সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার মূহুর্ত

1000028035.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আসলে বেশ কিছু দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ঘর থেকে তেমন বাইরে বের হতে পারি নি।তবে গতকাল একটু রোদ উঠেছিল তাই গিয়েছিলাম আমার বোনের বাসায়। আসলে বোনের বাসার আশেপাশে এভাবে পানি দিয়ে ভরে গিয়েছে। তাই আমরা বিকেলে বের হয়েছিলাম চারপাশ দেখার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000028035.jpg

1000028032.jpg

আমরা যখন বাইরে বের হলাম তখন প্রথমে চোখে পড়লো চারপাশের পানি।তবে বাইরে প্রচন্ড গরম থাকলেও এখানের পরিবেশ ঠান্ডা ছিল। আসলে এমন শীতল পরিবেশ দেখে অনেক ভালো লেগেছিল। তবে এখনকার মানুষের কষ্ট দেখে অনেকটা খারাপ লেগেছিল। কিছু দিন ধরে তারা ঘরে বন্ধী হয়েছিল তার জন্য একটু বেশি খারাপ লেগেছিল। যদিও ও তারা শহরের মধ্যে বসবাস করে তারজন্য তাদের একটু বেশি সমস্যা। তবে চারপাশের এমন পানি দেখে অনেক ভালো লেগেছিল।

1000028033.jpg

1000028056.jpg

অনেকের সবজির জায়গা পানিতে তলিয়ে গিয়েছে। এটা দেখে সত্যি কষ্ট লেগেছে। আসলে এখন মরিচের যে দাম বলার মতো নয়। তবে উনাদের অনেক মরিচগাছ ছিল কিন্তু বৃষ্টির জন্য সব শেষ হয়ে গিয়েছে। তারপর কিছু দূর এগিয়ে দেখি অনেক বাচ্চা মিলে এভাবে বিভিন্ন ধরনের খেলা খেলছে।আসলে এখন এমন খেলা দেখা যায় না বলেই চলে। আমরা অনেক সময় ধরে দাঁড়িয়ে সেই খেলা গুলো দেখেছিলাম। আমার তখন শৈশবের কথা অনেক মনে পড়েছিল। আসলে আগে আমরা এমন খেলা অনেক খেলতাম। কিন্তু এখন তেমন দেখা যায় না।

1000028059.jpg

1000028028.jpg

সামনে পড়ল এমন কিছু কচু গাছ। আর এই কচুশাক গুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা। তাই আমরা বেশ কিছু কচুশাক তুলে আনলাম। আসলে এই গুলো দেখে লোভ সামলানো মুশকিল। আর মাঝখানে বাড়ি আর চারপাশে এমন পানি দেখে ভয় লাগা স্বাভাবিক। তবে পানির ভিতরে এমন পানা ভাসতে দেখে অনেক ভালো লেগেছিল। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি প্রকৃতির মাঝে ঘুরার মজাই আলাদা। এখানে আসলে মন প্রাণ জুড়ে যায়। বেশ ভালো সময় কাটিয়েছি।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

1000028085.jpg

 11 months ago 

আসলে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার আনন্দই অন্যরকম। আপনি দেখছি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে বেশ দারুন একটি সময় উপভোগ করেছেন। আসলে মাঝে মাঝে এরকম সময় কাটাতে বেশ ভালই লাগে।

 11 months ago 

আপনি দেখছি বোনের বাসায় গিয়ে ঘুরাঘুরি করলেন। আর এখন বৃষ্টির কারণে সব জায়গাতে পানি বেশি। আমাদের এদিকে বৃষ্টির কারণে বেশিরভাগ জায়গা পানির নিচে। এ কারণে ফসলের জমিগুলো ক্ষতি হয়েছে।আপু মরিচের দাম আমাদের এদিকে অনেক বেশি। যাইহোক ঘুরতে গিয়ে কসুর শাক নিলেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60803.79
ETH 1617.36
USDT 1.00
SBD 0.42