ভ্রমণ:বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর পর্ব-৬
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,৭ এপ্রিল ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি । আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যশোর বিমানবন্দর ও বিনোদিয়া ফ্যামিলি পার্কের আরেকটি পর্ব নিয়ে। জায়গাটা অনেক বড় তাই আপনাদের মাঝে পর্বের মাধ্যমে প্রতিটি জায়গা দেখানোর চেষ্টা করছি। এর আগে আমি পাঁচটি পর্ব শেয়ার করেছি আজকে ষষ্ঠ তম পর্ব উপস্থাপন করব। এর আগে আপনারা বিনোদিয়া ফ্যামিলি পার্কের বিভিন্ন জায়গা দেখেছেন এবার আমি শেষের অংশটা দেখাবো। ভ্রমণ পোস্টগুলো করতে ভীষণ ভালো লাগে। কেননা ভ্রমন পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করার সময় আবার সেই সুন্দর মুহূর্ত গুলো মনে পড়ে যায়। মনে হয় যেন লিখতে লিখতে আমি ভ্রমণের জায়গাতে চলে গেছি। যাই হোক আশা করছি আমার আজকের এই পর্ব আপনাদের ভালো লাগবে। যশোরে বিনোদিয়া ফ্যামিলি পার্ক টা আসলেই অনেক সুন্দর। নিরিবিলি পরিবেশ সবকিছু প্রাকৃতিক সৌন্দর্য। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে জায়গাটা আমার কাছে। আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে।
গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিড়িয়াখানা এবং তার বাইরে কিছু জায়গায় ঘোরার মুহূর্তগুলো। এরপর আমরা সেখান থেকে মাঝখানের অংশ মানে পার্কের মাঝখানে অংশটা দেখার জন্য ভিতরে ঢুকলাম। এতক্ষণ আমরা চার সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম। মাঝখানে আসতেই দেখলাম সুন্দর একটি বসার জায়গা। সেখানে যে যার মত ইচ্ছা বসে বসে ছবি তুলছে। জায়গাটা দেখি আমার বেশ ভালো লাগলো। ভাবলাম এখানে আবু রায়হানের কিছু ছবি তুলে নি। কিন্তু সে তো ওইখানে বসতেই চায় না। আর পিছন দিকে গাছের পাতা ছিঁড়ছে। তাই আর পরে চেষ্টা করা হয়নি। তবে সবাই ছবি তুলছে দেখে বেশ ভালো লাগলো। আপনাদের ভাইয়ের সাথে ছিল না হলে আমিও কিছু ছবি তুলে নিতাম। অন্যদের সাথে ছবি তুললে কেমন যেন লাগে। আমরা চার পাঁচজন একসাথে ঘুরছিলাম। এখানে একটি আমার বন্ধু এবং আরেকটা আমার বান্ধবী ছিল। বন্ধুকে নিয়ে আসা হয়েছিল রান্নার জন্য। কিন্তু আমি একা একা ঘুরছিলাম আর আবু রায়হান ওর কাছে থাকছিল তাই ওর আব্বু বলল ওকে সাথে নিয়ে একটু ঘোরাতে। আর বান্ধবী এসেছিল ওর ছোট বোনকে সাথে নিয়ে। আপনাদের ভাইয়ার স্কুলের মূলত ছাত্র-ছাত্রীরা ছোট থাকার কারণে ওদের অভিভাবক সাথে নিয়েই পিকনিকে আসে।
অভিভাবক সাথে আমি কিন্তু আমার বেশ ভালোই হয়েছে কেননা ওদের সাথে একটু ঘোরাঘুরি করতে পারছিলাম। আর বান্ধবীর সাথে থাকলে তো ঘোরার মজাটা আর অন্যরকম লাগে। এরপর আমি ওর কিছু ছবি তুলে দেই। এদিকে আপনাদের ভাইয়া বারবার কল দিচ্ছিল খাওয়া দাওয়া করার জন্য। কেননা বাবুকে সেই সকালে খাইয়েছে আর তো খাওয়ানো হয়নি। তাই আমরা ছবি তোলার পর চলে যাচ্ছিলাম আমাদের স্পট এর কাছে। যেতে যেতে দেখি সুন্দর একটি জবা ফুল গাছে অনেকগুলো জবা ফুল। গোলাপি আর হালকা সাদা রঙের ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগলো। তাই একটি ফটোগ্রাফি ধারণ করে নিলাম। এরপর চারপাশের একটি ফটোগ্রাফি ধারন করলাম। তবে আমার এই ছবি তোলা দেখে অনেকেই অবাক হচ্ছিল কেননা আমি শুধু আশপাশের ছবি তুলেছিলাম নিজের ছবি বাদ রেখে। মাঝে মাঝে এভাবে চারপাশে ছবি তোলা দেখে অনেকেই অবাক দৃষ্টিতে তাকায়। তবে তখন কিছু মনে হয় না কেননা এগুলো তো আমার একটি কাজের ক্ষেত্রে ব্যবহার করব।
এরপর আমরা প্রায় চলে আসলাম আমাদের স্পট এর কাছে। আপনারা একদম শেষের ছবি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি স্পট দেখা যাচ্ছে। এর পিছনের স্পটে আমাদের খাবারের আয়োজন করা হয়েছিল। তাই আর যেতে দেরি হল না। ওখানে গিয়েই প্রথমে বাবুকে খাওয়ালাম। বাবুকে যখন খাওয়ায় তখন সবাইকে খেতে দিচ্ছিল আপনাদের ভাইয়া সহ আরো অনেকেই। তবে এই সমস্ত ফটোগ্রাফি ধারণা করেছি কিন্তু এগুলো পরবর্তী পর্বে শেয়ার করব। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MstFatema137069/status/1909105959370207274?t=2xARkIe7F_UclNTXtaRL4g&s=19
https://x.com/MstFatema137069/status/1909106471339528572?t=rZv33OaivYmPYppZGMirgQ&s=19
https://x.com/MstFatema137069/status/1909107025264394452?t=2-aFoN8RmBear-JH2e0-tA&s=19
https://x.com/MstFatema137069/status/1909107729869779030?t=a3_hyVtdjhBpsH4hs5OYoA&s=19
https://x.com/MstFatema137069/status/1909108001677394085?t=Mgj6bOVhrr5VZbVxjTVIUA&s=19
https://x.com/MstFatema137069/status/1909108551194202461?t=qzaLeqooCKi5W0qcDehylg&s=19
https://x.com/MstFatema137069/status/1909108947090289147?t=n_7NHSVPoX6mus7i21jqVA&s=19
https://x.com/MstFatema137069/status/1909109471395065974?t=o4LUUmInzNkoTpy3G0e54w&s=19
https://x.com/MstFatema137069/status/1909109863931584979?t=FWIa6LFcyr1NgAHaBxWmvw&s=19