মেঘের ভেলা
প্রথমেই বলে রাখছি মুহূর্তটা আজকের না, বিগত কয়েকদিন আগের। অর্থাৎ যেদিন থেকে আবহাওয়া শীতল হতে ধরেছিল সেই সময়কার।
নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা, সঙ্গে মৃদু ঠান্ডা বাতাস এবং উন্মুক্ত প্রান্তর । সেই পথের পথিক ছিলাম আমি, এরকম পরিবেশ যখন স্বচক্ষে দেখছিলাম, তখনই চলতি পথে মোটরবাইক থামিয়ে, অনেকটা সময় নিজের মতো করে বিচরণ করেছিলাম।
ভিডিও লিংক
যেহেতু শেষ বিকেলের মুহূর্ত ছিল এটা, তাছাড়া খোলা প্রান্তরে লোকসমাগম একদম ছিল না, তাই বলা যায় দারুণ সময় অতিবাহিত করেছিলাম। অনেকটা মনে লেগে থাকার মতো মুহূর্ত।
গলা ছেড়ে যেমন গান গেয়েছি, তেমনটা কবিতা আবৃত্তির মতো করে কিছু কথা ব্যক্ত করেছি। এমন পরিবেশে, মনের অব্যক্ত কথা গুলো প্রকাশ করেও যেন প্রফুল্লতা কাজ করছিল নিজের মাঝে।
এই অনুভূতি আসলে বলে শেষ করার নয়, যারা প্রকৃতিপ্রেমী মানুষ আছে, হয়তো তাদের কাছে বোধগম্য হতে পারে আমার এই মিশ্র অনুভূতি ।
ওই সুবিশাল নীল আকাশ কে তোমার ক্যানভাস বানিয়ে নিও , রাঙ্গিয়ে নিও নিজের মতো করে, আর আমি না হয় গাঙচিল হয়ে উড়ে বেড়াবো তোমার ওই ক্যানভাসে নতুবা মাঝে মাঝে ভালোবাসার পত্র পাঠাবো উন্মুক্তভাবে।
এমন নির্মল পরিবেশে কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, ভিডিও দেওয়ার চেষ্টা করেছি । আশা করছি ভালো লাগবে পাঠকদের।
ভালোবাসা রইলো সকলের জন্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.