গ্রামের স্কুলে বিদায় অনুষ্ঠানে কাটানো মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

এই মুহূর্তটা গত বৃহস্পতিবারের, সেদিন বিকেল বেলার দিকে স্থানীয় গ্রামের স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠান হয়েছিল। এই স্কুলটাতেই মাঝে মাঝে আমি যেতাম ছোট বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি চিত্ত বিনোদনের ব্যাপারে উৎসাহিত করার জন্য।

20241221_155859-01.jpeg

20241226_170516-01.jpeg

20241226_170836-01.jpeg

20241226_170745-01.jpeg

20241226_164134-01.jpeg

20241226_164118-01.jpeg

সেদিন অনেকটা দেরিই হয়ে গিয়েছিল, এমনিতেই বাড়িতে নানা রকম কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তারপরেও পড়ন্ত বেলায় গিয়েছিলাম স্কুলটাতে।

আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা খুব একটা বেশি এখানে নেই বললেই চলে, তারপরেও এলাকার বাচ্চাদের জন্য স্কুলটা যে আছে এটাই অনেক বেশি। বিকেলবেলা কাঁচা রাস্তা দিয়ে যখন হাঁটতে হাঁটতে গিয়ে স্কুলে পৌঁছালাম, তখন বাচ্চারা যে যার মত করে আনন্দ করছিল মঞ্চে উঠে।

বিষয়টা দেখে যেন কিছুটা হলেও ভালোলাগা কাজ করছিল। ফলাফল প্রকাশ হয়েছে বিধায় সব বাচ্চারা বেশ আনন্দিত। যাইহোক এর মাঝেই একবার কথা বলার সুযোগ হয়ে উঠেছিল উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের সঙ্গে।

আমি প্রতিনিয়তই কোন জায়গায় কথা বললে, চেষ্টা করি স্বল্প কথায় নিজের বক্তব্য শেষ করার জন্য।

যে কথাগুলো বলেছিলাম, তা মূলত অভিভাবকদের কেন্দ্র করে। বেশ পরিষ্কার করে বলেছিলাম, বাচ্চাদের পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট না হয়ে বরং তাদের অনুপ্রাণিত করুন।
ওদের কোমল মনে আঁচড় না কেটে বরং হাসি আনন্দে সব কিছু বোঝান, এতোটুকুই চাওয়া।

অবশেষে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা সময় কথা বলে, বাড়ি ফিরে চলে এসেছিলাম। আমি সত্যিই কৃতজ্ঞ স্কুল কর্তৃপক্ষের কাছে , এমন অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দারুন সুন্দর একটি বার্তা দিয়েছেন ভাই অভিভাবকদের উদ্দেশ্যে। বর্তমানে বাচ্চাদের ফল খারাপ হলে অভিভাবকরা ভেঙে পড়ে। সেই দিক থেকে আপনি একদম সঠিক উপদেশ দিয়েছেন। আর পুরনো স্কুলে সময় কাটাতে এমনিতেই খুব ভালো লাগে। দারুন সুন্দর কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে অতিবাহিত করেছেন।

 last year 

ধন্যবাদ দাদা, আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 last year 

বেশ পরিষ্কার করে বলেছিলাম, বাচ্চাদের পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট না হয়ে বরং তাদের অনুপ্রাণিত করুন।

একেবারে অল্প সময়ে দারুণ বক্তব্য দিয়েছিলেন ভাই। আশা করি এতে করে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা তাদেরকে পড়াশোনার ব্যাপারে আরও সাপোর্ট দিবে। তাহলে ভবিষ্যতে তারা আরও ভালো রেজাল্ট করতে পারবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

বরাবরের মতোই কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 last year 

আপনি ঠিকই বলেছেন বাচ্চাদের রেজাল্ট খারাপ হলে তাদের বকাবকি না করে অনুপ্রাণিত করা উচিত। তবে অল্প বিস্তার বকাবকি ও প্রয়োজন যেন মনে হয়। নইলে বাচ্চারা তো আর বোঝেনা যেন হাওয়ায় ভেসে চলে। মানে আমার মেয়েকে তো সেরকমই দেখি। হা হা হা। কি যে ভাবে সারাদিন আমি নিজেও ছাই বুঝিনা।

আপনাদের ওখানে স্কুলগুলোতে বাচ্চারা নিয়মিত যায় এবং পড়াশোনা করছে দেখে বেশ ভালো লাগছে। শিক্ষিত জাতির উন্নয়নের একমাত্র পথ। তাই শিক্ষা সবার আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠুক।

 last year 

শিক্ষিত জাতির উন্নয়নের একমাত্র পথ। তাই শিক্ষা সবার আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠুক।

এমনটা আমারও চাওয়া।

 last year 

সত্যি ভাইয়া বাচ্চাদের ফলাফল প্রকাশ মানে অন্য রকমের আনন্দ। আর তারা তো বেশ খুশি হয়ে যায়। তবে ফলাফল খারাপ হলে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া উচিত। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এই পোস্ট পড়ে।

 last year 

এটা সত্যি বাচ্চারা বেশ আনন্দিত ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42