ফ্লেভার

in আমার বাংলা ব্লগlast year

20241227_113831.jpg

অসুস্থতা যে পুরোপুরি কাটিয়ে উঠেছি তেমনটা বলা যাবে না, শরীর দুর্বলতা কিংবা খাবার খাওয়াতে অরুচি এবং হালকা কাশি এখনো লেগেই আছে। তাছাড়া বর্তমানে আবহাওয়ার যে অবস্থা তা দেখলে মনে হবে, নতুন করে যেন আবার শীত নামছে।

দোলন ভাই চাকরি সূত্রে অন্যত্র চলে যাওয়ার পর থেকে,অনেকটা দিন একাকী এদিক সেদিক ঘুরে বেড়িয়েছি। ভাগ্য ভালো এ ক্ষেত্রে নতুন করে সঙ্গী হয়েছে, সাফি। বিগত সময় দোলন ভাই আমার থেকে বয়সে বড় ছিল আর এবার সাফি আমার থেকে বয়সে অনেক ছোট।

সম্পর্কে বয়স কোন মুখ্য বিষয় না, কে ছোট কে বড় এটাও কোন বাধা না, শুধুমাত্র চিন্তা-ভাবনা মিলে গেলেই যথেষ্ট। সাফি সেদিন আমার শারীরিক অবস্থা দেখে, ও বলেছিল যদি হাতে সময় থাকে তাহলে চলেন লেবু চা খেয়ে আসি।

লেবু চা যে আগে খাইনি ব্যাপারটা তা না, তবে এবারের লেবু চায়ের সঙ্গে একটু বাড়তি কাঁচামরিচ কেটে যুক্ত করে দিয়েছিল, যার কারণে ফ্লেভার ছিল অনেকটা মুখে লেগে থাকার মত। অরুচি এবং কাশির জন্য কিছুটা হলেও যেন কাজে দিয়েছে লেবু চা।

সেদিন থেকে তো সিদ্ধান্ত নিয়েছি, দুধ চা খাওয়ার পরিবর্তে যদি সম্ভব হয় তাহলে লেবু এবং কাঁচা মরিচ যুক্ত রং চা খাব। এ যাত্রায় অবশ্য, ছোট ভাই সাফির কাছে বেশ কৃতজ্ঞ আমি। ও অন্তত আমার ভালোর জন্যই সেদিন এই বুদ্ধি বের করেছিল।

আপনি যদি সর্দি-কাশি, অরুচি কিংবা জ্বরে ভুগে থাকেন, তাহলে লেবুর ফ্লেভার যুক্ত রং চা খেয়ে দেখতে পারেন কিছুটা হলেও উপশম হবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সর্দি কাশি কিংবা শরীরে জ্বর থাকলে লেবু চা খেলে বেশ উপকার পাওয়া যায়। তাছাড়া এই সময় লেবু, আমলকী অর্থাৎ ভিটামিন-সি জাতীয় খাবারগুলো খেলে কিছুটা হলেও মুখে রুচি ফিরে আসে। যাইহোক আপনার নতুন সঙ্গী সাফি আসলেই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিল ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

এটা সত্য সাফির সঙ্গে কাটানো সময় গুলো ভালই কাটছে।

বর্তমানে সিজন টাই খারাপ কখনো শীত তো কখনো গরম। প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। অসুস্থতার মধ্যে এরকম লেবু আর কাঁচা মরিচের চা সত্যিই অন্যরকম স্বাদ দিবে। আমি আজকেই বানিয়ে খাব। ধন্যবাদ ভাইয়া এরকম একটা টোটকা বলে দেওয়ার জন্য।

 last year 

এই স্বাদটা আসলেই আপু অন্যরকম, অবশ্যই বানিয়ে খেতে পারেন।

 last year 

ঠান্ডা লেগে সর্দি কাশি লাগলে এই ধরনের চায়ের উপকারিতা এমনি চায়ের থেকে অনেক বেশি ভাই। তাই আপনি একেবারে ঠিক কাজ করেছেন। এটি আমাদের সঙ্গে তুলে ধরেছেন বলে অনেকেই এটি জানতে পারলো। তবে আপনি সুস্থ থাকুন এই কামনাই করি। শীতকালে এই ধরনের সর্দি কাশি এবং জ্বরের প্রকোপ মাঝে মাঝেই পড়তে থাকে মানুষের শরীরে। ঠান্ডা লাগানো থেকে নিজেকে নিরাপদে রাখতে হবে। তবেই একমাত্র সুস্থ থাকতে পারবেন ভাই।

 last year 

আপাতত এখন অনেকটাই সুস্থ, তবে শরীর দুর্বল ভাই।

 last year 

আসলে কিছু কিছু বন্ধুত্বের সম্পর্ক শুধু বয়সের উপর ডিপেন্ড করে না। কারণ অনেক সময় দেখা যায় যে মনের মিল অনেক বেশি লক্ষ্য করা যায়। সেটা ছোটহোক কিংবা বড় ভাই হোক। বেশ ভালো একটি পদ্ধতি শিখিয়ে দিলেন আপনি। লেবু চায়ের সাথে কাঁচা মরিচ দিয়ে চা খাওয়া আসলে কখনো হয়নি। একদিন তো ট্রাই করে নেওয়ার কথা।

 last year 

লেবুর রস এবং কাঁচামরিচ যুক্ত করে চা খেতে পারেন আপু, ভালই লাগে খেতে। এখন আমি মাঝে মাঝেই খাই।

 last year 

চমৎকার একটি আইডিয়া দিলেন ভাই। এখন থেকে জ্বর সর্দি কাশি হলে লেবুর সাথে কাঁচা মরিচ করে রং চা বানিয়ে খাবো। শুরুর দিকে কথাগুলো যথেষ্ট সত্য বলেছেন। বয়স কোন ব্যাপার না মনের চিন্তা-ভাবনা একে অপরের সাথে মিলে গেলেই হয়ে গেল সুন্দর একটি বন্ডিং। দোলন ভাইয়ের পরে সাফি ভাইয়ের সাথে দেখতেছি ভালই সময় উপভোগ করতেছেন। আশা করছি এখন থেকে আপনার নতুন সঙ্গী তথা সাফি ভাইয়ের সাথে ভালো সময় উপভোগ করবেন।

 last year 

এটা সত্য আজকাল সাফির সঙ্গে বেশ ভালোই সখ্য গড়ে উঠেছে, সময়টাও দারুণ কাটছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42