তারিফ মৃধা
তারিফ কে নিয়ে প্রতিনিয়তই লিখতে চাই, হয়তো নিতান্তই ভালো লাগার জায়গা থেকে নতুবা ভাবতে পারেন ওর মতো আমার একটা সন্তান আছে, এজন্য। এর বাহিরে আর কিছুই না , আর যদি কিছু থেকেও থাকে তা হয়তো ওর প্রতিভা এবং ওর বাবা মায়ের অদম্য প্রচেষ্টা। যা কিনা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল ।
এখন থেকে বছর তিনেক আগে, প্রায়ই বিকেলে দেখতাম কুঠিবাড়ি পোস্ট অফিসের ছোট্ট মাঠের ভিতরে একজন মাঝ বয়সী মানুষ বল করছে খুদে ব্যাটসম্যানের বিপক্ষে আর তা মুঠোফোনে ভিডিও করছে সুন্দরী এক নারী। যেহেতু এমন দৃশ্য প্রায় বিকেলেই দেখতাম, তাই আগ্রহের জায়গা থেকেই কথা বলেছিলাম তাদের সঙ্গে।
এই তো পরিচয়ের সূত্রপাত তখন থেকেই, সেই সময় বাস্তবেই তাদের টুকটাক খোঁজখবর নেওয়ার সুযোগ হয়েছিল, তারপর দিন যত গড়িয়ে গিয়েছে ক্রমাগত যেন দূরত্ব তৈরি হয়েছে। এমন দূরত্বকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, যে দূরত্ব সঠিক পরিবর্তন কিংবা লক্ষ্যের দিকে ধাবিত হয়, সেই দূরত্বকে মন থেকেই মেনে নেওয়া যায়।
এটা সত্য তাদের সঙ্গে আমার পথের দূরত্ব তৈরি হয়েছে, তবে মনের মিল কিন্তু একদম অটুট।
আমি অনেকটা জোঁকের মতো লেগে থাকা পাবলিক। কোন বিষয় যদি একবার মস্তিষ্কে গেঁথে যায়, তাহলে সেটার আদ্যোপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা আমার স্বভাব।
যেহেতু তারিফের ক্রিকেট প্রতিভা আমাকে মুগ্ধ করেছিল, তাই তখন থেকেই ওর পিছনে লেগেছিলাম বা আছি। ওর পরিবারের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই কথা হচ্ছিল আর জানার চেষ্টা করছিলাম ওর সম্পর্কে।
সবকিছু আসলে রাতারাতি হয় না, এখনো যে খুব কিছু হয়েছে তেমনটা না, তবে এতোটুকু পথ আসতেই তারিফ এবং ওর পরিবারকে হাজারো প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিতে হয়েছে। হোক সেটা পারিপার্শ্বিক,সামাজিক নতুবা অর্থনৈতিক ঝুট-ঝামেলা পূর্ণ অবস্থা।
তবে ওর বাবা-মা উভয়েই যেন একরোখা স্বভাবের মানুষ, তাই হয়তো হাজারো ঝুট-ঝামেলা অতিবাহিত করেই ছেলের প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে তারা একদম অত্যন্ত প্রহরীর মতো ভূমিকা পালন করছে।
ওই যে, লেখা শুরুতেই বললাম আমাদের মাঝে পথের দূরত্ব তৈরি হয়েছে, তা কিন্তু তারিফের ক্রিকেট খেলার জন্যই। সেই কুঠিবাড়ি পোস্ট অফিসের ছোট্ট মাঠ থেকে , রাজশাহী বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি এবং সর্বশেষ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর অধীনে প্রশিক্ষণের সুযোগ ।
যা ভাতিজা তারিফ, আরো এগিয়ে যা, এগিয়ে যা দুর্বার গতিতে, এর পরের লক্ষ্য কিন্তু সরাসরি জাতীয় দলে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এর আগেও তারিফকে নিয়ে আপনার লেখা পড়েছিলাম। আসলে তারিফের মা বাবা যেভাবে চেষ্টা করছে তারিফকে ক্রিকেটার বানানোর জন্য, সেটা সত্যিই বেশ প্রশংসনীয়। তারিফ যেহেতু বিকেএসপিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছে, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তারিফের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো।