২৮ আগস্ট

in আমার বাংলা ব্লগ10 months ago

5479.jpg

বছর চারেক আগে ২৮ আগস্ট শেষ বিকেলের দিকে গিন্নীকে যখন অপারেশন রুমে প্রবেশ করানো হয়, তখনো পাশে আমি নিজেই দাঁড়িয়ে ছিলাম। নিজের ভেতরটাতে যেন বারবার দুমড়ে মুচড়ে যাচ্ছিল। যদিও বুঝতে পারছিলাম সিজার তেমন কোন আহামরি অপারেশন না, তারপরেও মন শক্ত করতে পারছিলাম না।

অবশেষে কলিগদের বলে আমি নিজেই অপারেশন রুমে পুরোটা সময় গিন্নীর হাত ধরে দাঁড়িয়ে ছিলাম। এনেস্থেশিয়া দেওয়া থেকে শুরু করে পেট কেটে বাবু বের করা পর্যন্ত পুরোটাই চোখের সামনে হয়েছে এবং প্রথম কোলে বাবুকে আমিই নিয়েছিলাম।

ব্যাপারটা যত সহজে লিখে ফেললাম, পরিস্থিতি কিন্তু মোটেও এতো সহজ ছিল না। বলতে গেলে পুরো দুনিয়ার আত্মীয়-স্বজন কিংবা নিজ পরিবারের লোকজনের কথাবার্তা একপাশে ছিল আর অন্য পাশে শুধুই ছিল আমার একক সিদ্ধান্ত। হাজারো রকম কথা শুধুমাত্র কান পর্যন্তই এসেছিল, তবে সব কথার ভিড়ে আমার সিদ্ধান্তে আমি ভীষণভাবে অটল ছিলাম ।

তবে সেই যাত্রায় বড্ড কৃতজ্ঞ ছিলাম বা এখনো আছি আমার কলিগদের কাছে, যারা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে মানসিকভাবে সহযোগিতা করেছিল।

যেহেতু বাবুর বাবা আমি , তাই সবটাই নিজ হাতে করেছি, হোক তা ক্লিনিকের পয়সা ম্যানেজ করা কিংবা বাবু হওয়ার পরবর্তী কাজগুলো সম্পন্ন করা।

তবে আর যাইহোক আত্মীয়-স্বজন কিংবা নিজ পরিবারের লোকজনের কাছ থেকে বাবু হওয়ার আগেও যেমন কথা শুনেছিলাম, তেমনটা বাবু হওয়ার পরেও।

কথা যে এখনো শেষ হয়েছে তা কিন্তু না , কথা প্রচুর ভাবে চলমান, তবে সেসব কথাতে আগেও মাথা ঘামায়নি, এখনো আপাতত ঘামাচ্ছি না।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

এরকম কঠিন পরিস্থিতি সবার জীবনে আসে ভাইয়া। তবে সময়ের সাথে সাথে আমরা হয়তো নিজেকে সামলে নেই। কিন্তু সেই কঠিন পরিস্থিতির কথা সারা জীবন মনে থাকে। সায়ানের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।

 10 months ago 

কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 10 months ago 

একদল মানুষের কাজ-ই হচ্ছে অন্যের কাজে দখলদারি করা আর কথা শোনানো।এটা নদীর স্রোতের মতোই বহমান আর সব জায়গায় রয়েছে।আপনার কথাগুলো পড়ে ভালো লাগলো, এভাবেই হ্যাপী ফ্যামিলি বেড়ে উঠুক আপনার।ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

ধন্যবাদ তোমাকে আপু, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 10 months ago 

আত্মীয়-স্বজন কিংবা নিজ পরিবারের লোকজনের কাছ থেকে সবাই সাপোর্ট আশা করে। কিন্তু যখন সাপোর্ট পাওয়া যায় না, তখন কিছু কিছু সিদ্ধান্ত এককভাবেই নিতে হয়। যাইহোক শায়ানের জন্য অনেক অনেক দোয়া রইলো ভাই।

 10 months ago 

ধন্যবাদ ভাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42