পাওনা
মানুষকে টাকা ধার দিয়ে এমন বিপদগ্রস্ত হয়ে গিয়েছে যে, সেই পাওনা টাকা তুলতেই আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছে। জীবনে আর যাইহোক টাকা দিয়ে কারো সঙ্গে সম্পর্ক করতে যাওয়া উচিত না, তাহলে আমার মতো বারবার বাঁশ খেতে হবে।
আজকে নিয়ে প্রায় দুই মাস হতে যাচ্ছে, তাও আমার কাছে টাকা আসেনি। অথচ একদিনের কথা বলে টাকা ধার নিয়ে গিয়েছে নিজের কাছের লোক।
মানুষ চিনতে বারবার ভুল করি, সেই ভুলের খেসারত প্রতিনিয়তই দিতে হয় আমাকে। মাসের শুরু বাজার করতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, পরিবারের লোকজনের নানা রকম টুকটাক কেনাকাটা আছে, সেই চাহিদাগুলো মেটাতে হবে, এজন্য পাওনা টাকাটা খুব দরকার।
তবে বাস্তবতা বড্ড উল্টো এবং যন্ত্রণাদায়ক। মনে হচ্ছে যেন, আমি নিজেই তার কাছ থেকে নতুন করে টাকা ধার চাচ্ছি এবং সে প্রতিনিয়ত সময় অতিবাহিত করছে।
আজ দেবো-কাল দেবো, বলে বলে কতগুলো তারিখ যে পরিবর্তন হয়ে গিয়েছে, তার কোন হিসাব নেই, অথচ এদিকে আমার এখনো মাসের বাজার হচ্ছে না।
বিপদে মানুষকে টুকটাক সাধ্য অনুযায়ী সহযোগিতা করি, এটা নতুন কিছু না। তবে তারপরেও, সরলতার সুযোগ নিয়ে যখন আমাকে বিপদগ্রস্ত করা হয়েছে , তখন অনেকটা নিজের কাছে নিজেই লজ্জিত হয়ে গিয়েছি।
তারিখ পরিবর্তন হয়, সময় বিলম্ব হয়, সঙ্গে কথাও পরিবর্তন হয়, তবে পাওনা টাকা আর কোন অবস্থাতেই আমার কাছে আসে না।
সময়টা বড্ড কঠিন যাচ্ছে আর এই কঠিন অবস্থায় আমাকে ফেলেছে , খুব কাছের লোকজন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা একদম ঠিক বলেছেন ভাই,টাকা ধার দিলে আসলেই বাঁশ খেতে হয়। কারণ বেশিরভাগ মানুষ টাকা ফেরত দিতে চায় না। কিন্তু নেওয়ার সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।