ভ্রমণ: বিল ঘুরতে যাওয়ার মুহূর্ত।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ সোমবার , ১৬ জুন ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ভ্রমণ পোস্ট নিয়ে। যদিও জায়গাটা প্রাকৃতিক খোলামেলা পরিবেশ তারপরেও একটু ঘোরাঘুরি তো বেশ ভালোই লাগে। এবার ঈদে বলেছিলাম না আপনাদের তেমন কোথাও যাওয়া হয়নি তবে ঈদের দিন বিকাল বেলা আমি আর আমার একজন ভাবির সাথে একটু বিলের ধারে ঘুরতে গিয়েছিলাম। তো সেই অনুভূতি এবং কিছু মুহূর্ত আপনাদের মাঝে এখন শেয়ার করব। আশা করছি আমার আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। কোরবানির ঈদের দিন সকালবেলা সবাই নামাজ পড়ে এসে নাস্তা করে কুরবানী দেওয়ার জন্য তাড়াহুড়া আর ব্যস্ততা বেড়ে যায়। আর এই সময়ে মেয়ে এবং ছেলে উভয় পক্ষেরই অনেক কাজ থাকে। তাই বেশিরভাগ সময় ঈদের দিন তেমন ভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না।
প্রথমে ভেবেছিলাম কোথাও যাবনা ঘুরতে পরে আবু রায়হান বাইরে বের হওয়ার জন্য ছটফট করছিল বারবার বাইরে চলে যাচ্ছিল। এদিকে ভাবি ও বলছিল বারবার চলো কোথাও একটু ঘুরে নিয়ে আসি ভাবীর ছোট বাবু। তবে আবু রায়হানের থেকে এক বছরের বড় তাই ও বাইরে যাওয়ার জন্য ছটফট করছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বিকেলে বের হব। সকাল থেকে নাড়া ঝামেলা কাজ ব্যস্ততা সবকিছু কাটিয়ে উঠতে আমাদের বিকেল চারটা বেজে গেল। ঈদের দিন তাই কোন দাওয়াত ছিল না ঈদের পরের দিন আমাদের বাসায় এবং ওনাদের বাসায় মেহমান আসার কথা ছিল তাই আমরা ঈদের দিন বিকেলেই বের হওয়ার কথা ভাবলাম। বিকেল হয়ে গেল আমরাও রেডি হয়ে চলে গেলাম বাইরে। আমরা দুইজন আর দুজনার সাথে ছোট ছোট দুইটা বাবু। বিলটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে হাঁটতে গেলে পাঁচ মিনিট লাগবে। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বিলের ধারে। দেখি অনেক মানুষ তবে সবাই আসছে ছবি তুলছে আর চলে যাচ্ছে তাই ভিড় কম। আমরা ফাঁকা একটা জায়গা দেখে নেমে পড়লাম।
যেহেতু রাস্তা আর রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর বিল অনেকটা খালের মত হয়ে গেছে। মানে মানুষের প্রয়োজনের কারণে সবাই মাটি দিয়ে ভরাট করে করে এখন খুব ছোট্ট একটা বিল হয়ে গেছে। আগে এই বিলের মধ্যে আমাদের গ্রাম থেকে মাছ দিত তারপর মাছগুলো বড় হয়ে গেলে বিক্রি করে গ্রামের যে কোন একটা বড় কাজ করতো। এভাবে অনেকবার মাছ দিয়েছে কেননা বড় বিল খোলা পানিতে মাছ বেশ সুন্দর বাড়ে মানে গ্রোথ হয় ভালো। তবে এখন যে যার জমি মাটি দিয়ে ভরাট করে ফসল চাষ করছে অথবা বাগান তৈরি করছে। তবে আগের সময়ও কাজ হতো এখনো কাজ হয় কিন্তু বিল ভরাট হয়ে যাওয়ার কারণে মাঠের ফসলের একটু ক্ষতি হচ্ছে। বিশেষ করে পাট ক্ষেতের একটু ক্ষতি হচ্ছে । মানুষ পাট চাষ করে জাগ দেওয়ার জায়গা পাচ্ছে না আর আগে সবাই এই বিলে জাগ দিত।
আমার শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি বেশি দূরে না, মাত্র দুই কিলোমিটার। আর এই দুই কিলোমিটার পথের মাঝখানে এই বিল তাই যাওয়া আসার পথেই বিল দেখা হয়। যখনই মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অথবা শশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যাওয়া আশা করি না কেন এই বিল দেখতে হবে কেননা এই একটা রাস্তায় রয়েছে শটকাট আর এই রাস্তা দিয়েই আমরা সব সময় চলাফেরা করি। অনেক মানুষ এসেছিল বিলে চারপাশের ছবি তুলছিল বেশ সুন্দর করে। সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে আমার ছেলেকে নিয়ে এভাবে বিল ঘুরতে গিয়ে। বলা যায় আবু রায়হানকে নিয়ে এই প্রথমবার ছোট্ট একটা ভ্রমণ তাও আবার একা একা। যাইহোক আজকে আপনাদের মাঝে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MstFatema137069/status/1934593688967262701?t=WDKpN7V1mc7TMguq_8EO_A&s=19
https://x.com/MstFatema137069/status/1934595350133879223?t=NSQvgb0Axylm7B1wumb6eA&s=19
https://x.com/MstFatema137069/status/1934595973684351428?t=vuWHnOvDdqfjOiZ8Id1Y0A&s=19
https://x.com/MstFatema137069/status/1934643745171071124?t=bNDfUizqBOyyNWqVNwb5Cw&s=19
আপু ছোট বাচ্চাদেরকে মাঝেমধ্যে কোথাও ঘুরতে নিলে তারা অনেক খুশি হয়। আপনার বাবুর সাথে আপনার ভাবির ছোট বাবুকে নিয়ে ঘুরতে গেলেন শুনে ভালো লাগলো। যদিও আপনার বাবু থেকে এক বছরের বড় তারপরও ওই বাবুটাও এখনো ছোট। আর ছোট বাচ্চারা একটু বাইরে যাওয়ার জন্য এমনিতে ছটফট করে। যাই হোক আপনাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে বিলের ধারে ঘুরতে গেলেন বাবুকে নিয়ে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।