কানাঘুষা
আজ যে কথাগুলো লিখছি, তা নিতান্তই অভিজ্ঞতার আলোকে। বলতে পারেন, জীবনের সঙ্গে প্রতিনিয়ত যা ঘটছে, তারই প্রতিচ্ছবি লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।
অল্পতে সন্তুষ্ট মানুষ আমি, আহামরি প্রত্যাশা বা চাহিদা কোনকালেই ছিল না বা এখনও নেই। ভবিষ্যতে কি হবে তা বলতে পারছি না, তবে এতোটুকু আত্মবিশ্বাস নিজের প্রতি আছে, যেভাবে জীবন চলছে, সেই স্বাভাবিকভাবে বাকিটা জীবন চলে গেলেই পরম শান্তি পাব।
শহরে থাকার সময়েও অনেকের সঙ্গেই ক্রমাগত উটকো ঝামেলা লাগতো, বলতে গেলে মুখোশধারী মানুষের সঙ্গে। হয়তো সেইসব মানুষের আচরণবিধি শুরুতেই বুঝতে পারতাম বিধায় তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যেত। এজন্য শহরে থাকাকালীন সময়েও বেশ ঝামেলা পোহাতে হয়েছে, ওই মানুষগুলো ছিল সমাজের তথাকথিত মুখোশধারী ভদ্রলোক।
ওই তথাকথিত ভদ্রলোক গুলো সমাজের পরতে পরতে প্রতিনিয়ত এমনভাবে ঘাপটি মেরে থাকে, যে কেউ সহজেই এদের আচরণবিধি হুট করে দেখে কিছুই বুঝতে পারবে না। তবে আপনি যখন এদের আচরণবিধি খুব ভালোভাবে বুঝে যাবেন, তখন নিতান্তই এদেরকে সমাজের কালপ্রিট মনে হবে।
ভেবেছিলাম শুধু শহরেই এমন মানুষ আছে, তাইতো একটা সময়ের পরে গিয়ে ধীরগতির জীবন বেছে নিয়েছিলাম এবং গ্রামের দিকে আবাসস্থল গড়ে তুলেছিলাম, যা এখনো আছে।
তবে চিরন্তন সত্য কথা কি জানেন, এখানেও এরকম কালপ্রিট সাদৃশ্য মানুষের অভাব নেই। যত দিন যাচ্ছে, ততই যেন গ্রামের কালপ্রিট গুলোকে খুব ভালোভাবে কাছ থেকে দেখতে পাচ্ছি। তবে মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমি সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি, তাই এদেরকে আর পাত্তা দেই না। তাই হয়তো আমাকে নিয়ে পারিপার্শ্বিক পরিবেশে ভীষণ কানাঘুষা হচ্ছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.