেখতে।
1000002070.jpg
যদিও বা আমাদের পার্বতীপুর রেলওয়ে জংশন এর মত এটি বড় নয় কিন্তু তারপরেও এখান থেকে দুই দিকে গমন করা যায়। যেমন উত্তরবঙ্গ থেকে সরাসরি খুলনার দিকে যাওয়া যায়। সেই সাথে পাবনার দিকেও পুনরায় এই রেলওয়ে জংশন দিয়ে যাওয়া যায়। তবে তার জন্য একটা কাজ করতে হবে সেটা হলো পোড়াদহ এ নেমে স্টেশন লেন চেঞ্জ করতে হবে। আমার পরবর্তী সময়ে ইচ্ছা আছে একেবারে খুলনা পর্যন্ত ভ্রমণ করার। রেলওয়ে জংশনের যে বিষয়টি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটি হলো পুরো স্টেশনটি সিসিটিভি ফুটেজ এর আওতাভুক্ত।
1000002069.jpg
পোড়াদহ রেলওয়ে জংশনের একটি বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে তা হচ্ছে এখানে এখন অব্দি ওভারব্রিজের কোনো ব্যবস্থা নেই। ওভারব্রিজের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তাছাড়া মোটামুটি সব কিছুই ভালো লেগেছে। পোড়াদহ রেলওয়ে জংশন বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিন যুক্ত। এরকম ধরনের জংশন এর মধ্যেও পুলিশের টহলসহ আরো আইনি ব্যবস্থা করা হয়েছে। সত্যি বলতে পোড়াদহ রেলওয়ে জংশন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে। আশা করি আগামীতে আরো অত্যাধুনিক হবে পোড়াদহ রেলওয়ে জংশন।

🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000010945.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

PUSSTEEM এ আপনার EPUSS ব্যালেন্স জিরো দেখাচ্ছে, EPUSS ব্যালেন্স না থাকলে পোষ্ট কিউরেশন করা হবে না। ধন্যবাদ।

 last year 

জ্বি ভাইয়া। শীগ্রই PUSSTEEM এ epuss ডিপোজিট করবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61643.21
ETH 1637.63
USDT 1.00
SBD 0.41