বেকুব সাজতে হয়েছে।
জীবনে আর যাই করেন, কোনদিন কোন অবস্থাতেই জেনেশুনে আত্মীয়-স্বজন এমনকি পরিবারের লোকজনের মাঝেও টাকা লেনদেন করবেন না, এই কথাটা আসলে অনেকটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়ে বললাম।
আমি নিজেই ঠিকমতো চলতে পারছি না, সেখানে হুট করে নিজের এক আত্মীয়কে অনেকগুলো টাকা ধার দিয়ে, চরম বিপদে পড়ে গিয়েছে।
না পারছি টাকাটা তুলতে, না পারছি চাইতে, না পারছি নিজে বিপদ থেকে উদ্ধার হতে। সব মিলিয়ে গত ২-৩ দিন থেকে খুব বাজে একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমাকে যেতে হচ্ছে।
এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে যে, টাকা ধার দিয়ে যেন আমি বেকুব সেজে গিয়েছি। এই সমাজে যারা একদম সহজ-সরল, যাদের ভিতরে কোন ঝুট ঝামেলা নেই, তাদের সঙ্গেই সমাজের মানুষগুলো যেন নানা রকম নাটক করে।
আমি বলছি না আমি সহজ সরল মানুষ, তবে সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করি, আর এই সরলতার সুযোগ আমার আত্মীয়-স্বজন নিয়ে ফেলেছে এবং আমাকে মানসিকভাবে চাপে ফেলেছে।
জীবনে প্রতিটা পদক্ষেপে যেন শিক্ষা পাচ্ছি,প্রতিটা শিক্ষায় যে জ্ঞান অর্জন করছি, তা হয়তো বহু বই পড়েও শিখতে পারিনি, এখনো যে আরো অনেক কিছু শেখার বাকি আছে, তা বোঝা আমার বেশ ভালোভাবে হয়ে গিয়েছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আপনি ঠিক বলেছেন, আমাদের সমাজে এখন টাকা ধার দেওয়া এখন একটা আতঙ্কের ব্যাপার,টাকা ধার দিয়ে ফেরত পাবার নিশ্চয়তা না থাকলে কোনোভাবেই লেনদেন করা উচিত না।
Upvoted! Thank you for supporting witness @jswit.