প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা (পর্ব-১০)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। একটু বৃষ্টিপাত বাড়ায় গরমের উষ্ণতা কিছুটা কমেছে। তবুও কিন্তু উষ্ণতা ভীষণ যন্ত্রণা দিচ্ছে। আর বৃষ্টিপাতের সময় কিছু সময় প্রকৃতি ও পরিবেশ শীতল হচ্ছে ঠিকই কিন্তু পরবর্তীতে সেই গরমের উষ্ণতা আবার ফিরে আসছে। সুতরাং বর্ষা পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত হয়তো প্রকৃতির এমন উষ্ণতা ঠিক বজায় থাকবে।
যাইহোক, আজকে প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা নিয়ে দশম পর্ব শেয়ার করবো ইনশাআল্লাহ, যদিও আমি কখনো এগুলো ধারাবাহিকভাবে শেয়ার করতে পারি না, কেন জানি একটা লম্বা গ্যাপ হয়ে যায়। আর যে বিষয়টিতে একবার গ্যাপ হয়ে যায় সেটা পুনরায় শুরু করা এবং ধারাবাহিকভাবে শেষ করা বেশ কষ্টসাধ্য। না না না আপনাদের জন্য নয় বরং এটা আমার ক্ষেত্রের কথা বললাম। তবুও চেষ্টা করছি এই ধারাবাহিক পর্বগুলো দ্রুত শেষ করার।
এরপর ছেলে মেয়েকে নিয়ে আরো একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, খুব বেশী বড় না হলেও মোটামুটি অনেক কিছু দেখার মতো ছিলো। আর মানুষের উপস্থিতি বেশী থাকার কারণে কোন খাঁচার সামনেই বেশী সময় নিয়ে থাকা সম্ভব ছিলো না। একটা বড় খাঁচা দেখে তার সামনে এগিয়ে গেলাম। সেটা এশিয়ান ভাল্লুক এর ছিলো, ভাল্লুকটাও বেশ বড়সড় ছিলো, কিন্তু ফটোগ্রাফি করার মতো অবস্থায় না থাকায় কোন দৃশ্য ক্যাপচার করতে পারি নাই।
তবে তার সাথেই আরো একটা বড় খাঁচা ছিলো এবং সেখানে অনেকটা সময় থাকার সুযোগ পেয়েছিলাম। সেটা ছিলো বেশ বড় একটা পাখির, নাম হলো ইমু পাখি। এটা হলো পৃথিবীর দ্বিতীয়তম বড় সাইজের পাখি যারা কিনা এই বড় দেহ নিয়ে উড়াল দিতে পারে না হি হি হি। এগুলো অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতীয় উপমহাদেশে দেখা যায়। বেশ বড় সাইজের বলে অনেকেই দূর থেকে দেখে প্রথমে উট পাখি মনে করেন।
আমার কাছে পাখিগুলো বেশ শান্ত মনে হয়েছে, যদিও নেট ঘাটলে এদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা সুন্দর ধারণা সহজেই নিতে পারবেন। পাশে একজন ডাক দেয়াতে দেখলাম দৌড়ে কাছে চলে আসলো, আমিও সেই সুযোগে আরো কয়েকটি দৃশ্য ক্যাপচার করে নিয়েছিলাম হি হি হি। দেখে মনে হলো এরা বেশ দ্রুত দৌড়াতে পারে, তবে মানুষের মতো নয় হা হা হা।
তারিখঃ মার্চ ২৬, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
আমি বিশ্বাস করি যে আপনি এই মিনি চিড়িয়াখানার দিনগুল