আঁধার
মন খারাপ হওয়ার আসলে নির্দিষ্ট কোন সময় লাগে না। আজকাল অনেকটা ঝড় বাতাসের মতো পূর্বাভাস ছাড়াই, আগন্তুকের মতো মনে বিষাদের ছাপ পড়ে যাচ্ছে।
সময় যখন পক্ষে থাকে না, তখন আসলে সবকিছুই এলোমেলো লাগে। বর্তমানের দিনকাল অনেকটা তেমনই যাচ্ছে, সবকিছুতেই যেন বড্ড হতাশা কাজ করছে।
নিজেকে যেন কোনোভাবেই স্বাভাবিক গতিপথে রাখতে পারছি না। একটার পর একটা ঝুট-ঝামেলা যেন বারবার আকস্মিক ভাবে জাপটে ধরছে। না পারছি নিজেকে নিয়ন্ত্রণ করতে, না পারছি মানসিক চাপ কমাতে। শূন্যতা যেন আমাকে গ্রাস করছে ক্রমাগত।
একটা বিষয় বেশ ভালোভাবে ইতিমধ্যেই বুঝে গিয়েছি, এই নশ্বর পৃথিবীতে নিজের দুঃখ কষ্ট শুধুই নিজের। এর ভাগীদার কেউ হবে না। তাছাড়া নিজের দুঃখ কষ্ট আসলে অন্যের কাছে বলেও তেমন কোন লাভ হয় না বরং হাসি-তামাশার পাত্র হয়ে যেতে হয়।
জীবনে যে এত কঠিন সময় আসবে, তা কোনদিন কোন অবস্থাতে ভুলেও বুঝতে পারিনি। সময়টা সত্যি বড্ড কঠিন যাচ্ছে। নিজের সান্ত্বনা নিজেকেই দিচ্ছি আর সুসময়ের অপেক্ষা করছি।
জানি এ আঁধার কেটে যাবে, তবে এই যে মানসিক যন্ত্রণা কিংবা কঠিন সময়ে মানুষের নানা রকম অদ্ভুত আচরণ , এই বিষয়গুলো হয়তো মনে থাকবে বহুদিন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আধার বেশি দিন থাকে না। যেখানে আধার আছে সেখানে তারাতাড়ি আলো আসবে। তবে মানসিক যন্ত্রণা পেতে হয় আরকি। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। সব কিছু ক্ষণস্থায়ী।
ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।