ভ্রমণ: ধানসিঁড়ি রিসোর্টে ঘোরাঘুরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,১৫ ফ্রেব্রুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভ্রমণ পোস্ট। গত সপ্তাহ থেকে বাবু অসুস্থ। তাই ৫-৬ দিন আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। কিছুটা কমেছে কিন্তু ডাক্তার বলেছিল এক সপ্তাহ পর আবার দেখা করতে। তাই আজকে আবারও বিকেলে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। এরপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা লেগে যায়। আর আমাদের বাড়ি ফেরার পথে সুন্দর একটি রিসোর্ট আছে। যাওয়ার সময় ভেবেছিলাম আজকে ধানসিঁড়ি রিসোর্টে একটু নামবো। এদিকে মনটাও বেশ খুশি ছিল বাবুর সুস্থতা দেখে। সব মিলিয়ে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। চারিদিকে একদম সবুজ প্রকৃতি। আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সব মিলিয়ে খুবই সুন্দর জায়গা।আর সেই সুন্দর মুহূর্ত এখন আপনাদের মাঝে শেয়ার করব।
আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল চারটার সময়। এরপর ডাক্তারের কাছে গিয়ে ওখানে সিরিয়াল যেহেতু আমরা আগেই দিয়েছিলাম তারপরেও গিয়ে দেখি আমাদের আগে আরো চারজন আছে। ওখানে প্রায় এক ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। এরপর ঔষধ নিলাম তারপর বাবুর জন্য কিছু কেনাকাটা করে বাজারে মাগরিবের আযান দিয়ে দিল। এরপর আবার ভাবলাম যে যাওয়ার সময় তো ধানসিঁড়ি রিসোর্টে একটু ঘোরার কথা। তাই আর দেরি না করে আমরা দ্রুত বাসায় আসার জন্য রওনা দিলাম। আর ধানসিঁড়ি রিসোর্ট টা আমাদের বাসায় ফেরার পথেই। কিছুক্ষণের মধ্যে আমরা রিসোর্টে পৌঁছে গেলাম। রাস্তা থেকে রিসোর্ট টা দেখতে ভীষণ ভালো লাগে। এর আগে আমি কখনো রিসোর্ট এর ভেতরে ঢুকিনি। তবে আপনার ভাইয়া ও কিবরিয়া একবার ঢুকেছিল। ওদের কিছু ফটোগ্রাফি এবং পোস্ট করে আমার সেই দিন থেকে অনেক ইচ্ছা যে আমি ধানসিঁড়ি রিসোর্টে একদিন ভ্রমণ করব। তো যেমন ভাবনা তেমন কাজ আমরা ঢুকে পড়লাম ধানসিঁড়ি রিসোর্টে। গিয়ে সন্ধ্যাবেলা জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো।
সবুজ গাছপালা তার মধ্যে বসার জন্য খুবই সুন্দর জায়গা। এরপরে আবার গাছ এবং চারপাশে অনেক সুন্দর লাইটিং করা। সেখানে যত রাত হবে তত এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেক সুন্দর একটি সুইমিং পুল ও রয়েছে। তারপর খাবারের অনেক ধরনের আইটেম রয়েছে। বেশ কিছু মানুষও ছিল ভেতরে। আরো অনেক মানুষ আসছে যাচ্ছে। গ্রাম অঞ্চলে এত সুন্দর একটি জায়গা সত্যি অসাধারণ। আবু রায়হান লাইটিং গুলো দেখে ভীষণ খুশি। ওকে কিছুটা ছেড়ে দিলাম ও ইচ্ছামতো হাঁটলো ঘুরে বেড়ালো। তখন আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করি। তাই ঝটপট কিছু ফটোগ্রাফি ধারণ করে নিলাম। আমাদের হাতে সময় খুবই কম ছিল। বাবু যেহেতু এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তার ওপর আবার সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই আমরা ওখানে বেশি সময় ছিলাম না। আপনাদের ভাইয়া অনেক বার বলছিল যে খাওয়া দাওয়া করে যাই এখান থেকে। কিন্তু ওখানকার পরিস্থিতি দেখে খেতে তেমন ইচ্ছে হলো না। মানে রান্না সবকিছুই সুন্দর কিন্তু খাবার দিতে অনেক লেট করে।
যদি আমরা ওখান থেকে খাওয়া-দাওয়া করে বাসায় ফিরে তাহলে প্রায় রাত নয়টা বেজে যাবে। আর গ্রাম অঞ্চলের রাত নয়টা মানে অনেক রাত। এরপরে আবার বাবু আমাদের সাথে আছে ও একটু অসুস্থ। সব মিলিয়ে ইচ্ছে থাকলেও আর উপায় থাকলো না। আমরা কিছু সময় ঘোরাঘুরি করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তবে পরবর্তীতে গিয়ে অবশ্যই উনাদের হাতের রান্না খেয়ে আসব। আপনাদের ভাইয়া বলছিল উনারা অনেক সুন্দর খাবার পরিবেশন করে। আমার তো ভীষণ ইচ্ছা করছিল আরো কিছু সময় থাকি। কিন্তু সময় তো আর ধরে রাখা যায় না। কিছু করার উপায় নেই তাই চলে আসতে হল। তবে অবশ্যই পরবর্তীতে আমি আবার যাব ধানসিঁড়ি রিসোর্টে। কেননা জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে পরবর্তী বার গেলে অবশ্যই খাবার খেয়ে আপনাদের মাঝে মুহূর্তটা তুলে ধরব। আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোষ্টের মাধ্যমে হাজির হব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
| শ্রেণী | ধানসিঁড়ি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট ভ্রমণ |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল |
| পোস্ট তৈরি | @fatema001 |
| লোকেশন | গাংনী |
| W3W | https://w3w.co/terraced.precollege.wiggly |
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাবু সুস্থ হয়েছে এটাই তো অনেক বড় শুকরিয়া। আর বাবুকে নিয়ে সুন্দর একটা রিসোর্ট ভ্রমণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। তবে সেখানে গিয়ে কিছু খাওয়া-দাওয়া করেননি এটা শুনে বেশ খারাপ লাগলো। যেহেতু অনেক রাত হয়ে যাবে বাসায় যেতে যেতে তাই ভালোই করেছেন। পরবর্তী সময় বাবু আরো ভালোভাবে সুস্থ হলে তাকে নিয়ে ভালো-মন্দ কিছু খাবার খেয়ে নিতে পারবেন, ঘুরাঘুরিও হবে আবার।
সত্যি আপু আমি প্রথমবার ধানসিঁড়ি রিসোর্টে গেলাম কিন্তু সময় এত কম ছিল যে ঠিকভাবে ঘুরতেই পারেনি খাওয়া-দাওয়া তো অনেক টাইম এর ব্যাপার। আপনি ঠিক বলেছেন আপু পরবর্তীতে বাবু একদম সুস্থ হয়ে গেলে অবশ্য একদিন গিয়ে ঘুরে আসব। ধন্যবাদ আপু।
আগে বাবুদের সুস্থতা তারপর তো সবকিছু।
জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমাদের এলাকার চিত্র যেন বদলে দিয়েছে এই জায়গাটি। জায়গাটিতে আমরা খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম কিন্তু যদি খাওয়া-দাওয়া করতাম আরো বেশি ভালো লাগতো।
হুম, কিন্তু খাওয়া-দাওয়া করার তেমন সময় ছিল না। পরবর্তীতে আবার একদিন গেলেই হবে।
সবার প্রথম শুনে ভালো লাগলো আপনার বাবু এখন কিছুটা সুস্থ। দোয়া করছি খুব তাড়াতাড়ি আপনার বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। বাবু ডাক্তার দেখাতে গিয়ে ফেরার পথে একটু ঘোরাঘুরি করলেন এই ঘোরাঘুরিটা আসলে আমাদের সবার জন্যই দরকার মাঝে মাঝে এরকম ঘোরাঘুরি করলে ভালই লাগে মন ফ্রেশ হয়। তাহলে তো দেখে বোঝা যাচ্ছে বেশ আনন্দঘন সময় উপভোগ করেছেন।
হ্যাঁ আপু ঘোরাঘুরি করলে নিজের মনটা ফ্রেশ থাকে তার সাথে বাবু অনেক আনন্দ পাই।
আপু বর্তমান সময়ে বেশিরভাগ ছোট বাচ্চারা অসুস্থ। আর আপনাদের বাবকে ডাক্তার দেখাতে গিয়ে ঘুরাঘুরি করলেন। তবে আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে ধানসিঁড়ি রিসোর্টে ভালোই ঘুরাঘুরি করেছেন। এটি ঠিক বলেছেন রাত্রেবেলা গ্রাম অঞ্চলের নয়টা বাজলে অনেক রাত হয়ে যায়। যাইহোক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি ভাইয়া তবে খাওয়া-দাওয়া করলে আর রাত হয়ে যেত অনেক সুন্দর লাগতো জায়গাটা কিন্তু অত রাতে বাবুকে নিয়ে সমস্যা হতো তাই চলে এসেছি।
পরিবারের সকলকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো । ধানসিঁড়ি রিসোর্টে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ধানসিঁড়ি রিসোর্টে খুবই চমৎকার পরিবেশ। দারুন সময় কাটিয়েছেন। ধানসিঁড়ি রিসোর্টে এতো সুন্দর মুহূর্ত অতিবাহিত করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।