লেগে থাকা

in আমার বাংলা ব্লগ2 years ago

storm-4688918_1280.jpg
source

গত সন্ধ্যায় হাসান ভাইয়ের সঙ্গে বেশ দীর্ঘ সময় কথা হলো ,কথা প্রসঙ্গেই জানতে পারলাম সে সাম্প্রতিক সময়ে ইউটিউবে চ্যানেল ও ফেসবুকে পেজ খুলেছে। যেহেতু সে ইংরেজি শিক্ষক, তাই তিনি চেষ্টা করছেন তার ইংরেজি শেখানোর আধুনিক কলাকৌশল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য।

এটা কে অবশ্যই আমি ইতিবাচক দৃষ্টিতে দেখি । তবে সবার দেখার দৃষ্টিভঙ্গি তো আর এক না, তাই হয়তো অনেক সময় অনেক রকম সমালোচনাই শুনতে হয়। এই সমালোচনার হাত থেকে রেহাই পায়নি, তরুণ কনটেন্ট ক্রিয়েটর হাসান ভাই।

ভদ্রলোক খুব আশা নিয়ে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করে ফেসবুক ও ইউটিউবে। ইউটিউবে খুব একটা বেশি গ্রহণ যোগ্যতা না পেলেও, ফেসবুকে তিনি বেশ ভালই সাড়া ফেলেছেন। তবে মজার ব্যাপার হচ্ছে, তাকে নিয়ে যারা সমালোচনা করছে তারা মূলত তার কলিগ কিংবা নিকটস্থ আত্মীয়-স্বজন।

এ সমাজ শুধু টেনে হিঁচড়ে নামাতে পারে কিংবা তিক্ত সমালোচনায় একদম ঝাঁঝরা করে দিতে পারে, অন্যের প্রতিভা কিংবা সুন্দর চিন্তা ভাবনাকে। সন্ধ্যাবেলায় যখন একসঙ্গে চা খাচ্ছিলাম আর তার কথাগুলো শুনছিলাম তখন মুহূর্তেই আমার শুরুর দিকের অনলাইন জার্নির কথা বারবার মনে পড়ছিল। এমন হুবহু ঘটনা আমার নিজের সঙ্গেও ঘটেছিল।

আমি বুঝতে পারছি, হাসান ভাই তার জায়গা থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং এত সমালোচনা শোনার পরেও সে কিন্তু চেষ্টা করেই যাচ্ছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করার জন্য, আজ হয়তো নেতিবাচক সমালোচনা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, তবে আমি মনে করি যারা লেগে থাকে, তারা কোন না কোন সময় ঠিকই তাদের লক্ষ্যে পৌঁছে যায়।

চা শেষ করে যখন উঠতে যাব, তখন তাকে ফিসফিসিয়ে বলে ফেললাম, কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে চলতে শিখুন। পরিকল্পনা যদি ঠিক থাকে, লক্ষ্যে কিন্তু ঠিকই পৌঁছাতে পারবেন আর আপাতত সমালোচনা গুলো শুধুমাত্র হজম করে যান।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রচলিত একটি প্রবাদ আছে পাছে লোকে কিছু বলে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন, কোন কিছু করতে গেলেই আপনাকে কথা হমজ করতে হবে। এবং সেসব কথায় কান দিয়ে এগিয়ে গেলেই সফলতা নিশ্চিত। আমার বিশ্বাস লেগে থাকলে আপনার হাসান ভাই একদিন সফল হবেন। ভালো লেগেছে আপনার পোসটটি ভাইয়া। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 2 years ago 

আসলে আমাদের আশেপাশের মানুষগুলো কখনোই আমাদের ভালো চায় না। ভালো কিছু করতে গেলেই তারা সমালোচনার ঝড় তোলে। এতে করে বেশিরভাগ মানুষের মনোবল নষ্ট হয়ে যায় এবং এক সময় থেমে যায়। আবার যারা তাদের সমালোচনায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যায়,তারা দিনশেষে আসলেই সফল হয়। যাইহোক আপনি হাসান ভাইকে সঠিক পরামর্শ দিয়েছেন ভাই। আশা করি হাসান ভাই একদিন ঠিকই সফল হবেন।

 2 years ago (edited)

শুধু হাসান ভাই না, সবাই সফল হোক এমনটাই চাওয়া আমার।

 2 years ago 

অবশ্যই ভাই সেই কামনা আমিও করি। তবে এটা ঠিক যে,যারা লেগে থাকে তারা দিনশেষে ঠিকই সফলতা অর্জন করতে সক্ষম হয়।

 2 years ago 

আপনার দেওয়া ম‍্যাসেজ টা সুন্দর ছিল ভাই। উনি গ্রহণ করতে পারলে বেশ ভালো হবে। আমাদের সমস্যা হচ্ছে নতুন কিছু আমরা কখনও সহজভাবে নিতে পারি না। এখানে হাসান সাহেবের সাথেও এটাই হয়েছে। স‍্যোসাল মিডিয়ায় এসে তো উনি সস্তা বিনোদন দিচ্ছেন না। নিজের জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এটাতেও অনেকের সমস্যা।

 2 years ago 

আমার কাছেও তেমনটাই মনে হয়, যদি ভালোভাবে পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই সফল হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64114.66
ETH 1798.48
USDT 1.00
SBD 0.38