দীর্ঘদিন পরে দাদু বাড়ির পথে।
শেষ কবে দাদু বাড়িতে গিয়েছিলাম তা সম্ভবত এখন সঠিক বলতে পারবো না, তারপরেও যদি একটু গভীরভাবে ভেবে বলার চেষ্টা করি, তাহলে হয়তো দেখা যাবে বাবুর জন্মের আগে গিয়েছিলাম, মানে চার বছর আগে।
এই লম্বা সময়ে নিজের কর্ম পরিবর্তন হয়েছে, বাসস্থান পরিবর্তন হয়েছে কিংবা আমার বাবুটাও বেশ বড় হয়ে গিয়েছে। দাদু বাড়িতে মূলত সেভাবে যাওয়া হয়না, কারণ সেখানে যাওয়ার যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক।
তারপরেও সেদিন ব্যক্তিগত কাজে দাদু বাড়িতে গিয়েছিলাম। যেহেতু সাম্প্রতিক সময়ে প্রচুর ঝড়-বৃষ্টি লেগেই আছে, তাই নদীতে পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বলা যায়, বন্যা হতে পারে।
নদী তীরবর্তী মানুষের জীবন, স্বাভাবিক মানুষের জীবনের মতো না। বলতে গেলে, অনেক পরিবর্তন। কেননা তাদেরকে প্রতিনিয়তই পরিবেশ প্রকৃতির সঙ্গে অনেকটা সংগ্রাম করে চলতে হয়।
সেদিন যখন দাদু বাড়িতে যাচ্ছিলাম, তখন ইঞ্জিন চালিত নৌকায় ওঠার পরেই, চারিপাশের অবস্থা দেখার চেষ্টা করছিলাম, বড্ড ভয় কাজ করছিল নিজের ভিতরে, কেননা চতুর্দিকে শুধু পানি আর পানি। তবে নৌকায় বাকি অন্যরা যারা ছিল, তারা বেশ আনন্দেই ছিল। কেননা তারা প্রতিনিয়ত নৌকায় যাতায়াত করে অভ্যস্ত।
দাদু বাড়িতে এখন আর তেমন কেউ থাকেনা, সবাই শহরে চলে এসেছে, তারপরেও যেহেতু নিজেদের কিছু আত্মীয়-স্বজন থাকে এবং জমিজমা আছে, সেগুলো দেখতেই যাওয়া। যদিও বিগত সময় গুলোতে, অন্য লোক এই দায়িত্বে ছিল। তবে এখন এই দায়িত্বগুলো আমার উপরে এসেছে।
তাই বাধ্য হয়েই দীর্ঘ চার বছর পরে আমাকে যেতে হলো, অভিজ্ঞতা যে খুব ভালো ছিল তা বলবো না, তবে এখানকার জীবন বড্ড সংগ্রামী।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, your post is a fantastic glimpse into life in rural Bangladesh! The contrast between your busy life and the slower pace of your ancestral home really resonates. It's amazing how much can change in just four years!
The photos beautifully capture the essence of the river and the challenges faced by those who live alongside it. The rising water levels are definitely a concern, and your personal reflection on the "struggle" of life there adds a layer of depth. I especially appreciated the image of the boat journey – the vastness of the water is striking.
Thank you for sharing this personal experience. It's a reminder of the diverse ways people live around the world. I'm eager to hear more about your experiences taking on the responsibilities of managing your family's land! Keep sharing!
আসলে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকলে কোথাও যেতে ইচ্ছে করে না। তবে আপনার উপর যেহেতু দায়িত্ব পড়েছে, তাহলে তো সামনেও মাঝেমধ্যে যেতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।